শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
ঘোষনা
বগুড়া–৫ আসনের গণমানুষের নেতা আলহাজ্ব গোলাম মোঃ সিরাজের জন্মদিনে শুভেচ্ছা জানালো জিয়া সাইবার ফোর্স আজ পবিত্র শবে মেরাজ রাজধানী ও রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন মিথ্যা মামলায় সাংবাদিক ও মানবাধিকার নেতা নুরুল হোসাইন গ্রেপ্তারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ। চোরাচালানের লাইনম্যান আল আমিন, কামাল ও আব্দুল্লাহ সিন্ডিকেটের বেপরোয়া চাদাবাজি! লালমোহনের শতবর্ষী ঐতিহ্যবাহী চতলা বাজারে ময়লা-আবর্জনা ও পানি জমে দুর্ভোগ মায়ানমারে পাচারকালে নিত্যপণ্যসহ ১০ জন আটক সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ঝিনাইদহে ইজিবাইক–মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, একজন আহত সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৩৬ লক্ষাধিক টাকার মালামাল আটক রাজশাহী-১ আসনে অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেকের মনোনয়ন বৈধ ঘোষণা তজুমদ্দিনে অনিল বাবাজির আশ্রমে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহেশপুর সীমান্তে ৫৮ বিজিবির বড় সাফল্য: মাদক উদ্ধার, নারী ও শিশুসহ ১১ জন আটক কোটচাঁদপুরে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুইটি আগ্নেয়াস্ত্র উদ্ধার নলডাঙ্গায় সাধারণ মানুষের মাঝে ফ্রি চক্ষু চিকিৎসা প্রদান দুর্গাপুরে খামারিদের মাঝে  দুধ দহন মেশিন বিতরণ। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে জামায়াত প্রার্থী মাওলানা আবু তলিব“যেই নির্বাচিত হবেন, তাকেই সঙ্গে নিয়ে কালীগঞ্জের মানুষের জন্য কাজ করবো” সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ঝিনাইদহে নির্বাচন সামনে রেখে নিরাপত্তা জোরদারে পুলিশের মহড়া জামায়াত প্রার্থী সর্বাত্মক অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানালেন

ইয়াবা সেবনের ছবি ভাইরালের পর বিপাকে যুবলীগ নেতা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ৩০৬ বার পঠিত

মোঃ লুৎফর রহমান লিটন সিরাজগঞ্জ বিশেষ প্রতিনিধিঃ- সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদকের ইয়াবা সেবনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ছবিতে দেখা যায় অপর একজন ইয়াবা সেবনে তাকে সাহায্য করছে। এ ঘটনায় অভিযুক্ত যুবলীগ নেতাকে ৩ দিনের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা যুবলীগ।

অভিযুক্ত যুবলীগ নেতার নাম জিয়া তালুকদার। তিনি উপজেলার গান্ধাইল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। ইয়াবা সেবনের ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে আলোচনা সমালোচনা শুরু হয়।

 

এদিকে গত বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাতে কাজিপুর উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকার ও সাধারণ সম্পাদক আলী আসলাম স্বাক্ষরিত এক প্রেস রিলিজে অভিযুক্ত যুবলীগ নেতাকে তিনদিনের মধ্যে কারণ দর্শানো নোটিশ প্রদান করা হয়েছে।

 

ছবিতে দেখা যায়, গান্ধাইল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জিয়া তালুকদার ইয়াবা সেবন করছেন। তাকে মুঠোফোনের লাইট জ্বালিয়ে এক গান্ধাইল ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জুয়েল সেখ তাকে ইয়াবা সেবনে সহায়তা করছেন।

 

এ বিষয়ে কাজিপুর উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকার জানান, ফেসবুকে ইয়াবা সেবনের ছবিটি আমাদের নজরে আসলে সাথে সাথে আমরা তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। সেই সাথে আমরা ভাইরাল হওয়া ছবিটির সত্যতা পেয়েছি। অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই যুবলীগ নেতাকে ৩ দিন পর সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991