
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলায় বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের উদ্যোগে গরিব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
গতকাল সকাল ১১টায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। সংগঠনের পিরোজপুর জেলা আঞ্চলিক আহ্বায়ক মো. কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের চেয়ারম্যান ও ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল।
প্রধান অতিথির বক্তব্যে আওরঙ্গজেব কামাল বলেন,
“আমাদের এই মানবিক কার্যক্রম দেশব্যাপী চলমান রয়েছে। আমরা সবসময় দেশের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে আছি। আপনাদের সকলের সহযোগিতা পেলে এ কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল হবে।”
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র পেয়ে দরিদ্র ও অসহায় মানুষ সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।