সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
ঘোষনা
নওগাঁর মহাদেবপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধার, ১ চোর গ্রেফতার শীলখালী চেকপোস্টে বিজিবির অভিযান: প্রাইভেটকারে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ১ সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা চট্টগ্রামে বাজার তদারকি অভিযানে এক লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে আগুন, ককটেল বিস্ফোরণ ঝিনাইদহে পেট্রোল কিনতে গিয়ে তেলপাম্প কর্মচারীদের হাতে যুবক নিহত। গুম ও শহীদ পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নাটোরের নলডাঙ্গায় জ্বালানি তেলের দাম বেশি রাখায় ১০ হাজার টাকা জরিমানা আনোয়ারা জুঁইদন্ডী ইউনিয়নে ৭০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ‘স্ত্রীকে দামি জুতা কিনে দিতে না পেরে’ আত্মহত্যার গল্প ফেসবুকে, আসলে যা ঘটেছে ঢাকা প্রেসক্লাবের সভাপতিকে পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য ও বাংলাদেশ শাখার সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জ্বালানি তেল পাচার রোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর অবস্থান সাতক্ষীরার মেয়ে সুমি খুলনা থেকে অস্ত্রসহ আটক সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৯ মাদক পাচারকারী আটক গোমস্তাপুরে অভিযান : আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার ঈদকে ঘিরে সাঘাটায় অনুমোদনহীন বেকারির দৌরাত্ম্য, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাদ্যপণ্য গাজীপুরের শ্রীপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে মনোয়ারা নামে এক নারী গুলিবিদ্ধ ভোলার লালমোহনে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁ গোয়েন্দার পৃথক ৩টি মাদকবিরোধী অভিযানে ৮ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আমতলীতে ধর্ষণে ব্যর্থ হয়ে কিশোরী ও মাকে মারধরের অভিযোগ

সাইফুল্লাহ নাসির
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ মার্চ, ২০২২
  • ৩৮৩ বার পঠিত

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার আমতলীতে ধর্ষণে ব্যর্থ হয়ে এক কিশোরী ও তার মাকে মারধরের অভিযোগ উঠেছে এক বখাটের বিরুদ্ধে। আহত মা-মেয়েকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। অভিযুক্ত বখাটে রুহুল আমিন উপজেলার কুকুয়া গ্রামের আঃ আজিজ মিয়ার পুত্র।

ভুক্তভোগীরা জানায়, বখাটে রুহুল আমিন দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে উত্ত্যক্ত করে আসছিলো। গতকাল বৃহস্পতিবার সকালে ওই কিশোরী তার মায়ের সাথে আমতলীতে নানাবাড়ি বেড়াতে আসে। সেখান থেকে রাত অনুমান ৭ থেকে ৮টার দিকে বাড়ীতে ফেরার পথে পৌর শহরের সবুজবাগ এলাকায় তাকে ধর্ষণের চেষ্টা করে ওই বখাটে রুহুল আমিন। এ সময় কিশোরীর ডাক চিৎকারে তার মা এগিয়ে আসলে ধর্ষণে ব্যর্থ হয়ে মা ও মেয়েকে বেধড়ক মারধর করে রুহুল আমিন ও তার সহযোগীরা। এতে কিশোরীর মায়ের সামনের দাঁত ভেঙে যায়। ওই রাতেই স্বজনরা তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন। বর্তমানে ওই হাসপাতালেই মা ও মেয়ে চিকিৎসা নিচ্ছেন।

কিশোরীর মা বলেন, বখাটে রুহুল আমিন আমার মেয়েকে অনেক উত্ত্যক্ত করে। তাকে অনেকবার নিষেধ করা সত্তে¡ও সে কোন কথা শোনে না। গতকাল (বৃহস্পতিবার) রাতে আমার মেয়ে নানাবাড়ি থেকে বাড়ীতে ফেরার সময় পথিমধ্যে রুহুল ধর্ষণের চেষ্টা করে। এ সময় মেয়ের ডাক চিৎকারে তাকে রক্ষা করতে এগিয়ে গেলে সে আমাদের মারধর করে দাঁত ভেঙ্গে ফেলছে। আমি এ ঘটনার বিচার চাই।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ মোর্শেদ আলম বলেন, মা ও মেয়েকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান মুঠোফোনে বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991