মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৭ অপরাহ্ন
ঘোষনা
ব্রাহ্মণবাড়িয়ায় বিজয় দিবসে বাংলাদেশ প্রেস ক্লাবের শ্রদ্ধা নিবেদন ঘোড়াঘাটে ২০২৫সাল বিজয় দিবস পালিত। স্বাধীনতার স্বপ্ন নিয়ে নতুন বাংলাদেশ বিএনপি’র নেতৃত্বে এগিয়ে যাবে : চান মিয়া বেপারী তারেক রহমানের নেতৃত্বেই স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন হবে : বিল্লাল হোসেন ধামইরহাটে বিজয় দিবসের পুষ্পার্পণে সময় বিভ্রাট, ক্ষুব্ধ সাংবাদিক ও স্থানীয়রা ঝুঁকিপূর্ণ সড়কঘেঁষে দৃষ্টিনন্দন স্থাপনা আখাউড়ায় বড় দুর্ঘটনার আশঙ্কা স্থানীয়দের নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: যুবদল সরাইলে স্বেচ্ছাসেবী ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ১৬০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক হোয়াইক্যংয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, আহত সাইফুল শাহজাদপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা সাতক্ষীরায় নির্বাচনী আচরণবিধি ও আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি পদে ২৭’শে ডিসেম্বর নির্বাচন। অরুয়াইল ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক বুশির আহমেদ খানকে ঘিরে এলাকাবাসীর প্রত্যাশা ঝিনাইদহের শৈলকুপায় মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও মাহফুজুর রহমান। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে গলাচিপায় চলছে ব্যাপক প্রস্তুতি কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মীর মিথুনের রক্তিম শুভেচ্ছা কালীগঞ্জে মকসেদ আলী ব্রিকসে চতুর্থবারের মতো পরিবেশ অধিদপ্তরের অভিযান, শ্রমিকদের বাধা চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাদিকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে গলাচিপায় পৌর বিএনপির বিক্ষোভ মিছিল

আমতলী বন্দর হোসাইনিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ফাজিল পরীক্ষায় নয় পরীক্ষার্থী বহিস্কার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ২৫৫ বার পঠিত

মোঃ নেছার উদ্দিন স্টফ রিপোর্টার:

বরগুনার আমতলী বন্দর হোসাইনিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ফাজিল তৃতীয় বর্ষের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে নয়জন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। বহিস্কৃতদের মধ্যে আটজন ছাত্রী ও একজন ছাত্র। শনিবার (৮ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, ওই কেন্দ্রে ফাজিল তৃতীয় বর্ষের ৭৮ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছিলেন। গত ২৫ অক্টোবর থেকে পরীক্ষা শুরু হয়। অভিযোগ রয়েছে, পরীক্ষা শুরু হওয়ার পর থেকেই কেন্দ্রটিতে নানা অনিয়ম চলছিল। কেন্দ্র প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্বে ছিলেন স্থানীয় সরকার ফ্যাসিলিটেটর মোঃ মাইনুল ইসলাম। তবে অনিয়মের বিষয়েও তিনি কোনো পদক্ষেপ নেননি বলে অভিযোগ করেছেন শিক্ষকরা। শনিবার বিকেলে ইসলামের ইতিহাস বিষয়ের পরীক্ষা চলাকালে আমতলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রোকনুজ্জামান খান আকস্মিকভাবে কেন্দ্রটি পরিদর্শনে যান। এসময় মেয়েদের কক্ষে পরীক্ষার্থীদের বই খুলে পরীক্ষা দিতে দেখতে পান তিনি। পরে নয়জন পরীক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে বহিস্কার করেন। বহিস্কৃত পরীক্ষার্থীরা হলেন— জান্নাতি, তানিয়া, মাহফুজা, সাদিয়া, জুলেখা, রুমা, লামিয়া ও জাকারিয়া। ঘটনার সময় মেয়েদের কক্ষের পরিদর্শক ছিলেন ইসলামের ইতিহাস বিষয়ের প্রভাষক জাকিয়া বেগম। তাঁকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। কেন্দ্র প্রশাসনিক কর্মকর্তা মোঃ মাইনুল ইসলাম বলেন, “মেয়েদের কক্ষ থেকে অসদুপায় অবলম্বনের দায়ে বহিস্কার করা হয়েছে। আমি প্রশাসনিক কর্মকর্তা হলেও মেয়েদের কক্ষ চেক করা আমার পক্ষে সম্ভব নয়।” কেন্দ্র সচিব অধ্যক্ষ মাওলানা ইউনুচ আলী হাওলাদার বলেন, “ইউএনও স্যার হঠাৎ পরিদর্শনে এসে পরীক্ষার্থীদের বই খুলে পরীক্ষা দিতে দেখেন এবং নয়জনকে বহিস্কার করেন।” তবে কক্ষ পরিদর্শক হিসেবে একই বিষয়ের শিক্ষককে দায়িত্ব দেয়ার যৌক্তিকতা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি ফোন সংযোগ কেটে দেন। আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, “ইউএনওর নির্দেশে পুলিশ হেফাজতে থাকা প্রভাষক জাকিয়া বেগমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।” আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান খান বলেন, “অসদুপায় অবলম্বনের দায়ে নয়জন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। কক্ষ পরিদর্শক জাকিয়া বেগমের বিরুদ্ধে আদেশ অমান্য ও নকলে সহায়তার অভিযোগে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।” তিনি আরও জানান, “কেন্দ্র প্রশাসনিক কর্মকর্তা ও কেন্দ্র সচিবকে আগামী পরীক্ষায় পরিবর্তন করা হবে।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991