শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
ঘোষনা
ঝিনাইদহে দাঁড়িয়ে প্রসাব ফিরার অপরাধে ১০০ টাকা জরিমানা বিসমিল্লাহ সুপার মার্কেট ও মসজিদ কমপ্লেক্স-এর শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন দুর্গাপুরে ছাত্রদলের আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ সাতক্ষীরায় সার সিন্ডিকেট অনুসন্ধানকালে সাংবাদিকের উপর হামলা মনপুরায় প্রেমিককে আটকে রেখে প্রেমিকাকে গণধর্ষণ, এলাকায় চাঞ্চল্য কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় নসিমন চালকের মৃত্যু। ঝিনাইদহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প তালা’র সাধারণ মানুষের মাঝে সাক্ষাৎ বিনিময়ে এড. ইয়ারুল ইসলাম আনোয়ারায় খালে ঝাঁপ দিয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা, প্রাণ হারালো শিশু সন্তান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক মোমিনের শয্যাপাশে জামায়াত প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ দক্ষিণ কেরানীগঞ্জ তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোরশেদ জমিদার দল থেকে বহিষ্কার বগুড়া–৫ আসনের গণমানুষের নেতা আলহাজ্ব গোলাম মোঃ সিরাজের জন্মদিনে শুভেচ্ছা জানালো জিয়া সাইবার ফোর্স আজ পবিত্র শবে মেরাজ রাজধানী ও রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন মিথ্যা মামলায় সাংবাদিক ও মানবাধিকার নেতা নুরুল হোসাইন গ্রেপ্তারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ। চোরাচালানের লাইনম্যান আল আমিন, কামাল ও আব্দুল্লাহ সিন্ডিকেটের বেপরোয়া চাদাবাজি! লালমোহনের শতবর্ষী ঐতিহ্যবাহী চতলা বাজারে ময়লা-আবর্জনা ও পানি জমে দুর্ভোগ মায়ানমারে পাচারকালে নিত্যপণ্যসহ ১০ জন আটক সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ঝিনাইদহে ইজিবাইক–মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, একজন আহত

আখাউড়ায় আগুনে পুড়ল দুই ভাইয়ের বসতঘর

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১২ জুন, ২০২২
  • ৩০৯ বার পঠিত

লায়ন রাকেশ কুমার ঘোষঃ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আগুনে দুই ভাইয়ের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

রোববার (১২ জুন) ভোরে উজেলার মোগড়া ইউনিয়নের টানুয়াপাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি সাধন হয়।

জানা যায়, ভোর পৌনে ৪টার দিকে গ্রামের প্রবাসী আব্দুল হাইয়ের বসতঘরে প্রথমে আগুন লাগে। মুহূর্তে সেই আগুন প্রবাসে থাকা তার আপন ছোট ভাই কাওসার মিয়ার বসতঘরেও ছড়িয়ে পড়ে। আগুনে তাদের বসতঘরে থাকা স্বর্ণালংকারসহ আসবাপত্র পুড়ে ছাই হয়ে যায়। এসময় প্রতিবেশীরা আগুন দেখতে পেয়ে নেভানোর চেষ্টা করে। পরে খবর পেয়ে আখাউড়া ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

টানুয়া পাড়া গ্রামের হেলাল মিয়া নামের এক ব্যক্তি জানায়, আব্দুল হাই সৌদিআরব প্রবাসী এবং তার ছোট ভাই কাওয়ার মালয়শিয়া প্রবাসী। গত কয়েক মাস আগে তারা দেশে ফিরে তাদের সমস্ত সঞ্চিত অর্থ দিয়ে দুটি আধাপাকা বসতঘর নির্মাণ করে। আগুনে বিদেশে যাওয়ার ফিরতি টিকিটসহ সব পুড়ে গেছে। এখন খাবারের জন্য তাদের ঘরে এক মুঠো চাল পর্যন্ত নেই।

আখাউড়া ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মোঃ মনির সারোয়ার বলেন, আগুন লাগার খবর পেয়ে আমাদের ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তিনি আরো বলেন, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বিদ্যুতের শর্ট সার্কিট বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991