শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
ঘোষনা
সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যা: দুই দিন পর মামলা, গ্রেপ্তার ৩ পতনের পর মাসির দেশে আশ্রয় নিয়েছে হাসিনা: মেজর (অব.) হাফিজ। গলাচিপায় ইলিশের পোনাসহ ৩০ ব্যারেল গুড়া মাছ জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা সাতক্ষীরা-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী আশরাফুজ্জামানের মতবিনিময় লালমোহনে মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত নওগাঁর মান্দায় নির্বাচনী আচরণবিধি মানতে প্রশাসনের কঠোর নজরদারি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের টহল জোরদার মনপুরায় ভোলা-৪ আসনে বিএনপি প্রার্থী নয়নের গণসংযোগ ফ্যামিলি কার্ডের মাধ্যমে নাগরিকদের মৌলিক চাহিদা পূরণের প্রতিশ্রুতি। সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন নিশ্চিতে দায়িত্বশীল সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা রাখবে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল “দেশ গড়ার পরিকল্পনা” আটঘরিয়ায় শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  নওগাঁ সদরে প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে ভোটারদের কাছে ভোট চাইছেন সকল দলের প্রার্থীরা রাজশাহী-৫ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলামের পক্ষে প্রচারণা শুরু। সাতক্ষীরা-২ আসনে বিএনপি প্রার্থী আব্দুর রউফের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কোটচাঁদপুরে অধ্যাপক মতিয়ার রহমানের দাঁড়িপাল্লার মিছিল সাতক্ষীরা-১ আসনের জনসাধারণ কে ডাব প্রতিকে ভোট দেয়ার আহ্বান হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক সর্ট সার্কিটে আগুন, অবরুদ্ধ ফায়ার সার্ভিস টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ কোস্ট গার্ডের অভিযানে এক পাচারকারী আটক ঢাকা-১৬ আসন মা-বাবার কবর জিয়ারত করে প্রচারণা শুরু বিএনপির প্রার্থী আমিনুল হকের। গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ আগুন গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

আমতলীতে জাল স্বাক্ষরে শিক্ষক নিয়োগ,অভিযুক্তদের বিরুদ্ধে মামলা

সাইফুল্লাহ নাসির
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ৩৬৩ বার পঠিত

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার আমতলীতে সভাপতির সাক্ষর জাল করে শিক্ষক নিয়োগ দেয়ার অভিযোগে অভিযুক্ত প্রধান শিক্ষকসহ নিয়োগকৃত কম্পিউটার শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে মধ্যচন্দ্রা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের তৎকালীন ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ নজরুল ইসলাম মাতুব্বর।

মামলার আসামীরা যথাক্রমে অভিযুক্ত প্রধান শিক্ষক মোঃ সুলতান বিশ্বাস (৫০) এবং নিয়োগকৃত শিক্ষক মোঃ শাহিন মিয়া (৩৮)। মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)’র প্রতি নির্দেশ দিয়েছেন আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (৩) এর বিচারক মোঃ নাহিদ হোসেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, অভিযুক্ত প্রধান শিক্ষক সাক্ষর জাল-জালিয়াতির মাধ্যমে শিক্ষক নিয়োগ দেয়াই শুধু নয়, তার বিরুদ্ধে বিগত সময়ে এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড জালিয়াতি করে পরীক্ষার্থীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া সহ রয়েছে একই সময়ে দুটি প্রতিষ্ঠানে শিক্ষকের দায়িত্ব পালন করে বেতনভাতা উত্তোলনের অভিযোগও।

সার্বিক অভিযোগ ও মামলার বিষয়ে জানতে চাওয়া হলে অভিযুক্ত প্রধান শিক্ষক সুলতান বিশ্বাস জানান, তার বিরুদ্ধে আনীত অভিযোগের কোন সত্যতা নেই। সরকারি বিধি মেনেই তিনি শিক্ষক নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করেছেন। অপরদিকে নিয়োগপ্রাপ্ত শিক্ষক শাহীন মিয়ার সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে এ বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানিয়ে তিনি যাবতীয় যোগাযোগ প্রধান শিক্ষকের সাথে করার জন্য বলেন।

মামলায় বাদীপক্ষের আইনজীবী মোঃ মাহবুব আলম বলেন, প্রধান শিক্ষকের সাক্ষর জালিয়াতির ঘটনাটি সত্য মর্মে বিজ্ঞ বিচারককে বোঝাতে সমর্থ হওয়ায় তিনি মামলাটি আমলে নিয়ে পিবিআইকে নির্দেশ দিয়েছেন তদন্তের জন্য। আশা করছি পিবিআই টিমের তদন্তেও ঘটনাটির সত্যতা প্রমাণিত হবে এবং সংশ্লিষ্ট শিক্ষক দোষী হিসেবে সাব্যস্ত হবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991