মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৪:১০ অপরাহ্ন
ঘোষনা
ব্রাহ্মণবাড়িয়ায় বিজয় দিবসে বাংলাদেশ প্রেস ক্লাবের শ্রদ্ধা নিবেদন ঘোড়াঘাটে ২০২৫সাল বিজয় দিবস পালিত। স্বাধীনতার স্বপ্ন নিয়ে নতুন বাংলাদেশ বিএনপি’র নেতৃত্বে এগিয়ে যাবে : চান মিয়া বেপারী তারেক রহমানের নেতৃত্বেই স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন হবে : বিল্লাল হোসেন ধামইরহাটে বিজয় দিবসের পুষ্পার্পণে সময় বিভ্রাট, ক্ষুব্ধ সাংবাদিক ও স্থানীয়রা ঝুঁকিপূর্ণ সড়কঘেঁষে দৃষ্টিনন্দন স্থাপনা আখাউড়ায় বড় দুর্ঘটনার আশঙ্কা স্থানীয়দের নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: যুবদল সরাইলে স্বেচ্ছাসেবী ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ১৬০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক হোয়াইক্যংয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, আহত সাইফুল শাহজাদপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা সাতক্ষীরায় নির্বাচনী আচরণবিধি ও আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি পদে ২৭’শে ডিসেম্বর নির্বাচন। অরুয়াইল ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক বুশির আহমেদ খানকে ঘিরে এলাকাবাসীর প্রত্যাশা ঝিনাইদহের শৈলকুপায় মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও মাহফুজুর রহমান। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে গলাচিপায় চলছে ব্যাপক প্রস্তুতি কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মীর মিথুনের রক্তিম শুভেচ্ছা কালীগঞ্জে মকসেদ আলী ব্রিকসে চতুর্থবারের মতো পরিবেশ অধিদপ্তরের অভিযান, শ্রমিকদের বাধা চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাদিকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে গলাচিপায় পৌর বিএনপির বিক্ষোভ মিছিল

আমতলীতে বাসে অগ্নিসংযোগ: ছাত্রলীগ–যুবলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ৫ জন গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১৩১ বার পঠিত

মোঃ নেছার উদ্দিন স্টাফ রিপোর্টার,

বরগুনার আমতলী ফেরিঘাট সংলগ্ন এলাকায় পার্কিং করে রাখা যাত্রীবিহীন একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ নভেম্বর ২০২৫) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
পুলিশ সূত্রে জানা গেছে, ফেরিঘাটের পাশে সড়কের ধারে দাঁড়িয়ে থাকা পটুয়াখালী-ব-১১-০০৪৬ নম্বরের স্বর্ণা পরিবহন বাসটিতে গভীর রাতে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়। স্থানীয়দের খবর পেয়ে আমতলী ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বাসটির ভেতরের অংশ আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার পরপরই অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের পরিচয় পুলিশের বরাতে জানা যায়—
মো. আতাউর রহমান রাসেল (২৯)
পিতা— আল আমিন খান, সাং— বৈঠাঘাটা
(সহসভাপতি, আমতলী উপজেলা ছাত্রলীগ),মো. পারভেজ খান (২৮)
পিতা— মো. হাসন আলী খান, সাং— ০১ নং ওয়ার্ড, গুলিসাখালী ইউনিয়ন
(যুগ্ম আহ্বায়ক, আমতলী উপজেলা ছাত্রলীগ),মো. তন্ময় গাজী (৩৩)
পিতা— মো. হিমু গাজী, সাং— আমতলী পৌরসভা ৮ নং ওয়ার্ড
(আমতলী পৌর যুবলীগ সদস্য)
তার বিরুদ্ধে মাদক ও চুরি–সহ মোট ১১টি মামলা রয়েছে বলে পুলিশ জানায়।,মো. কাওছার আহমেদ রনি (৩৩)
পিতা— মো. আতিকুর রহমান ডাকুয়া, সাং— সবুজবাগ ৫ নং ওয়ার্ড, আমতলী পৌরসভা
(আমতলী পৌর ছাত্রলীগের সাবেক সদস্য),মোঃ ছগির মল্লিক (২৩)
পিতা— মো. দেলোয়ার মল্লিক, সাং— পাতাকাটা ৪ নং ওয়ার্ড
(সাবেক ছাত্রলীগ কর্মী)
তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ দুইটি মামলা রয়েছে।
আমতলী থানার কর্মকর্তা(ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, “ঘটনার পরপরই আমরা অভিযান চালিয়ে সন্দেহভাজনদের আটক করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা পাওয়া গেছে বলে ধারণা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।”
বাস মালিকপক্ষ জানায়, হঠাৎ অগ্নিসংযোগের ঘটনায় তারা আতঙ্কিত। বাসটি রাতের বেলা ফেরিঘাটে পার্কিং অবস্থায় ছিল।
পুলিশ বলেছে, অগ্নিসংযোগের উদ্দেশ্য ও পেছনে কোনো সংঘবদ্ধ চক্র আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991