শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
ঘোষনা
নওগাঁ-রাজশাহী মহাসড়কে যাত্রী হেনস্তা ঘটনায় অভিযুক্ত হান্নান গ্রেফতার, ধর্মের অপব্যবহার ও তথ্য জালিয়াতির বিরুদ্ধে ভোটারদের সতর্ক থাকার আহ্বান আমিনুল হকের ৩১ বছরের মায়ার বন্ধন ছিন্ন: অশ্রুসিক্ত নয়নে প্রিয় ‘মা’ তুল্য আখিতারা ম্যামকে বিদায় কম্বিং অপারেশন: মহেশখালীতে যৌথ অভিযানে ৭৫ কোটি টাকার অবৈধ জাল জব্দ শ্রীপুরে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বুলেটপ্রুফ জ্যাকেট পরে নির্বাচনী প্রচারণা শুরু করলেন স্বতন্ত্র প্রার্থী। সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যা: দুই দিন পর মামলা, গ্রেপ্তার ৩ পতনের পর মাসির দেশে আশ্রয় নিয়েছে হাসিনা: মেজর (অব.) হাফিজ। গলাচিপায় ইলিশের পোনাসহ ৩০ ব্যারেল গুড়া মাছ জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা সাতক্ষীরা-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী আশরাফুজ্জামানের মতবিনিময় লালমোহনে মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত নওগাঁর মান্দায় নির্বাচনী আচরণবিধি মানতে প্রশাসনের কঠোর নজরদারি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের টহল জোরদার মনপুরায় ভোলা-৪ আসনে বিএনপি প্রার্থী নয়নের গণসংযোগ ফ্যামিলি কার্ডের মাধ্যমে নাগরিকদের মৌলিক চাহিদা পূরণের প্রতিশ্রুতি। সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন নিশ্চিতে দায়িত্বশীল সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা রাখবে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল “দেশ গড়ার পরিকল্পনা” আটঘরিয়ায় শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  নওগাঁ সদরে প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে ভোটারদের কাছে ভোট চাইছেন সকল দলের প্রার্থীরা রাজশাহী-৫ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলামের পক্ষে প্রচারণা শুরু। সাতক্ষীরা-২ আসনে বিএনপি প্রার্থী আব্দুর রউফের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কোটচাঁদপুরে অধ্যাপক মতিয়ার রহমানের দাঁড়িপাল্লার মিছিল সাতক্ষীরা-১ আসনের জনসাধারণ কে ডাব প্রতিকে ভোট দেয়ার আহ্বান

আখাউড়ায় ভারতীয় দুই পাসপোর্ট যাত্রীর লাগেজের থেকে মিলল ৬ লাখ টাকার থ্রি-পিস

লায়ন রাকেশ কুমার ঘোষ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ৩৭৬ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া তিন দিনের ব্যবধানে আবার ও চেকপোস্টে দুই ভারতীয় যাত্রীর লাগেজ থেকে প্রায় ৬ লাখ টাকার ভারতীয় থ্রি-পিস জব্দ করা হয়েছে।সোমবার সন্ধ্যায় শুল্ক গোয়েন্দা, কাস্টম্স ও এনএসআই’র যৌথ অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টকালে ভারতীয় কাপড়ের এ বড় চালানটি ধরে পরে।আখাউড়া স্থলবন্দর কাস্টমস কর্তৃপক্ষ জানায়,সোমবার সন্ধ্যা ৭ টার দিকে ভারতের পাসপোর্টধারী দুই নাগরিক আবির রায় ও হেমলাল মন্ডল ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তপথে বাংলাদেশে প্রবেশ করেন।ইমিগ্রেশনে তাদের কাজ সম্পন্ন হলেও তারা ইমিগ্রেশন ত্যাগ না করে বড় আকারের ছয়টি লাগেজ নিয়ে অন্ধকারের মধ্যে যাত্রী ছাউনিতে বসে থাকেন।

গোপন সংবাদের ভিত্তিতে এ তথ্য জানতে পেরে কাস্টমস স্থল শুল্ক রাজস্ব কর্মকর্তা শাহ্ নোমান সিদ্দিকী ও কাস্টমস স্থল শুল্ক গোয়েন্দা কর্মকর্তা মোস্তাক আহমেদ ওই দুই ভারতীয় পাসপোর্টধারীকে কাস্টমস ভবনে নিয়ে আসেন।এসময় তাদেরকে সহযোগিতা করেন কাস্টমস ও এনএসআই।পরে কাস্টমস হাউজে তাদের লাগেজ তল্লাশী করে বিভিন্ন ধরনের ২৮০টি থ্রি-পিস জব্দ করা হয়।যার মূল্য প্রায় ৬ লাখ টাকা।এসময় ওই ভারতীয় নাগরিকরা জানায় তারা কোলকাতা থেকে কাপড় নিয়ে এসেছে।এগুলো ঢাকায় নিয়ে যাওয়ার হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, ভারতের কয়েকজন নাগরিক দিয়ে ভারত থেকে বিপুল পরিমাণ ভারতীয় কাপড় আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশে নিয়ে আসছে।অভিযোগ আছে,স্থানীয় কিছু লাগেজ পার্টি এর সাথে জড়িত রয়েছে।এরাই ভারতীয়দেরকে ব্যবহার করে এসব কাপড় আনছে।পরে বন্দর সংশ্লিষ্ট দপ্তরকে ম্যানেজ করে সরকারের লক্ষ লক্ষ টাকা শুল্ক ফাঁকি দিয়ে কাপড়গুলো বের করে নিয়ে যায়।আবার অনেক সময় কাস্টম্সে প্রবেশ না করে ভিন্ন পথে নিয়ে যায়।

এসব কাপড় ঢাকা,চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে পাঠানো হয়। আখাউড়া কাস্টমস স্থল শুল্ক রাজস্ব কর্মকর্তা শাহ্ নোমান সিদ্দিকী বলেন,থ্রি-পিস গুলি নিয়ম বহির্ভূত আনায় সেগুলো তালিকা(ডিএম)করা হয়।নিয়ম অনুযায়ী ৪-৫ দিনের মধ্যে পাসপোর্টধারীরা চাইলে নির্ধারিত সকল ট্যাক্স পরিশোধের মাধ্যমে মালামাল গুলি নিয়ে যেতে পারবেন।এই সময়ের মধ্যে পণ্য না নিলে আমরা স্থায়ীভাবে জব্দ করে গোডাউনে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991