শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
ঘোষনা
চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি নওগাঁর সাপাহারে ভ্যানচালককে কুপিয়ে হত্যা, আটক ৫ নাফ নদী তীরের কেওড়া বাগান থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ছাতকের আলমপুর মাঞ্জিহারায় খড়ের ঘরে অগ্নিকাণ্ড, ৬ পরিবারের প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া উপদেষ্টার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা সাংবাদিক উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা নুরুল হক নুরের দায়িত্ব সীমিত, এখন এক মন্ত্রণালয়ে গলাচিপায় ভ্রাম্যমাণ আদালতে মাদক মামলায় ৬ মাসের সাজা পাঁচবিবিতে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা। সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কমিশন চাওয়ার কথা অস্বীকার করে পছন্দের গণমাধ্যমকর্মীদের ‘খাম’ দিলেন ভিসি মহেশপুর সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও ভারতীয় ওষুধ জব্দ সাতক্ষীরায় বিজিবির অভিযানে ১২ লাখ টাকার পন্য আটক কালিগঞ্জে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ কালীগঞ্জে মোবাইল কোর্ট অভিযান: মাদক সেবন ও বিক্রেতাদের কারাদণ্ড, ধ্বংস হলো জব্দকৃত গাজা নাটোরে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সুরেশ্বর দরবারে খুনের রহস্য: পীর শাহীন নূরী আটক গাইবান্ধায় বিপুল পরিমাণ গাঁজাসহ মোটরসাইকেল জব্দ, চালক পলাতক খুচরা সার বিক্রেতাদের বহাল রাখা ও নীতিমালা সংশোধনের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান। 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬: ঢাকায় নিরাপত্তা তৎপরতা বৃদ্ধি।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৭ বার পঠিত
Rakib

 

মো: রাকিব শেখ।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক ও স্থানে অতিরিক্ত চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে গুলশান–বাড্ডা লিংক রোডে র‍্যাব-১ বিশেষ চেকপোস্ট স্থাপন করে। অবৈধ অস্ত্র উদ্ধার ও সম্ভাব্য নাশকতা প্রতিরোধের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়। এ সময় যানবাহন থামিয়ে তল্লাশি চালানো হয় এবং সন্দেহভাজন ব্যক্তিদের পরিচয় যাচাই করা হয়।

র‍্যাব কর্মকর্তারা বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতার যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। একই সঙ্গে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে যৌথবাহিনী মাঠে থাকবে বলে জানান দিয়া বাড়ি ক্যাম্পের মেজর গাজী মেহেদী হাসান। মঙ্গলবার রাতে উত্তরার মুগ্ধ মঞ্চে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, ভোটাররা কেন্দ্র পর্যন্ত যাওয়া, ভোট প্রদান এবং নিরাপদে বাড়ি ফেরার পুরো প্রক্রিয়ায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।

এদিকে, রাজধানীর মোহাম্মদপুর এলাকায়ও সেনাবাহিনী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম চালায়। বিভিন্ন পয়েন্টে টহল জোরদারের পাশাপাশি সন্দেহজনক যানবাহন থামিয়ে পরীক্ষা করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে গৃহীত এই নিরাপত্তা ব্যবস্থা ভোটের দিন এবং ভোটগ্রহণ-পরবর্তী সময়েও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991