সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
ঘোষনা
নওগাঁর মহাদেবপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধার, ১ চোর গ্রেফতার শীলখালী চেকপোস্টে বিজিবির অভিযান: প্রাইভেটকারে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ১ সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা চট্টগ্রামে বাজার তদারকি অভিযানে এক লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে আগুন, ককটেল বিস্ফোরণ ঝিনাইদহে পেট্রোল কিনতে গিয়ে তেলপাম্প কর্মচারীদের হাতে যুবক নিহত। গুম ও শহীদ পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নাটোরের নলডাঙ্গায় জ্বালানি তেলের দাম বেশি রাখায় ১০ হাজার টাকা জরিমানা আনোয়ারা জুঁইদন্ডী ইউনিয়নে ৭০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ‘স্ত্রীকে দামি জুতা কিনে দিতে না পেরে’ আত্মহত্যার গল্প ফেসবুকে, আসলে যা ঘটেছে ঢাকা প্রেসক্লাবের সভাপতিকে পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য ও বাংলাদেশ শাখার সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জ্বালানি তেল পাচার রোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর অবস্থান সাতক্ষীরার মেয়ে সুমি খুলনা থেকে অস্ত্রসহ আটক সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৯ মাদক পাচারকারী আটক গোমস্তাপুরে অভিযান : আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার ঈদকে ঘিরে সাঘাটায় অনুমোদনহীন বেকারির দৌরাত্ম্য, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাদ্যপণ্য গাজীপুরের শ্রীপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে মনোয়ারা নামে এক নারী গুলিবিদ্ধ ভোলার লালমোহনে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁ গোয়েন্দার পৃথক ৩টি মাদকবিরোধী অভিযানে ৮ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আম পাড়তে গিয়ে প্রাণ গেল পুলিশ কনস্টেবলের

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১৭৬ বার পঠিত

 

মোঃ সেলিম রেজা, সিনিয়র স্টাফ রিপোর্টার:

সিরাজগঞ্জের বেলকুচিতে আম পাড়ার সময় গাছ থেকে পড়ে শাহজাহান আলী (৫৪) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। বুধবার (২ জুলাই) সকালে বেলকুচি থানা চত্বরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহজাহান আলী পাবনা জেলার সাঁথিয়া উপজেলার মৃত সেকেন্দার আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বেলকুচি থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকেরিয়া হোসেন জানান, সকাল ১১টার দিকে শাহজাহান আলী একটি ব্যাগ হাতে নিয়ে থানা চত্বরে অবস্থিত একটি গাছে আম পাড়তে উঠেন। একপর্যায়ে পা ফসকে তিনি গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।

তাৎক্ষণিকভাবে তাকে সহকর্মীরা উদ্ধার করে প্রথমে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে সেখান থেকে সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে পৌঁছানোর কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‍থানাজুড়ে শোকের ছায়া
হঠাৎ এ মৃত্যুর ঘটনায় বেলকুচি থানায় শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী পুলিশ সদস্যরা তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

নিহতের পরিবারে নেমে এসেছে শোকের মাতম। ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত বিনয়ী ও কর্মনিষ্ঠ ছিলেন বলে সহকর্মীদের মন্তব্য।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991