সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
ঘোষনা
নবাবগঞ্জে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল শাখা কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত মিয়ানমারের জলসীমায় প্রবেশের অভিযোগে আরাকান আর্মির হাতে আটক ৭৩ জেলের প্রত্যাবর্তন মান্দায় ফার্নিচার দোকানে আগুন, ক্ষতি প্রায় ২ লাখ টাকা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা-এর উদ্যোগে রামকানাই দিঘীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ভোলার চরফ্যাশনে মাদক বিরোধকে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে হত্যা বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ টেকনাফে কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে ১৫ জন উদ্ধার অতি উৎসাহী হয়ে অপরাধ করলে দায়ভার বিএনপি নেবে না — নলডাঙ্গায় বিজয়োত্তর বক্তব্যে বুলবুল ঝিনাইদহে ইতালি প্রবাসী ‘রেমিট্যান্স যোদ্ধা’ রিন্টু মিয়াকে সংবর্ধনা দিলেন পুলিশ সুপার মাহফুজ আফজাল বগুড়ার সাতটি আসনেই বিএনপির জয় ভোরের চেতনা পত্রিকার সাংবাদিক আমজাদের অকাল মৃত্যু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬: ঢাকায় নিরাপত্তা তৎপরতা বৃদ্ধি। নির্বাচনী নিরাপত্তায় ডিজিটাল বিপ্লব,ঝিনাইদহে চালু হলো ‘আমার ভোট কেন্দ্র’ অ্যাপ ইন্দুরকানিতে মানবিক উদ্যোগ: ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের শীতবস্ত্র বিতরণ জাতীয় পার্টিতে বড় ভাঙন: সাঘাটায় ৫ শতাধিক নেতাকর্মীসহ বিএনপিতে যোগ দিলেন আতাউর রহমান সরকার ভোটের সর্বশেষ প্রস্তুতি পরিদর্শনে সীতাকুণ্ড ও মীরসরাইয়ের কেন্দ্র ঘুরে দেখলেন জেলা প্রশাসক রিটার্নিং অফিসার রায়গঞ্জে ডুমরাই বাজারের মিষ্টি ব্যবসায়ী নিখোঁজ সাতক্ষীরায় ভোটের প্রস্তুতি সম্পর্কে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং টাঙ্গাইলের ভূঞাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সব ভোটকেন্দ্র সিসিটিভি নজরদারিতে।

অপহরণের ২ দিন পর নদী থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার।

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪৮ বার পঠিত

অপহরণের পর মুক্তিপন দিতে না পারায় অপহরণকারীদের হাতে খুন হলেন ছাইদুর রহমান (৪০)। নিহত ছাইদুর উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের বেলতৈল গ্রামের ইদ্রিস আলীর ছেলে বলে জানা গেছে । তিনি পেশায় একজন কৃষক ছিলেন। উল্লাপাড়া মডেল থানা পুলিশ আজ সোমবার সকালে গুনাইগাঁতী গ্রামের পাশের নদী থেকে ছাইদুর রহমানের ভাসমান লাশ উদ্ধার করেছে। এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়- গত ২৪ সেপ্টেম্বর সন্ধ্যায় ছাইদুর রহমান অপহৃত হন।

 

উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) এনামুল হক ছাইদুরের পরিবারের উদ্ধৃতি দিয়ে “দৈনিক দৃশ্যপট” প্রতিবেদককে জানান- ২৪ সেপ্টেম্বর ছাইদুর সন্ধ্যার আগে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর তিনি আর ফিরে আসেননি। ২৫ সেপ্টেম্বর ছাইদুরের কাছে থাকা মোবাইল ফোন দিয়ে তার (ছাইদুর) পরিবারের মোবাইল ফোনে তাকে মুক্তির জন্য অপহরনকারীরা দেড় লাখ টাকা দাবি করেন। একাধিকবার মুক্তিপণের টাকার দাবিতে মোবাইল করে অপহরণকারীরা। কিন্তু ছাইদুরের পরিবারের পক্ষে এত টাকা প্রদান সম্ভব নয় বলে জানানো হয় অপহরণকারীদের। আজ ২৬শে সেপ্টেম্বর সোমবার সকালে স্থানীয় লোকজন গুনাইগাঁতী গ্রামের পাশের নদীতে ছাইদুর রহমানের ভাসমান লাশ দেখতে পেয়ে উল্লাপাড়া মডেল থানায় খবর দেন প্রত্যক্ষদর্শীরা। খবর পাওয়ার পরে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে পুলিশ নদী থেকে লাশটি উদ্ধার করে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীর বর্ণনা অনুযায়ী, ছাইদুরের মাথায় একাধিক আঘাতের চিহ্ন আছে। পুলিশের প্রাথমিক ধারণা ছাইদুরকে মাথায় আঘাত করে হত্যার পর অপহরণকারীরা নদীতে লাশটি ফেলে দিয়ে চলে যায়।

 

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করার পর সাংবাদিকদের জানান- পুলিশ ইতোমধ্যেই মোবাইল ফোনের সূত্রধরে খুনিদের শনাক্ত এবং তাদেরকে দ্রুত গ্রেফতারের প্রচেষ্টা শুরু করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলে উল্লেখ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991