শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
ঘোষনা
হযরত খাজা মুহিউদ্দিন চিশতী (রহ.) এর সিলসিলার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা। আটঘরিয়ায় সুদের টাকার চাপের কারণে দুই সন্তানের জনক বিষপানে আত্মহত্যা নওগাঁর মহাদেবপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধার, ১ চোর গ্রেফতার শীলখালী চেকপোস্টে বিজিবির অভিযান: প্রাইভেটকারে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ১ সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা চট্টগ্রামে বাজার তদারকি অভিযানে এক লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে আগুন, ককটেল বিস্ফোরণ ঝিনাইদহে পেট্রোল কিনতে গিয়ে তেলপাম্প কর্মচারীদের হাতে যুবক নিহত। গুম ও শহীদ পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নাটোরের নলডাঙ্গায় জ্বালানি তেলের দাম বেশি রাখায় ১০ হাজার টাকা জরিমানা আনোয়ারা জুঁইদন্ডী ইউনিয়নে ৭০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ‘স্ত্রীকে দামি জুতা কিনে দিতে না পেরে’ আত্মহত্যার গল্প ফেসবুকে, আসলে যা ঘটেছে ঢাকা প্রেসক্লাবের সভাপতিকে পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য ও বাংলাদেশ শাখার সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জ্বালানি তেল পাচার রোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর অবস্থান সাতক্ষীরার মেয়ে সুমি খুলনা থেকে অস্ত্রসহ আটক সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৯ মাদক পাচারকারী আটক গোমস্তাপুরে অভিযান : আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার ঈদকে ঘিরে সাঘাটায় অনুমোদনহীন বেকারির দৌরাত্ম্য, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাদ্যপণ্য গাজীপুরের শ্রীপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে মনোয়ারা নামে এক নারী গুলিবিদ্ধ

উত্তরবঙ্গ সড়ক পরিবহন সমিতির সভাপতি হলেন আরেফ রব্বানী মানিক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৮২২ বার পঠিত

 নিজস্ব প্রতিবেদকঃ- দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে জেলা পর্যায়ে গণপরিবহন চলাচল স্বাভাবিক ও সুশৃঙ্খল রাখতে উত্তরবঙ্গ সড়ক পরিবহন সমিতির উদ্যোগে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী নগরীর গ্রেটার রোড এলাকার শাহ ডাইন কমিউনিটি সেন্টারে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আব্দুর রহিম বক্স দুধু।

সভা শেষে উত্তরবঙ্গ সড়ক পরিবহন সমিতির ৩১ সদস্যবিশিষ্ট নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হন রব্বানী পরিবহনের স্বত্বাধিকারী আলহাজ্ব আরেফ রব্বানী মানিক এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব লাভ করেন নজরুল ইসলাম হেলাল।

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি (ঢাকা)-এর কোষাধ্যক্ষ খোকন মিয়া এবং রাজশাহী জেলা শ্রমিক দলের সভাপতি রুকুনুজ্জামান আলম। সভায় রাজশাহী ও রংপুর বিভাগের ১৫টি জেলার বাস ও ট্রাক মালিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ পরিবহন মালিক ও নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথি আব্দুর রহিম বক্স দুধু বলেন, “আপনাদের সকল যৌক্তিক দাবি সংশ্লিষ্ট উপদেষ্টা ও মন্ত্রণালয়ের কাছে পৌঁছে দেওয়া হবে এবং দ্রুততম সময়ে এসব সমস্যার সমাধান করার প্রচেষ্টা চালানো হবে। উত্তরবঙ্গ সড়ক পরিবহন সমিতিকে একটি শক্তিশালী সংগঠনে পরিণত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

উত্তরবঙ্গ সড়ক পরিবহন সমিতির (২০২৫–২০২৭) মেয়াদের নবনির্বাচিত সভাপতি এবং নীলফামারী জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সম্মানিত সভাপতি আরেফ রব্বানী মানিক বলেন, “জুলাই মাসে যারা গণআন্দোলনে শহীদ হয়েছেন, তাঁদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং আহতদের প্রতি রইল আন্তরিক সহানুভূতি।”

তিনি আরও বলেন, “বর্তমানে যেসব অবৈধ যানবাহন— যেমন ব্যাটারিচালিত অটো, ইজিবাইক, নছিমন, করিমন ও লোডার ভ্যান— অনিয়ন্ত্রিতভাবে চলাচল করছে, সেগুলোর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করে বরং আমাদের ২০ বছরের পুরনো বাস বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যা সম্পূর্ণ অযৌক্তিক ও পরিবহন মালিকদের প্রতি অন্যায়।”

সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল সরকারের প্রস্তাবিত বাজেটে পরিবহন খাতে আয়কর বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, “একজন শ্রমজীবী পরিবহন মালিক বা চালকের ওপর অতিরিক্ত আয়কর চাপিয়ে দেওয়া একটি নিপীড়নমূলক সিদ্ধান্ত। আমরা অবিলম্বে এই বাড়তি কর প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991