সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
ঘোষনা
নওগাঁর মহাদেবপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধার, ১ চোর গ্রেফতার শীলখালী চেকপোস্টে বিজিবির অভিযান: প্রাইভেটকারে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ১ সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা চট্টগ্রামে বাজার তদারকি অভিযানে এক লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে আগুন, ককটেল বিস্ফোরণ ঝিনাইদহে পেট্রোল কিনতে গিয়ে তেলপাম্প কর্মচারীদের হাতে যুবক নিহত। গুম ও শহীদ পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নাটোরের নলডাঙ্গায় জ্বালানি তেলের দাম বেশি রাখায় ১০ হাজার টাকা জরিমানা আনোয়ারা জুঁইদন্ডী ইউনিয়নে ৭০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ‘স্ত্রীকে দামি জুতা কিনে দিতে না পেরে’ আত্মহত্যার গল্প ফেসবুকে, আসলে যা ঘটেছে ঢাকা প্রেসক্লাবের সভাপতিকে পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য ও বাংলাদেশ শাখার সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জ্বালানি তেল পাচার রোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর অবস্থান সাতক্ষীরার মেয়ে সুমি খুলনা থেকে অস্ত্রসহ আটক সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৯ মাদক পাচারকারী আটক গোমস্তাপুরে অভিযান : আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার ঈদকে ঘিরে সাঘাটায় অনুমোদনহীন বেকারির দৌরাত্ম্য, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাদ্যপণ্য গাজীপুরের শ্রীপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে মনোয়ারা নামে এক নারী গুলিবিদ্ধ ভোলার লালমোহনে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁ গোয়েন্দার পৃথক ৩টি মাদকবিরোধী অভিযানে ৮ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আখাউড়ায় গাছের সংঙ্গে শত্রুতা, রাতের আধারে কেটে দিল ২৫০টি গাছ

লায়ন রাকেশ কুমার ঘোষ
  • আপডেট টাইম : সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ৪৪৮ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গাছের সঙ্গে শত্রুতা, রাতের আধারে কেটে দিল ২৫০টি কলা গাছ।ঘটনার পর বাকরুদ্ধ হয়ে পড়েন বাগানের মালিক মোঃ নান্নু মিয়া।তিনি উপজেলার ৩নং মোগড়া ইউনিয়নের বচিয়ারা পূর্ব পাড়া গ্রামের বাসিন্দা।ক্ষতিগ্রস্ত কৃষক মোঃ নান্নু মিয়া ও প্রতিবেশীরা জানান, তার বাড়ির পাশে প্রায় দুই বিঘা জমি লিজ নিয়ে ধার দেনা করে জীবিকার তাগিদে একটি কলার বাগান তৈরি করেন,দীর্ঘ ছয় মাস খাটাখাটনির পর বাগানে যখন কলার মুচি আসার সময় হয়েছে ঠিক সেই সময়ই রাতের আধারে জমিতে থাকা প্রায় ২৫০টি কলাগাছ ই কেটে দেয় দুর্বৃত্তরা।
শনিবার দিবাগত রাতের কোন এক সময় ঘটনাটি হয়েছে বলে জানান জমির মালিক মোঃ নান্নু মিয়া।তার দাবি কলার বাগানটি শুরু থেকে এই পর্যন্ত আবাদ করতে তার খরচ হয়েছে প্রায় লক্ষ টাকা,ধারদেনা করে বিভিন্ন সময় বাগানের পরিচর্যায় এই টাকা তিনি খরচ করেন,তার ধারণা ছিল বাগান থেকে প্রায় তিন লক্ষ টাকার কলা তিনি বিক্রি করতে পারবেন।নিজ হাতে প্রায় ছয় মাস হাড়ভাঙ্গা কষ্ট করে তিল তিল করে গড়ে তোলা তার বাগানটি হারিয়ে তিনি প্রায়ই বাকরুদ্ধ হয়ে গেছেন।
সকালে এলাকাবাসীর ও প্রত্যক্ষদর্শীরা জানান,কৃষক মোঃ নান্নু মিয়া স্থানীয় মসজিদ কমিটির ক্যাশিয়ার,তিনি অত্যন্ত সহজ সরল মানুষ,কারো সাথে তার কোন শত্রুতা নেই,এরপরও কে বা কাহারা তার এত বড় ক্ষতি সাধন করেছে সেটা আমাদের বোধগম্য হচ্ছে না।সকালে ঘটনাটি আখাউড়া উপজেলা কৃষি অফিসার কে অবহিত করা হলে,তাৎক্ষণিকভাবে ইউনিয়নের দায়িত্বে থাকা উপসহকারী কৃষি কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে যান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991