শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:১৫ অপরাহ্ন
ঘোষনা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ব্রাহ্মণবাড়িয়ায় হৃদরোগজনিত সমস্যায় সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা হাসপাতালে ভর্তি চুয়াডাঙ্গা–২ আসনে নির্বাচনী আচরণবিধি নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় বক্তব্য রাখলেন এমপি প্রার্থী মোঃ রুহুল আমিন গোমস্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম বাইরুল ইসলাম এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত। ঝিনাইদহ জেলা বিএনপির আনন্দ মিছিল ঝিনাইদহে মোবারকগঞ্জ চিনিকলে ৫৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন বগুড়ায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮তম জন্মদিন উদযাপন ঝিনাইদহে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় ঝাউদিয়ার দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত ইবি, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক ঝিনাইদহে অজ্ঞাতনামা এক নারী অজ্ঞান অবস্থায় উদ্ধার, পরিচয় জানতে পুলিশ-জনতার সহায়তা প্রয়োজন ঝিনাইদহে স্বপ্নচূড়া স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ঝিনাইদহে যুবকের রহস্যজনক মৃত্যু: বিদ্যুৎস্পৃষ্ট নাকি অন্য কিছু? খান সেলিম রহমান এর শুভ জন্মদিন উপলক্ষে মাতৃজগত পরিবারের উদ্যোগে জন্মদিনে আনন্দ, শ্রদ্ধা ও শুভেচ্ছার বর্ণিল সমারোহ আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত একদন্তে আব্দুল কাদের গার্লস স্কুলে ১১ শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন বিতরণ ঝিনাইদহের সাগান্না ইউনিয়নে সেনাবাহিনীর অভিযান অবৈধভাবে সার মজুদ রাখায় ব্যবসায়ী কে জরিমানা তানোরে দুই বছরের সাজিদের করুণ মৃত্যুতে স্তব্ধ পুরো গ্রাম ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে ব্যাপক গণসংযোগ সাংবাদিকদের সাথে পুলিশ সুপার এর মতবিনিময়: ময়মনসিংহে হিজলা সিন্ডিকেটের ভয়ঙ্কর দৌরাত্ম্য বরযাত্রীর গাড়ি টার্গেট, নারী–শিশুকে হেনস্থায় ক্ষোভ ও আতঙ্ক বাড়ছে

অন্ধ বিশ্বাসের কুফল-

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫
  • ১৩২ বার পঠিত

লেখক বিলকিস আক্তারঃ

 

একবার জঙ্গলে প্রচন্ড ঝড় শুরু হলো।সব পশুরা যার যার বাসায় আশ্রয় নিলো।এমন সময় দৌড়ে বাসায় যাচ্ছিলো এক রাজহাঁস। তখন রাজহাঁস টি পথিমধ্যে দেখলো এক নেকড়ের বাচ্চা ঝড়ের বেগে কোথা থেকে যেনো রাস্তার মধ্যে এসে পড়লো।নেকড়ের বাচ্চাটি বাতাস আর বৃষ্টির সাথে পেরে উঠছিলো না।সে বাঁচার জন্য রাজহাঁসের সাহায্য চাইলো।আর রাজহাঁসটির মনে তখন মায়া হলো। সে ডানা দিয়ে তাকে আগলে রাখলো।ঝর থেমে গেলে নেকড়ে টি কেঁদে কেঁদে বললো আমার মা বাবা কোথায় যেন হারিয়ে গেছে। প্লিজ তুমি আমাকে তোমার সাথে নিয়ে যাও।

রাজহাস তখন বললো তুমি নেকড়ের বাচ্চা। আমার বাসায় আমার দুটো ছোট ছোট ছেলে আছে।তুমি যদি তাদের কোনো ক্ষতি করো??

তখন নেকড়ের বাচ্চা বললো “কখনো না।আমি বড় ভাইয়ের মত তাদের আগলে রাখবো। ওয়াদা করলাম।

রাজহাঁস তার কথা বিশ্বাস করলো।তাকে বাসায় নিয়ে গিয়ে ছেলেদের সাথে পরিচয় করিয়ে দিলো।নিজের বাচ্চাদের সাথে তাকে খাইয়ে যত্ন করে বড় করতে লাগল।নেকড়ে এখন পরিপক্ব হলো।তার মনে লোভ জাগে রাজহাঁস গুলো দেখে। তাদের একদিন খেতে পারলে ভীষণ মজা পেতাম।প্রতিদিন ই এসব ভাবতে ভাবতে ঘুমায়।সুযোগের অভাবে খেতে পারেনা।

একদিন সকালে মা রাজহাঁসটি নেকড়ে কে বললো” বাবা তুমি তোমার ভাইবোন কে দেখো আমি আজ অনেক দূরে যাবো খাবার সংগ্রহ করতে।

নেকড়ে মনে মনে ভাবে আজকে ই সুযোগ।অনেক দিনের সাধ আজ পূর্ণ হবে।আহ!কি আনন্দ!!মুখে বললো “ঠিক আছে যাও। আমি ওদের খেয়াল রাখবো।তখন নিশ্চিন্ত মনে রাজহাঁস চলে গেলো।

 

বাচ্চা গুলোর মা যখন চলে গেলে তখন ই দেখা গেলো নেকড়ের আসল রুপ।সে তার ধারালো নখ দিয়ে রাজহাঁসের বাচ্চা গুলোর উপর আক্রমন শুরু করলো।

বাচ্চারা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলো।কিন্তু কেউ তাদের চিৎকার শুনলো না।নেকড়ে টা বাচ্চা গুলো খেয়ে সে কি পৈশাচিক আনন্দ! কী তৃপ্তির হাসি হাসছে।ভাবলো আর দেরি করা যাবে না।এক্ষুনি পালাতে হবে।এই বলে সে জঙ্গলে চলে গেলো।

সন্ধ্যার মা রাজহাঁস বাসায় এসে ডাকাডাকি করে কোনো সাড়া পেলো না।সে বাসায় প্রবেশ করলো।

 

ভিতরের দৃশ্য দেখে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো।শুধু পড়ে আছে তার আদরের সন্তান দের রক্ত মাখা হাড়গুলো।প্রথমে কিছু বুঝতে না পারলেও যখন দেখলেও কোথাও নেকড়ে টা নেই তখন তার আর কিছু ই বুঝতে বাকি রইলো না।ঘটনা কি ঘটেছিলো।

 

__শিক্ষা -ঃ-জীবনের সর্বস্ব দিয়ে কখনো ই কাউকে বিশ্বাস করতে নেই।মানুষের মধ্যে ও কিছু মানুষ আছে হিংস্র স্বভাবের।প্রয়োজন ফুরালে তারা ঠিক ই নিজের রুপ প্রকাশ করবে আপনি তাদের যত উপকার ই করুন না কেন।তাই সদা সাবধান।

 

খান সেলিম রহমান

প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991