সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
ঘোষনা
নওগাঁর মহাদেবপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধার, ১ চোর গ্রেফতার শীলখালী চেকপোস্টে বিজিবির অভিযান: প্রাইভেটকারে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ১ সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা চট্টগ্রামে বাজার তদারকি অভিযানে এক লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে আগুন, ককটেল বিস্ফোরণ ঝিনাইদহে পেট্রোল কিনতে গিয়ে তেলপাম্প কর্মচারীদের হাতে যুবক নিহত। গুম ও শহীদ পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নাটোরের নলডাঙ্গায় জ্বালানি তেলের দাম বেশি রাখায় ১০ হাজার টাকা জরিমানা আনোয়ারা জুঁইদন্ডী ইউনিয়নে ৭০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ‘স্ত্রীকে দামি জুতা কিনে দিতে না পেরে’ আত্মহত্যার গল্প ফেসবুকে, আসলে যা ঘটেছে ঢাকা প্রেসক্লাবের সভাপতিকে পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য ও বাংলাদেশ শাখার সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জ্বালানি তেল পাচার রোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর অবস্থান সাতক্ষীরার মেয়ে সুমি খুলনা থেকে অস্ত্রসহ আটক সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৯ মাদক পাচারকারী আটক গোমস্তাপুরে অভিযান : আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার ঈদকে ঘিরে সাঘাটায় অনুমোদনহীন বেকারির দৌরাত্ম্য, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাদ্যপণ্য গাজীপুরের শ্রীপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে মনোয়ারা নামে এক নারী গুলিবিদ্ধ ভোলার লালমোহনে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁ গোয়েন্দার পৃথক ৩টি মাদকবিরোধী অভিযানে ৮ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আখাউড়া বিজিবি ও বিএসএফের বৈঠক অনুষ্ঠিত হয়েছে

লায়ন রাকেশ কুমার ঘোষ
  • আপডেট টাইম : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ৩৯১ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিজিবি ও বিএসএফের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৬ মার্চ) সকাল ১১ টা ৩০ মিনিটে আখাউড়া স্থলবন্দর সীমান্তের উদ্ভিদ সংগনিরোধ কনফারেন্স হলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

আগামী ২৭ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত সরাইল রিজিয়ন কমান্ডার ও ভারতের ফ্রন্টিয়ার কমান্ডার পর্যায়ে সিলেটে সীমান্তে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকের প্রস্তুতি ও সীমান্তের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

দ্বিপক্ষীয় বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) পক্ষে সরাইল রিজিওয়ান এর বিএ- ৫১৭৫ লে. কর্নেল আব্দুল কাদের মোঃ আশরাফ আল মামুন এসইউপি (পরিচালক অপারেশন) নেতৃত্ব দেন।

অপরদিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এর পক্ষে ত্রিপুরা ফ্রন্টিয়ারের নোডাল অফিসার সারুজ কুমার সিংহ নেতৃত্বে ছিলেন।

এর আগে বেলা ১১ টা সময় বিএসএফ কর্তৃপক্ষ আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তের শূন্য রেখায় পৌঁছলে বিজিবি কর্তৃপক্ষ ফুল উপহার দিয়ে স্বাগত জানান।

এসময় বিএসএফ কর্তৃপক্ষ বিজিবিকে ফুল ও গাছের চারা উপহার হিসেবে তুলে দেন।

এসময় ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর ৬০ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশিক হাসান উল্লাহ (পিএসসি আর্টিলারি), এডিশনাল ডাইরেক্টর স্টাফ অফিসার সেক্টর হেডকোয়ার্টার সিলেট মোঃ সাইফুল ইসলাম (পিএসসি) ভারতীয় বিএসএফের ত্রিপুরা ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর নোডাল অফিসার-২ এর নানদিস কানওয়ার, সেকেন্ড ইন কমান্ড নোডাল অফিসার মেঘালয় ফ্রন্টিয়ার -৩ এর অরুণ কুমার ভার্মা, সেকেন্ড ইন কমান্ড স্টাফ অফিসার ত্রিপুরা ফ্রন্টিয়ার- ৪ এর ভিবেক মিশ্রা, ডেপুটি কমান্ডেন্ট ভেক স্টাফ অফিসার -৫ এর মানিস নেগি উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991