মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:২১ অপরাহ্ন
ঘোষনা
ঘোড়াঘাটে ২০২৫সাল বিজয় দিবস পালিত। স্বাধীনতার স্বপ্ন নিয়ে নতুন বাংলাদেশ বিএনপি’র নেতৃত্বে এগিয়ে যাবে : চান মিয়া বেপারী তারেক রহমানের নেতৃত্বেই স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন হবে : বিল্লাল হোসেন ধামইরহাটে বিজয় দিবসের পুষ্পার্পণে সময় বিভ্রাট, ক্ষুব্ধ সাংবাদিক ও স্থানীয়রা ঝুঁকিপূর্ণ সড়কঘেঁষে দৃষ্টিনন্দন স্থাপনা আখাউড়ায় বড় দুর্ঘটনার আশঙ্কা স্থানীয়দের নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: যুবদল সরাইলে স্বেচ্ছাসেবী ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ১৬০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক হোয়াইক্যংয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, আহত সাইফুল শাহজাদপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা সাতক্ষীরায় নির্বাচনী আচরণবিধি ও আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি পদে ২৭’শে ডিসেম্বর নির্বাচন। অরুয়াইল ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক বুশির আহমেদ খানকে ঘিরে এলাকাবাসীর প্রত্যাশা ঝিনাইদহের শৈলকুপায় মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও মাহফুজুর রহমান। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে গলাচিপায় চলছে ব্যাপক প্রস্তুতি কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মীর মিথুনের রক্তিম শুভেচ্ছা কালীগঞ্জে মকসেদ আলী ব্রিকসে চতুর্থবারের মতো পরিবেশ অধিদপ্তরের অভিযান, শ্রমিকদের বাধা চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাদিকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে গলাচিপায় পৌর বিএনপির বিক্ষোভ মিছিল রাজশাহীতে পিওনকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, থানায় এজাহার

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ছারছীনা দরবার শরীফের ১৩৫ তম ঈসালে ছওয়াব মাহফিল ও হিযবুল্লাহ সম্মেলন-২০২৫।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১৪০ বার পঠিত

মোঃ ছালাম, সিনিয়র রিপোর্টার :-

পিরোজপুর জেলায় নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলায় ১ লা ডিসেম্বর সোমবার জোহর নামায বাদ আখেরী মোনাযাতের মধ্য দিয়ে শেষ হলো। ছারছীনা দরবার শরীফের ১৩৫ তম ঈসালে ছওয়াব মাহফিল ও হিযবুল্লাহ সম্মেলন-২০২৫। ৩ দিন ব্যাপি ইসালে সওয়াব মাহফিলে লাখো লাখো মুসল্লী ও মুরিদানের উপস্হিতিতে উক্ত মাহফিল অনুষ্ঠিত হয়। আখেরী মোনাজাতে ছারছীনা দরবার শরীফের পীর সাহেব হযরত মাওলানা শাহ সুফি মুফতি আবু নছর নেছারুদ্দিন আহম্মেদ হোসাইন (মা জি য়া) মুরিদদের গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন। ‎তিনি তার মুরিদদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ, হালাল উপার্জন, পর্দা অনুসরণ সহ অন্যায় অপরাধ থেকে ফিরে থাকার নসিহত করেন। আখেরি মোনাজাতে ছারছীনা পীর শারীরিক ভাবে অসুস্হ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সহ মানবতাবাদী সকল নেতৃবৃন্দের জন্য দোয়া করেন। যে দলের কাছে দেশ, জাতি এবং ইসলাম নিরাপদ সেই দলকে ক্ষমতায় আসীন করতে মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানান। বালা মুসিবত আজব গজব এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে পরিত্রান পাওয়ার জন্য দোয়া করেন। বিশ্বের সকল মুসলমানদের নিরাপত্তা কামনা করেন।

‎এ বছর (অগ্রহায়নের) মাহফিলে উল্লেখযোগ্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- আলজেরিয়ার রাষ্ট্রদূত ড.আব্দুল ওহাব মাইদানী, পিরোজপুর ২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব শামীম সাঈদী, বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আহম্মেদ সোহেল মন্জুর সুমন, বিএনপির নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন, নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার ভূমি (এসিল্যান্ড) মোঃ রায়হান মাহমুদ প্রমুখ। এছাড়াও অসংখ্য আলেমেদ্বীন ও কামিল মাদ্রাসার অধ্যক্ষ গণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991