শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
ঘোষনা
৩১ বছরের মায়ার বন্ধন ছিন্ন: অশ্রুসিক্ত নয়নে প্রিয় ‘মা’ তুল্য আখিতারা ম্যামকে বিদায় কম্বিং অপারেশন: মহেশখালীতে যৌথ অভিযানে ৭৫ কোটি টাকার অবৈধ জাল জব্দ শ্রীপুরে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বুলেটপ্রুফ জ্যাকেট পরে নির্বাচনী প্রচারণা শুরু করলেন স্বতন্ত্র প্রার্থী। সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যা: দুই দিন পর মামলা, গ্রেপ্তার ৩ পতনের পর মাসির দেশে আশ্রয় নিয়েছে হাসিনা: মেজর (অব.) হাফিজ। গলাচিপায় ইলিশের পোনাসহ ৩০ ব্যারেল গুড়া মাছ জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা সাতক্ষীরা-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী আশরাফুজ্জামানের মতবিনিময় লালমোহনে মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত নওগাঁর মান্দায় নির্বাচনী আচরণবিধি মানতে প্রশাসনের কঠোর নজরদারি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের টহল জোরদার মনপুরায় ভোলা-৪ আসনে বিএনপি প্রার্থী নয়নের গণসংযোগ ফ্যামিলি কার্ডের মাধ্যমে নাগরিকদের মৌলিক চাহিদা পূরণের প্রতিশ্রুতি। সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন নিশ্চিতে দায়িত্বশীল সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা রাখবে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল “দেশ গড়ার পরিকল্পনা” আটঘরিয়ায় শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  নওগাঁ সদরে প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে ভোটারদের কাছে ভোট চাইছেন সকল দলের প্রার্থীরা রাজশাহী-৫ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলামের পক্ষে প্রচারণা শুরু। সাতক্ষীরা-২ আসনে বিএনপি প্রার্থী আব্দুর রউফের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কোটচাঁদপুরে অধ্যাপক মতিয়ার রহমানের দাঁড়িপাল্লার মিছিল সাতক্ষীরা-১ আসনের জনসাধারণ কে ডাব প্রতিকে ভোট দেয়ার আহ্বান হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক সর্ট সার্কিটে আগুন, অবরুদ্ধ ফায়ার সার্ভিস টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ কোস্ট গার্ডের অভিযানে এক পাচারকারী আটক

অল্প খরচে ভুট্টা চাষ, বাম্পার ফলনের আশা চাষিদের

মাসুদ রানা লেমন
  • আপডেট টাইম : সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ৪১৪ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় কৃষি বিভাগের পরামর্শে স্বল্প খরচে অধিক মুনাফা অর্জনে ভুট্টা চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের। লাভজনক এই ভুট্টা চাষে কৃষকদের আগ্রহী করে তোলার লক্ষ্যে উপজেলা কৃষি অধিদপ্তর কৃষকদের সার, বীজ ও কৃষি পুনর্বাসনসহ পরামর্শ সহায়তা দিয়ে কৃষকদের উৎসাহী করছে। ফলে দিন দিন কৃষকের আগ্রহ বাড়ছে।

সরেজমিন দেখা যায়, উপজেলার লেহেম্বা, বাচোর, রাতোর, হোসেনগাঁও, ধর্মগড় ইউনিয়ন সহ বিভিন্ন এলাকায় ক্ষুদ্র ও প্রাান্তিক কৃষকরা উচ্চ ফলনশীল NK40, সম্রাট, পালওয়ান, টাইটান, 981-সহ বিভিন্ন হাইব্রিড জাতের ভুট্টা আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করেছেন। মানুষের খাদ্যের পাশাপাশি মাছ, হাঁস-মুরগি ও গোখাদ্য হিসেবে ভুট্টার ব্যবহার বৃদ্ধি পাওয়ায় এর চাহিদাও বেড়েছে অনেক বেশি। ভুট্টা গাছের পাতা সুষম গোখাদ্য এবং কাণ্ড জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। ফলে একদিকে যেমন কৃষক তার গবাদিপশু পালন ও জ্বালানি চাহিদা মেটাতে পারেন, অপরদিকে বাজারে ভুট্টার ব্যাপক চাহিদা থাকায় কৃষক এ ফসল চাষে আগ্রহী হয়ে উঠছেন। তাই উপজেলার অপেক্ষাকৃত উঁচু জমিগুলোতে এখন ব্যাপক ভুট্টার চাষাবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। ধান ও অন্যান্য ফসলের তুলনায় বেশি লাভ হওয়ায় কম খরচে অধিক লাভের আশায় বিকল্প ফসল হিসেবে ভুট্টা চাষে ঝুঁকছেন এ উপজেলার কৃষকরা।

লেহেম্বা ইউনিয়নের চাপোড় পার্বতীপুর গ্রামের কৃষক মিজানুর রহমান জানান, ভুট্টা চাষে জমিতে পানি সেচ কম লাগে এবং ফলনও অন্য ফসলের তুলনায় বেশি হয়। ফলে ধান আবাদের চেয়ে ভুট্টার আবাদে অধিক আগ্রহী তারা।

রাতোর ইউনিয়নের ফরিদপাড়া গ্রামের কৃষক অতুল মহন্ত বলেন, ভুট্টা মাছ ও মুরগির খাবার হিসেবে ব্যাপক ব্যবহার হচ্ছে। তাছাড়া ভুট্টা বাজারে বিক্রি করার পরও এর শুকনা গাছ ও মোচা বাড়িতে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়।

বিরাশির কৃষক মুস্তাকিন জানান, আগে ভুট্টা চাষের প্রতি তার তেমন আগ্রহ ছিল না। কিন্তু অন্য কৃষকদের ভুট্টা আবাদ করে অধিক মুনাফা অর্জন করতে দেখে উৎসাহী হয়ে প্রথম বছরেই খরচ মিটিয়ে তিনি বিঘাপ্রতি ২৫ হাজার টাকা লাভ করেন।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয় দেবনাথ বলেন, চলতি বছরে উপজেলায় ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। প্রতিটি এলাকায় মাঠপর্যায়ে ঘুরে কৃষকদের ভুুট্টা চাষে তিনি উদ্বুদ্ধ করেছেন। মাঠ জরিপ অনুযায়ী এ বছর উপজেলার প্রত্যেকটি এলাকায় ব্যাপক হারে ভুট্টার চাষাবাদ হয়েছে। এ বছরের রবি ও খরিপ মৌসুমে উপজেলায় হাইব্রিড জাতের ৪৮৫০ হেক্টর জমিতে ভুট্টার চাষ হয়েছে। গতবার ছিল ৩৫০০ হেক্টর জমিতে। এবার অনেক বেশি জমিতে চাষ করা হয়েছে। ১৭০০ জন কৃষককে প্রণোদনার আওতায় আনা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991