রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
ঘোষনা
ভোট প্রভাবিত করতে সুন্দরগঞ্জে কালো টাকা ছড়ানোর অভিযোগ জামায়াত প্রার্থীর বহিরাগতদের নিয়ে বিশৃঙ্খলার দায় জামায়াতকেই নিতে হবে: আমিনুল হক এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান নির্বাচিত হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল ব্রাহ্মণবাড়িয়ায় নবচেতনার জেলা প্রতিনিধির ওপর হামলার অভিযোগ গ্রেপ্তারের দাবিতে সাংবাদিক মহলের নিন্দা ও প্রতিবাদ মামলা দায়ের, তদন্তে পুলিশ। লোহাগাড়ায় যৌথ অভিযানে ১১ মামলার পলাতক আসামি গ্রেপ্তার গভীর সমুদ্রে কোস্ট গার্ডের অভিযান: অবৈধ ট্রলিং বোটসহ ৩৪ জেলে আটক সোনাতলাবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের ধানের শীষের সমর্থনে ১০ নম্বর ওয়ার্ড বিএনপির বিশাল মিছিল ও জনসভা সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে পরিবার পরিজন নিয়ে সাংবাদিকদের মিলন মেলা শ্যামনগরে এয়ারগান, গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার কোটচাঁদপুরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর জনসভা উপলক্ষে মিছিল ও নেতৃবৃন্দের সমাবেশ যুক্তরাজ্য প্রবাসী গীতিকার আছাব আলীকে বিমানবন্দরে সংবর্ধনা ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর প্রচার মিছিল মনপুরায় বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত ৮। মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ চুয়াডাঙ্গায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। দ্রুতগতির বাসের ধাক্কায় টেকনাফে টমটমচালক নিহত, আহত ৬ ভোলা-লালমোহনে মদ, ইয়াবা, গাঁজা ও জুয়ার ভয়াবহ বিস্তার ঝিনাইদহে ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি

আমতলী-বরগুনা রুটে ৯ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

সাইফুল্লাহ নাসির, আমতলী
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ জানুয়ারি, ২০২২
  • ৫৮৬ বার পঠিত

ঘন কুয়াশা ও একাধিক ডুবোচরের কারণে প্রায় সাড়ে নয় ঘণ্টা বন্ধ থাকার পর বরগুনা জেলার আমতলী-পুরাকাটা নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ফেরি চালু হয়।

এ রুটে চলাচলরত ইউটিলিটি ফেরির চালক দোলন মিয়া বলেন, পায়রা নদীর নাব্যতা সংকট ও ঘন কুয়াশার কারণে রাতে নৌযান ও ফেরি চালু রাখা যায়নি। কুয়াশা বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে রাত ২টার দিকে আমতলী-পুরাকাটা রুটে ফেরি বন্ধ করে দেওয়া হয়।

পরে আজ সকালে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়।

এদিকে ফেরি বন্ধ থাকায় আমতলী ও পুরাকাটা ফেরিঘাটে পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের দীর্ঘ লাইন দেখা গেছে।

বিআইডব্লিউটিএ বরগুনা নদী বন্দরের সহকারী পরিচালক মামুন অর রশিদ বলেন, সোমবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা লঞ্চগুলো কুয়াশার কারণে নির্দিষ্ট সময়ের চেয়ে দেরি করে বরগুনা বন্দর ও আমতলীতে পৌঁছেছে।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সাইফুল্লাহ নাসির বলেন, রাতের কুয়াশা, অন্যদিকে পায়রা নদীতে একাধিক ডুবোচরে ফেরি চলাচল অনেকটাই বাধাগ্রস্ত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991