শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
ঘোষনা
সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যা: দুই দিন পর মামলা, গ্রেপ্তার ৩ পতনের পর মাসির দেশে আশ্রয় নিয়েছে হাসিনা: মেজর (অব.) হাফিজ। গলাচিপায় ইলিশের পোনাসহ ৩০ ব্যারেল গুড়া মাছ জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা সাতক্ষীরা-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী আশরাফুজ্জামানের মতবিনিময় লালমোহনে মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত নওগাঁর মান্দায় নির্বাচনী আচরণবিধি মানতে প্রশাসনের কঠোর নজরদারি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের টহল জোরদার মনপুরায় ভোলা-৪ আসনে বিএনপি প্রার্থী নয়নের গণসংযোগ ফ্যামিলি কার্ডের মাধ্যমে নাগরিকদের মৌলিক চাহিদা পূরণের প্রতিশ্রুতি। সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন নিশ্চিতে দায়িত্বশীল সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা রাখবে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল “দেশ গড়ার পরিকল্পনা” আটঘরিয়ায় শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  নওগাঁ সদরে প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে ভোটারদের কাছে ভোট চাইছেন সকল দলের প্রার্থীরা রাজশাহী-৫ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলামের পক্ষে প্রচারণা শুরু। সাতক্ষীরা-২ আসনে বিএনপি প্রার্থী আব্দুর রউফের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কোটচাঁদপুরে অধ্যাপক মতিয়ার রহমানের দাঁড়িপাল্লার মিছিল সাতক্ষীরা-১ আসনের জনসাধারণ কে ডাব প্রতিকে ভোট দেয়ার আহ্বান হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক সর্ট সার্কিটে আগুন, অবরুদ্ধ ফায়ার সার্ভিস টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ কোস্ট গার্ডের অভিযানে এক পাচারকারী আটক ঢাকা-১৬ আসন মা-বাবার কবর জিয়ারত করে প্রচারণা শুরু বিএনপির প্রার্থী আমিনুল হকের। গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ আগুন গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

আ.লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ মিছিল

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১৩২ বার পঠিত

সুমন খান:স্টাফ রিপোর্টার:   আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গতকাল রাজধানীর খামারবাড়ি এ বিক্ষোভ মিছিলের করে এনসিপির বৃহত্তর তেজগাঁও জোন।

মিছিলটি খামারবাড়ি থেকে ফার্মগেট থেকে মসজিদ চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে তেজগাঁও কলেজ সংলগ্ন সমাপ্ত করেন। এ সময় তারা ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’সহ বিভিন্ন স্লোগান দেয় তারা। এর আগে খামারবাড়ি গোল চক্কর থেকে মিছিলপূর্ব সমাবেশ করে দলটির নেতাকর্মীরা।
সমাবেশে এনসিপির আবু সাইন লিওন কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ডক্টর আলাউদ্দিন কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব, তার গুরুত্বপূর্ণ বক্তব্যই বলেন,

আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, তেজগাঁও ২০-৩০ জন শহীদ হয়েছে। এখন পর্যন্ত তাদের গেজেট যেমন প্রকাশ করা হয়নি, তেমনি খুনিদের গ্রেপ্তার করা হয়নি। আওয়ামী লীগকে তেজগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করতে হলে আলাদা কোনো আইন দরকার নেই। তাদের নামে মামলা হয়েছে, সেই মামলা অনুযায়ী এখন পর্যন্ত আওয়ামী লীগের দোসরদের গ্রেপ্তার করা হয়নি। যেই ছাত্র-জনতা মোহাম্মদপুর ও মিরপুর ও তেজগাঁও এবং ফার্মগেট থেকে সন্ত্রাসী চাঁদাবাজ বাহিনীকে বিতাড়িত করেছে, সেই ছাত্র-জনতা আগামী দিনে ঐক্যবদ্ধ হয়ে তাদের বিচার নিশ্চিত করবে।

 

আওয়ামী লীগের দোসর, প্রেতাত্মারা এখনো বিভিন্ন জায়গায় রাজপথে নামার সাহস করছে। আমাদের শহীদ ভাইদের রক্ত এখনো শুকায়নি, আর এ গণহত্যাকারী দল রাজপথে আস্ফালন করছে। আমরা এনসিপির পক্ষ থেকে স্পষ্ট করে বলতে চাই, আওয়ামী লীগের কোনো প্রকার আস্ফালন এনসিপি এবং দেশের মানুষ বরদাস্ত করবে না। যাদের হাতে আমাদের শহীদ ভাইদের রক্তের দাগ লেগে আছে, যারা আমাদের ভাইদের খুন করেছে, গণতন্ত্রকে হত্যা করেছে, নির্যাতন-নিপীড়নের রাজনীতি করেছে, সেই আওয়ামী লীগ বাংলাদেশে কোনো প্রকার রাজনীতি করার নৈতিক অধিকার রাখে না। এনসিপির কেন্দ্রীয় এবং নীলফামারী জেলার জলঢাকা উপজেলার প্রতিনিধি রেজাউল করিম রাজু বক্তব্য

বলেন, যে বাংলাদেশে ছাত্র-জনতা থাকবে, সেই বাংলাদেশে ভারতে আরএসএস এর দোসর, জঙ্গিবাদের দোসর আওয়ামী লীগের ঠাঁই হবে না। আমরা বিশ্বাস করি, আওয়ামী লীগ একটি জঙ্গি সংগঠন। আমরা বর্তমান সরকারকে বলতে চাই, আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে পুনর্বাসন করছেন। আপনারা যদি এসব দুরভিসন্ধি করেন, তাহলে আমরা আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো।
এ সময় আরও উপস্থিত ছিলেন,

এনসিপির যুগ্ম আহ্বায়ক আশরাফ উদ্দিন, যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন সিফাত, কেন্দ্রীয় সদস্য মনজুর আল হাবিব, শহীদ সৈকতের বাবা মাহবুবুর রহমান, যুগ্ম আহ্বায়ক মুশফিকুর রহমান জোহান, এম এ গাফফার সদস্য, কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991