বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৫ পূর্বাহ্ন
ঘোষনা
জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক ও মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮তম শুভ জন্মদিন আজ চট্টগ্রামপ্রধান খবর চট্টগ্রাম প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি জাহিদুল করিম কচি ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ নির্বাচিত নিজস্ব প্রতিবেদক : ১০ ডিসেম্বর ২০২৫, ৫:৩৯ চাঁদপুর-৪ ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণজোয়ার—বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা লায়ন হারুনুর রশিদের বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক মীর ইমরান হোসেন মিথুনের সাদকায়ে জারিয়া। বামৈল দক্ষিণে আ. লীগ নেতা মালুর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার–সহ নানা অভিযোগ এলাকায় আতঙ্ক, তদন্ত দাবি স্থানীয়দের দুর্নীতিবিরোধী কবিতা গানে ভোলা দক্ষিণ প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নিউজ ২১ টিভির প্রতিনিধি শিশির রঞ্জন হাওলাদারের বাবার মৃত্যুতে গলাচিপা উপজেলা প্রেসক্লাবের গভীর শোক প্রকাশ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গলাচিপায় দোয়া মাহফিল অনুষ্ঠিত গাজীপুর শ্রীপুরে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি তে অর্ধশত মানুষের যোগদান করেছে, তানোরে পরিত্যক্ত নলকূপের পাইপে ৩৫ ফুট গভীরে আটকা দুই বছরের শিশু, চলছে প্রাণপণ উদ্ধার অভিযান লালমনিরহাটে এসপির সাথে জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও কমিটির তালিকা হস্তান্তর ঝিনাইদহে মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় যুবক গুরুতর আহত, হাসপাতাল ভর্তি ঝিনাইদহে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল আয়োজনে ঝিনাইদহ জেলা কার ও মাইক্রোবাস চালক সমিতি চাঁদাবাজির মামলায় রাঙ্গাবালীর তহশিলদারসহ তিনজনকে আদালতের সমন বাঞ্ছারামপুরে বেগম রোকেয়া দিবসে পাঁচ অদম্য নারীকে সম্মাননা। সাংবাদিক সাইদুলের উপর হামলার ঘটনায় ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় একদন্তে বিএনপির দোয়া মাহফিল ১০ ডিসেম্বর হিউম্যান এইড এর ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন করেছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঝিনাইদহে র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

আকস্মিক ঝড়ে ভোলায় শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, নিহত ২; ট্রলারডুবি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ১৮২ বার পঠিত

 

মোঃ নুরুল ইসলাম,ভোলা জেলা প্রতিনিধি: আকস্মিক ঝড়ে ভোলার মনপুরা ও লালমোহনে শতাধিক কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিধ্বস্ত হয়েছে বিপুল সংখ্যক গাছপালা। ঝড়ের কবলে পড়ে মনুপরার দাসের এলাকায় ৬ মাঝি মাল্লাসহ একটি জেলে ট্রলার ডুবে গেছে। এছাড়া লালমোহনের বদরপুরে ঘরচাপায় হারিস নামের এক বৃদ্ধ ও তুজমিদ্দনের শম্বুপুরে মো. মনজুরুল ইসলাম নামের এক শিক্ষক ঝড়ের মধ্যে বজ্রপাতের শব্দে আতঙ্কিত হয়ে মারা গেছেন।

স্থানীয়রা জানান, দুপুর ১২টায় ঝড়ে মনপুরার হাজির হাট ইউনিয়নের দাসেরহাট ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে প্রায় ১০০ কাঁচা ঘরবাড়ির ক্ষতি হয়েছে। ঝড়ে অধিকাংশ ঘরের চাল বেড়া উড়ে যায়। এ সময় দাসের হাটের মেঘনায় মাছ ধরা অবস্থায় ৬ জেলেসহ জুয়েল মাঝির ট্রলার ডুবে যায়। তবে অন্য ট্রলারের সহায়তায় তাৎক্ষণিক সবাইকে জীবিত উদ্ধার হলেও ট্রলারটি পাওয়া যায়নি।

একই সময়ে লালমোহনের বদরপুরে মো. হারিস (৭০) নামে এক বৃদ্ধ ঘরচাপায় মারা যায়। ঝড়ের সময় একটি ঘরের নিচে আশ্রয় নেন হারিস। ওই ঘরটিই ভেঙে চাপা পড়েন তিনি। তার বাড়ি একই উপজেলার ফরাশগঞ্জ ইউনিয়নে। উপজেলা নির্বাহী অফিসার ও ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে মরদেহ উদ্ধার করে দাফনের জন্য ৫ হাজার টাকা অর্থ সহায়তা দিয়েছে।

এছাড়া লালমোহন উপজেলার বিভিন্ন এলাকায় বিপুল সংখ্যক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে তজুমদ্দিনের শম্ভুপুরে স্কুল শিক্ষক মো. মনজুরুল ইসলাম ঝড়ের মধ্যে বাড়ি ফেরার পথে বজ্রপাতের শব্দে হার্টঅ্যাটাকে মারা যান। তিনি পূর্ব গোলকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

ক্ষয়ক্ষতির বিষয়ে তালিকার কাজ চলছে জানিয়ে জেলা প্রশাসক আরিফুজ্জামান বলেন, ‘লালমোহনে ঘরচাপা পড়ে মৃত হারিসকে ২৫ হাজার টাকা সহায়তা দেয়া হবে। ক্ষতিগ্রস্তদের তালিকা শেষে আরও সহায়তার ব্যবস্থা করা হবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991