সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:২২ পূর্বাহ্ন
ঘোষনা
চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাদিকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে গলাচিপায় পৌর বিএনপির বিক্ষোভ মিছিল রাজশাহীতে পিওনকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, থানায় এজাহার ওসমান হাদীকে গুলি করার প্রতিবাদে ঝিনাইদহ জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ মাধবপুরে নোটিশ ছাড়াই উচ্ছেদে মানবেতর জীবন – পুনর্বাসনের দাবিতে আর্তনাদ কয়েক পরিবারের গলাচিপাকে আধুনিক শহরে রূপান্তরিত করতে ব্যস্ত সময় পার করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান সাতক্ষীরার সাবেক পিপি ছেলেসহ কারাগারে ব্রাহ্মণবাড়িয়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ধানমন্ডিতে আইএসটির নবীন বরণ, অতিথিদের প্রশংসা ঝিনাইদহ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ২০২৬–২০২৭ মেয়াদের নবনির্বাচিত কমিটি ঘোষণা। ব্রাহ্মণবাড়িয়ায় দেশবরেণ্য গণমাধ্যম ব্যক্তিত্ব খান সেলিম রহমানের শুভ জন্মদিন পালন চট্টগ্রামে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (বি,সি,পি,সি )এর প্রতিষ্ঠাতা সভাপতি মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮ তম জন্মদিন উদযাপন। মারাত্মক ঝুঁকিতে গলাচিপা উপজেলা আদালত ভবন খান সেলিম রহমানের শুভ জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ব্রাহ্মণবাড়িয়ায় হৃদরোগজনিত সমস্যায় সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা হাসপাতালে ভর্তি চুয়াডাঙ্গা–২ আসনে নির্বাচনী আচরণবিধি নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় বক্তব্য রাখলেন এমপি প্রার্থী মোঃ রুহুল আমিন গোমস্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম বাইরুল ইসলাম এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত। ঝিনাইদহ জেলা বিএনপির আনন্দ মিছিল ঝিনাইদহে মোবারকগঞ্জ চিনিকলে ৫৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

অসহায় ছিন্নমূল শীতার্ত মানুষদের মাঝে মুক্তিযুদ্ধ মঞ্চের শীতবস্ত্র বিতরণ।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২২ জানুয়ারি, ২০২২
  • ৫৭৭ বার পঠিত

“আর্ত মানবতার সেবায় বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ” শ্লোগানকে সামনে রেখে দেশব্যাপী ছিন্নমূল শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।

২১ জানুয়ারী শুক্রবার রাত ১০টায় টিএসসি,শহীদ মিনার,পলাশী,কমলাপুর রেলস্টেশন,শাহবাগ, কাওরান বাজার,মগবাজার,হাতিরঝিলসহ রাজধানীর বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ করেছে সংগঠনের নেতাকর্মীরা।

শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ,কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহীন সিকদার,সাধারণ সম্পাদক মোঃ আল মামুন, সহ-সভাপতি মুহাম্মদ নুর আলম সরদার,এম আমিনুল শিকদার,জুয়েল রানা,আইন বিষয়ক সম্পাদক এ্যাড এইউজেড প্রিন্স,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রাব্বী হাসান শাওন,ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদ, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মাহিম,বংশাল থানার সভাপতি জয়নাল আবেদীন জনিসহ প্রমুখ নেতৃবৃন্দ।

অসহায় ছিন্নমূল শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শাহীন সিকদার বলেন, “সমগ্র দেশে অসহায় ছিন্নমূল শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।আজ রাজধানীতে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে এই মানবিক কার্যক্রম আমরা শুরু করলাম।এই ধারা দেশব্যাপী অব্যাহত থাকবে।”

সংগঠনের সাধারণ সম্পাদক মো: আল মামুন বলেন, “আর্ত মানবতার সেবায় বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ’- এই শ্লোগানকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারও অসহায় ছিন্নমূল মানুষদের শীতের কষ্ট লাঘব করার জন্য বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের প্রতিটি ইউনিট শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলমান রাখবে।আজ রাজধানীর বিভিন্ন স্থানে ছিন্নমূল শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সমগ্র দেশে সংগঠনের সকল ইউনিটকে উক্ত মানবিক কার্যক্রম পরিচালনা করার জন্য ইতিমধ্যে নির্দেশ দেয়া হয়েছে।মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য।সমাজের বিত্তশালী মানুষদের উচিত সামর্থ্য অনুযায়ী অসহায় ছিন্নমূল শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানো যাতে কেউ শীতে কষ্ট না পায়। আমরা চেষ্টা করছি অসহায় শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানো।সকলের উচিত এরকম মানবিক কার্যক্রমে সম্পৃক্ত হওয়া।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991