শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
ঘোষনা
সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যা: দুই দিন পর মামলা, গ্রেপ্তার ৩ পতনের পর মাসির দেশে আশ্রয় নিয়েছে হাসিনা: মেজর (অব.) হাফিজ। গলাচিপায় ইলিশের পোনাসহ ৩০ ব্যারেল গুড়া মাছ জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা সাতক্ষীরা-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী আশরাফুজ্জামানের মতবিনিময় লালমোহনে মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত নওগাঁর মান্দায় নির্বাচনী আচরণবিধি মানতে প্রশাসনের কঠোর নজরদারি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের টহল জোরদার মনপুরায় ভোলা-৪ আসনে বিএনপি প্রার্থী নয়নের গণসংযোগ ফ্যামিলি কার্ডের মাধ্যমে নাগরিকদের মৌলিক চাহিদা পূরণের প্রতিশ্রুতি। সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন নিশ্চিতে দায়িত্বশীল সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা রাখবে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল “দেশ গড়ার পরিকল্পনা” আটঘরিয়ায় শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  নওগাঁ সদরে প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে ভোটারদের কাছে ভোট চাইছেন সকল দলের প্রার্থীরা রাজশাহী-৫ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলামের পক্ষে প্রচারণা শুরু। সাতক্ষীরা-২ আসনে বিএনপি প্রার্থী আব্দুর রউফের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কোটচাঁদপুরে অধ্যাপক মতিয়ার রহমানের দাঁড়িপাল্লার মিছিল সাতক্ষীরা-১ আসনের জনসাধারণ কে ডাব প্রতিকে ভোট দেয়ার আহ্বান হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক সর্ট সার্কিটে আগুন, অবরুদ্ধ ফায়ার সার্ভিস টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ কোস্ট গার্ডের অভিযানে এক পাচারকারী আটক ঢাকা-১৬ আসন মা-বাবার কবর জিয়ারত করে প্রচারণা শুরু বিএনপির প্রার্থী আমিনুল হকের। গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ আগুন গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

ইউপি নির্বাচনের জের ছাত্রলীগ নেতাকে কুপিয়ে ও পিটিয়ে পা ভেঙ্গে দিয়েছে সন্ত্রাসীরা

সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : সোমবার, ২৪ জানুয়ারি, ২০২২
  • ৬১৬ বার পঠিত

বরগুনার আমতলীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনের জেরকে কেন্দ্র করে চাওড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ- সম্পাদক মোঃ নয়ন মাতুব্বরকে ডেকে নিয়ে মাথায় কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে পা ভেঙ্গে দিয়েছে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থক জুয়েল মাতুব্বর ও তার সহযোগীরা। গুরুতর আহত নয়নকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার রাতে আমতলী পৌর শহরের হাসপাতাল সংলগ্ন ওয়ালটন শোরুমের পাশে এই ঘটনাটি ঘটেছে।

আহত সূত্রে জানা গেছে, গত বছর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে চাওড়া ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ আখতারুজ্জামান খান বাদলের সমর্র্থক ও ওই ইউনিয়নের ছাত্রলীগ সাবেক সহ- সম্পাদক মোঃ নয়ন মাতুব্বরের সাথে প্রতিপক্ষ অপর স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী অ্যাড.মো. মহসিন মিয়ার সমর্থক জুয়েল মাতুব্বরের সাথে নির্বাচনের সময় কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনার জের ধরে গতকাল রবিবার রাতে নয়ন তার স্ত্রীকে নিয়ে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যায়। সেখান থেকে আব্দুল্লাহ নামের এক ব্যক্তি তাকে ডেকে হাসপাতাল সংলগ্ন ওয়াল্টন শোরুমের পাশে নিয়ে যায়। সেখানে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী অ্যাড. মোঃ মহসিনের সমর্থক জুয়েল মাতুব্বর, ছালাম মাতুব্বর, বায়েজিদ মাতুব্বর, ইমরান ও নুরু হাওলাদারসহ ৮ থেকে ১০ জন সন্ত্রাসী লোহার রড দিয়ে পিটিয়ে তার বাম পা ভেঙ্গে দেয় এবং রামদা দিয়ে এলোপাতাতি কুপিয়ে মাথাসহ শরীরের বিভিন্নস্থানে গুরুতর রক্তাক্ত জখম করে।

আহত নয়ন মাতুব্বরের ডাক চিৎকারে স্থানীয়রা দ্রæত তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সুমন বিশ্বাস আহত নয়ন মাতুব্বরের অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। রাতেই তাকে সেখানে ভর্তি করা হয়।

আহত নয়নের ভগ্নিপতি সোহেল হাওলাদার বলেন, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে নয়নকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে জুয়েল মাতুব্বর, ছালাম মাতুব্বর, বায়েজিদ মাতুব্বর, ইমরান. আব্দুল্লাহ ও নুরু হাওলাদারসহ ৮ থেকে ১০ জন সন্ত্রাসী লোহার রড দিয়ে পিটিয়ে বাম পা ভেঙ্গে দিয়েছে এবং রামদা দিয়ে কুপিয়ে মাথায় গুরুতর জখম করেছে। আমি এ ঘটনার বিচার চাই।

অভিযুক্ত ইমরান ও জুয়েল মাতুব্বরের সাথে তাদের ব্যবহৃত মুঠোফোনে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় পেয়েই ফোনের সংযোগটি ে কেঁটে দেয়। এরপর বারবার চেষ্টা করলেও তারা আর ফোন রিসিফ করেননি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সুমন বিশ্বাস বলেন, রোগীর অবস্থা খারাপ দেখে প্রাথমিক চিকিৎসা শেষে দ্রæত উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, তার পা ও মাথাসহ বিভিন্ন স্থানে গুরুতর জখমের চিহ্ন রয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান মুঠোফোনে বলেন, ঘটনা জেনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991