বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
ঘোষনা
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক মিথ্যা মামলার প্রতিবাদে সরব ঢাকা প্রেস ক্লাব: সাংবাদিক খোকনের পরিবারের নিরাপত্তা ও ন্যায়বিচার দাবি দড়ি বেয়ে মসজিদে যাওয়া প্রায় ১২০ বছর বয়সী অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান আর নেই বাঘায় দুই বোনের ওপর হামলার ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার অধ্যাদেশ দ্রুত আইনে রূপান্তরের দাবি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হলেন মাহদী আমিন ও ছালেহ শিবলী দিলারা হাফিজের স্মরণে দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অভিন্ন লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রত্যাশা রাষ্ট্রদূতের বগুড়া সদর উপ-নির্বাচনে ধানের শীষের প্রার্থী বাদশার পক্ষে জেলা জিসাসের ব্যাপক গণসংযোগ আমরা সব ধর্মের মানুষকে এক চোখে দেখি: প্রধানমন্ত্রী সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণ সাংবাদিক পরিচয়ে ‘ভাই’ বলায় চটলেন এসিল্যান্ড ঝিনাইদহ শৈলকুপায় জ্বালানি তেলের সংকট নিয়ে কঠিন হুঁশিয়ারি আইনমন্ত্রীর প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর উদ্যোগে বগুড়া সদর উপনির্বাচনে ধানের শীষের পক্ষে গণসংযোগ ডিসি জাহিদের নেতৃত্বে সবুজায়নের নতুন দিগন্তে চট্টগ্রাম ডিসি পার্ক। দেশের সব কোচিং সেন্টার বন্ধের ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী কালিয়াকৈরে ফ্যাক্টরিতে চুরি: সিআইডির অভিযানে কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৫ লাখ টাকার সরঞ্জাম বগুড়ায় র‍্যাবের অভিযানে আন্তঃজেলা গরু চোর চক্রের সর্দারসহ ৫ জন গ্রেফতার, উদ্ধার ট্রাক দূর্গাপুরে অতিরিক্ত মুল্যে জ্বালানি তেল বিক্রি করায় ৩০ হাজার টাকা জরিমানা, মামলা দায়ের

অপরাধী যেই হোক ছাড় দেওয়া হবে না:এসপি শরিফুল হক না

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
  • ২২৪ বার পঠিত

বিজয় বাইন ভোলা জেলা ব্যুরো প্রধানঃ অপরাধীকে যে হোক,যে দলের হোক,যে পেশার হোক কাউকেই ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ভোলা জেলা পুলিশ সুপার মোঃ শরিফুল হক।

বুধবার ২৯ জানুয়ারি বিকেলে ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ প্রতিপাদ্য নিয়ে মাদক, ইভটিজিং, জঙ্গিবাদ, বাল্যবিবাহ সহ নানাবিধ সামাজিক অপরাধ প্রতিরোধে সর্বসাধারণের মতামত, সমস্যা ও জনগনের দ্বারপ্রান্তে পুলিশি সেবা পৌঁছে দিতে বোরহানউদ্দিন থানার আয়োজনে কাচিয়া ইউনিয়নে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এমন মন্তব্য করেন তিনি।

 

প্রধান অতিথির বক্তব্যে ভোলা জেলা পুলিশ সুপার মোঃ শরিফুল হক বলেন,এই বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সারা বিশ্বের বুকে একটা অনন্য উদাহরণ, এটাকে আমরা ধরে রাখবো।”

তিনি আরো বলেন যে, “জ্বীন ধরার নামে কেউ যদি চাঁদাবাজি করে তাহলে সেটা আমাকে জানাবেন। মাদক,  অনলাইন জুয়া এসব বিষয়ে আমাদের শুধু তথ্য দিবেন এবং জুয়ারিদের ছবি তুলে দিবেন। প্রতিটা ঘরে ঘরে আমরা খোঁজ নেবো। এই অপরাধের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসব। প্রকৃতপক্ষে কাচিয়ার যারা ভালো মানুষ তারা চায় কাচিয়া কলঙ্কমুক্ত হোক।

আমরা প্রযুক্তির মাধ্যমে  কাচিয়াকে জ্বীন মুক্ত করবো। আমরা আপনাদের সহযোগিতা চাই। আমরা এই সমস্যা থেকে ঐক্যবদ্ধ হয়ে বের হবো। আমাদের অঙ্গীকার যেন আমরা রক্ষা করতে পারি।”

বোরহানউদ্দিন থানার ওসি মোঃ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মোঃ  বাবুল আখতার,ভোলা জেলা ডিবি ওসি মোহাম্মদ ইকবালুর রহমান,দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম আকাশ,ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ সাদী হাওলাদার,স্থানীয় সকল শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় সাধারণ জনগণ, বোরহানউদ্দিন থানার অফিসার-ফোর্স এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991