শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
ঘোষনা
নওগাঁ-রাজশাহী মহাসড়কে যাত্রী হেনস্তা ঘটনায় অভিযুক্ত হান্নান গ্রেফতার, ধর্মের অপব্যবহার ও তথ্য জালিয়াতির বিরুদ্ধে ভোটারদের সতর্ক থাকার আহ্বান আমিনুল হকের ৩১ বছরের মায়ার বন্ধন ছিন্ন: অশ্রুসিক্ত নয়নে প্রিয় ‘মা’ তুল্য আখিতারা ম্যামকে বিদায় কম্বিং অপারেশন: মহেশখালীতে যৌথ অভিযানে ৭৫ কোটি টাকার অবৈধ জাল জব্দ শ্রীপুরে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বুলেটপ্রুফ জ্যাকেট পরে নির্বাচনী প্রচারণা শুরু করলেন স্বতন্ত্র প্রার্থী। সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যা: দুই দিন পর মামলা, গ্রেপ্তার ৩ পতনের পর মাসির দেশে আশ্রয় নিয়েছে হাসিনা: মেজর (অব.) হাফিজ। গলাচিপায় ইলিশের পোনাসহ ৩০ ব্যারেল গুড়া মাছ জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা সাতক্ষীরা-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী আশরাফুজ্জামানের মতবিনিময় লালমোহনে মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত নওগাঁর মান্দায় নির্বাচনী আচরণবিধি মানতে প্রশাসনের কঠোর নজরদারি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের টহল জোরদার মনপুরায় ভোলা-৪ আসনে বিএনপি প্রার্থী নয়নের গণসংযোগ ফ্যামিলি কার্ডের মাধ্যমে নাগরিকদের মৌলিক চাহিদা পূরণের প্রতিশ্রুতি। সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন নিশ্চিতে দায়িত্বশীল সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা রাখবে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল “দেশ গড়ার পরিকল্পনা” আটঘরিয়ায় শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  নওগাঁ সদরে প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে ভোটারদের কাছে ভোট চাইছেন সকল দলের প্রার্থীরা রাজশাহী-৫ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলামের পক্ষে প্রচারণা শুরু। সাতক্ষীরা-২ আসনে বিএনপি প্রার্থী আব্দুর রউফের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কোটচাঁদপুরে অধ্যাপক মতিয়ার রহমানের দাঁড়িপাল্লার মিছিল সাতক্ষীরা-১ আসনের জনসাধারণ কে ডাব প্রতিকে ভোট দেয়ার আহ্বান

অবৈধভাবে গড়ে তোলা ৩৭৭টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে রেলওয়ে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৩২৮ বার পঠিত

রেলওয়ে পূর্বাঞ্চলের টিকিট প্রিন্টিং প্রেস এলাকায় অবৈধভাবে গড়ে তোলা সেমিপাকা, পাকা ও টিনশেড ৩৭৭টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে রেলওয়ে ভূ-সম্পত্তি বিভাগ।বুধবার(৭ সেপ্টেম্বর)সকাল থেকে বিকেল পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মাহবুবউল করিমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে রেলওয়ে পূর্বাঞ্চলের টিকিট প্রিন্টিং প্রেস এলাকা থেকে ২ দশমিক ৩৭ একর জায়গা উদ্ধার করা হয়।অবৈধভাবে গড়ে তোলা সেমিপাকা, পাকা ও টিনশেড ৩৭৭টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।তাড়িয়ে দেওয়া হয় ১ হাজার ২৫০ জন অবৈধ দখলদারকে।এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় প্রকৌশলী-২ রফিকুল ইসলাম,বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী শাকের আহমেদ,সহকারী ভূ-সম্পত্তি কর্মকর্তা শহীদুজ্জামান,সহকারী নির্বাহী প্রকৌশলী রাম নারায়ণ ধর।

রেলওয়ে পূর্বাঞ্চলের ভূ-সম্পত্তি বিভাগ,প্রকৌশল বিভাগ,বিদ্যুৎ বিভাগ,চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ,খুলশী থানা পুলিশ,সিটিএসবি,পাহাড়তলী পুলিশ ফাঁড়ি,রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা উচ্ছেদ অভিযানে সহযোগিতা করেন।

রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তা সুজন চৌধুরী বলেন,বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের টিকিট প্রিন্টিং প্রেস এলাকা থেকে ২ দশমিক ৩৭ একর জায়গা উদ্ধার করা হয়।অবৈধভাবে গড়ে তোলা সেমিপাকা,পাকা ও টিনশেড ৩৭৭টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।বিতাড়িত করা হয় ১ হাজার ২৫০ জন অবৈধ দখলদারকে। রেলওয়ের অবৈধ দখলকৃত জায়গা উদ্ধারে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991