
মোঃ-রুবেল মিয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:-
ব্রাহ্মণবাড়িয়া জেলার অরুয়াইল ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দা ও যুবদলের যুগ্ম আহ্বায়ক বুশির আহমেদ খান এলাকাবাসীর কাছে একজন জনপ্রিয় ও আস্থাভাজন নেতা হিসেবে পরিচিত। স্থানীয় জনগণ মনের অন্তস্থল থেকে তাঁকে ভালোবাসে এবং তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে।
এলাকাবাসীর ভাষ্যমতে, বুশির আহমেদ খানের মতো মানুষ খুব কমই দেখা যায়। তিনি সুখে-দুঃখে, যে কোনো আপদে-বিপদে অরুয়াইলের
মানুষের পাশে থাকেন।
গ্রামবাসীরা বলেন, “আমরা এমন নেতাই চাই”—যিনি সব সময় সাধারণ মানুষের কথা ভাবেন। অনেকেই আল্লাহর কাছে দোয়া করেন, যেন ঘরে ঘরে এমন মানবিক ও দায়িত্বশীল মানুষ জন্ম নেয়।
গ্রামের অনেক প্রবীণ ও সচেতন ব্যক্তি বুশির আহমেদ খানকে তাঁদের গর্ব ও অভিভাবক হিসেবে উল্লেখ করেন। এ প্রসঙ্গে ব্রাহ্মণবাড়িয়া সরাইল শহীদ জিয়া স্মৃতি সংসদ, সরাইল উপজেলা শাখার সদস্য সচিব হোয়াই বসে আহমেদ খান বলেন, “বুশির আহমেদ খান একজন দায়িত্বশীল ও জনবান্ধব মানুষ। আমরা সবাই তাঁর পাশে থাকব।”
এ সময় বুশির আহমেদ খান বলেন, “আপনারা আমার পাশে থাকবেন, আমিও সব সময় আপনাদের পাশে থাকব।
আপদে-বিপদে একসঙ্গে থাকাই আমাদের অঙ্গীকার।” তিনি অরুয়াইল ইউনিয়নের ১ নং ওয়ার্ডসহ সকল এলাকাবাসীকে শুভেচ্ছা ও শুভকামনা জানান এবং সবার দোয়া কামনা করেন।