সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১২:০৯ অপরাহ্ন
ঘোষনা
চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাদিকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে গলাচিপায় পৌর বিএনপির বিক্ষোভ মিছিল রাজশাহীতে পিওনকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, থানায় এজাহার ওসমান হাদীকে গুলি করার প্রতিবাদে ঝিনাইদহ জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ মাধবপুরে নোটিশ ছাড়াই উচ্ছেদে মানবেতর জীবন – পুনর্বাসনের দাবিতে আর্তনাদ কয়েক পরিবারের গলাচিপাকে আধুনিক শহরে রূপান্তরিত করতে ব্যস্ত সময় পার করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান সাতক্ষীরার সাবেক পিপি ছেলেসহ কারাগারে ব্রাহ্মণবাড়িয়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ধানমন্ডিতে আইএসটির নবীন বরণ, অতিথিদের প্রশংসা ঝিনাইদহ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ২০২৬–২০২৭ মেয়াদের নবনির্বাচিত কমিটি ঘোষণা। ব্রাহ্মণবাড়িয়ায় দেশবরেণ্য গণমাধ্যম ব্যক্তিত্ব খান সেলিম রহমানের শুভ জন্মদিন পালন চট্টগ্রামে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (বি,সি,পি,সি )এর প্রতিষ্ঠাতা সভাপতি মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮ তম জন্মদিন উদযাপন। মারাত্মক ঝুঁকিতে গলাচিপা উপজেলা আদালত ভবন খান সেলিম রহমানের শুভ জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ব্রাহ্মণবাড়িয়ায় হৃদরোগজনিত সমস্যায় সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা হাসপাতালে ভর্তি চুয়াডাঙ্গা–২ আসনে নির্বাচনী আচরণবিধি নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় বক্তব্য রাখলেন এমপি প্রার্থী মোঃ রুহুল আমিন গোমস্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম বাইরুল ইসলাম এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত। ঝিনাইদহ জেলা বিএনপির আনন্দ মিছিল ঝিনাইদহে মোবারকগঞ্জ চিনিকলে ৫৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

আজ অস্ট্রিয়ায় পাড়ি দিচ্ছেন ইউরো বাংলা টাইমসের এডিটর ইন চিফ বীরমুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ৩৪০ বার পঠিত

রিপন শান‌ রিপোর্টারঃ পেশাগত, পারিবারিক , সামাজিক নানান কাজে দুই মাস বাংলাদেশে অবস্থানের পর আজ ২২ মার্চ ২০২২ ইউরোপের নান্দনিক রাষ্ট্র অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পাড়ি দিচ্ছেন- একাত্তরের রণাঙ্গনের বীরমুক্তিযোদ্ধা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মিডিয়া ব্যক্তিত্ব মাহবুবুর রহমান ।

অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব ও ভোলা দক্ষিণ প্রেসক্লাব এর প্রধান উপদেষ্টা, অস্ট্রিয়া বাংলাদেশ প্রেসক্লাব সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান গত জানুয়ারি মাসের শেষ সপ্তাহে বাংলাদেশে আসেন । গত দুই মাসে তিনি রাজধানী ঢাকার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক আয়োজন এবং ভোলার লালমোহনে বিভিন্ন মানবিক আয়োজনে অংশগ্রহণ করেন । আন্তর্জাতিক অনলাইন গণমাধ্যমে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন তাঁকে বিওএমএ সম্মাননা পদকে ভূষিত করে । এসময় তিনি “৭ ই মার্চ বঙ্গবন্ধুর ভাষণ ও গনমাধ্যমের ভূমিকা ” শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে অঙশগ্রহণ করেন । ভোলায় অবস্থানকালে তাঁর লালমোহনের ঐতিহ্যবাহী বাসভবন ” লাভলী ম্যানসনে ” ইউরো সমাচার এবং ইউরো বাংলা টাইমসের প্রতিনিধিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ।
ভোলায় অবস্থানকালে ভোলার মিডিয়া নগরীখ্যাত কুঞ্জেরহাটে তিনি স্হানীয় সাংবাদিকদের মিলনমেলায় আমন্ত্রিত প্রধান মেহমান হিসেবে অঙশগ্রহণ করেন । এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন- ভোলা দক্ষিণ প্রেসক্লাব সভাপতি ও ইউরো বাংলা টাইমসের ম্যানেজিঙ্ এডিটর শাহাবুদ্দিন রিপন শান, দৈনিক মাতৃজগতের সিনিয়র রিপোর্টার মোসলেউদ্দিন মুরাদ, দৈনিক আমাদের বরিশাল এর বিশেষ প্রতিনিধি জসিম মাতাব্বর, সাংবাদিক মাসুদ রানা, ইকবাল হোসেন প্রমুখ । ফুড গার্ডেনে অনুষ্ঠিত মিলন মেলার আগে তিনি জার্মান হোমিও ফার্মেসিতে বিশিষ্ট সাংবাদিক ও কবি গাজী তাহের লিটন এর সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন ।

ইউরো সমাচার সম্পাদক ও ইউরো বাংলা টাইমসের এডিটর ইন চিফ এবং ভোলা দক্ষিণ প্রেসক্লাব এর প্রধান উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান গত ১৬ মার্চ লালমোহন ছেড়ে যাবার প্রাক্কালে- বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত লালমোহনের অত্যাধুনিক চিকিৎসাসেবা প্রতিষ্ঠান “গ্রীনলাইফ ডায়াগনস্টিক এন্ড হসপিটাল” পরিদর্শন করেন । এসময় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক লালমোহন পৌরসভার কাউন্সিলর জহিরুল ইসলাম মাসুদ পাটোয়ারী এবং প্রতিষ্ঠানটির তরুণ সমন্বয়ক বাহেরুল ইসলাম মুহিব পাটোয়ারী তাঁকে হসপিটালের বিভিন্ন অবকাঠামো ও নানাবিধ সেবাসমূহ সরেজমিন অবহিত করেন । এসময় মানবতাবাদী সাংবাদিক ও সমাজসেবক বীরমুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান গ্রীনলাইফের সকল মানবিক ও আধুনিক উদ্যোগে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991