সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ন
ঘোষনা
চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাদিকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে গলাচিপায় পৌর বিএনপির বিক্ষোভ মিছিল রাজশাহীতে পিওনকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, থানায় এজাহার ওসমান হাদীকে গুলি করার প্রতিবাদে ঝিনাইদহ জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ মাধবপুরে নোটিশ ছাড়াই উচ্ছেদে মানবেতর জীবন – পুনর্বাসনের দাবিতে আর্তনাদ কয়েক পরিবারের গলাচিপাকে আধুনিক শহরে রূপান্তরিত করতে ব্যস্ত সময় পার করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান সাতক্ষীরার সাবেক পিপি ছেলেসহ কারাগারে ব্রাহ্মণবাড়িয়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ধানমন্ডিতে আইএসটির নবীন বরণ, অতিথিদের প্রশংসা ঝিনাইদহ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ২০২৬–২০২৭ মেয়াদের নবনির্বাচিত কমিটি ঘোষণা। ব্রাহ্মণবাড়িয়ায় দেশবরেণ্য গণমাধ্যম ব্যক্তিত্ব খান সেলিম রহমানের শুভ জন্মদিন পালন চট্টগ্রামে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (বি,সি,পি,সি )এর প্রতিষ্ঠাতা সভাপতি মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮ তম জন্মদিন উদযাপন। মারাত্মক ঝুঁকিতে গলাচিপা উপজেলা আদালত ভবন খান সেলিম রহমানের শুভ জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ব্রাহ্মণবাড়িয়ায় হৃদরোগজনিত সমস্যায় সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা হাসপাতালে ভর্তি চুয়াডাঙ্গা–২ আসনে নির্বাচনী আচরণবিধি নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় বক্তব্য রাখলেন এমপি প্রার্থী মোঃ রুহুল আমিন গোমস্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম বাইরুল ইসলাম এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত। ঝিনাইদহ জেলা বিএনপির আনন্দ মিছিল ঝিনাইদহে মোবারকগঞ্জ চিনিকলে ৫৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

উল্লাপাড়া মুক্ত দিবস ১৩ ডিসেম্বর

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ৩৪৮ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার মোঃ লিয়ন:   ১৩ ডিসেম্বর উল্লাপাড়া মুক্ত দিবস। ‘৭১ এর এই দিনে উল্লাপাড়া-বাসী স্বাধীনভাবে শ্বাস নিয়েছিলেন। ৬ ডিসেম্বর ভারত বাংলাদেশকে স্বীকৃতি দেবার পর থেকে মূলত: পাক বাহিনীর মনোবল ভেঙ্গে পড়ে। বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধাদের কাছে পরাজিত হতে থাকে।

মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে ১১ নভেম্বর সিরাজগঞ্জের তাড়াশে নওগাঁর যুদ্ধে মুক্তিযোদ্ধাদের কাছে পাক বাহিনীর পরাজয়ের পর তদানীন্তন উল্লাপাড়া থানা সদরে অবস্থিত সে সময়ের হামিদা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে পাক বাহিনীর ক্যাম্পের সেনারা জীবন বাঁচাতে পালিয়ে যাবার সিদ্ধান্ত নেয়।

গোপন খবরের ভিত্তিতে ১২ নভেম্বর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও পলাশডাঙ্গা যুব শিবিরের পরিচালক আব্দুল লতিফ মির্জার নেতৃত্বে ৫ শতাধিক মুক্তিযোদ্ধা হামিদা স্কুলে পাক বাহিনীর ক্যাম্প আক্রমণের জন্য থানা সদরের দিকে রওনা হওয়ার প্রস্তুতি নেয়।

এদিন মধ্য রাতে পাক সেনারা তাদের উল্লাপাড়া ক্যাম্পের অস্ত্র গুদামে ও পাশে আব্দুর রহমানের পাট গুদামে আগুন ধরিয়ে দিয়ে নগরবাড়ী-বগুড়া মহাসড়ক পথে ঢাকার দিকে পালিয়ে যায়। পরদিন ১৩ ডিসেম্বর হানাদার মুক্ত হয় উল্লাপাড়া। এদিন উল্লাপাড়া থানায় মুক্তিপাগল উল্লসিত জনতার মাঝে স্বাধীন বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা উত্তোলন করেন বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম। বের করা হয় আনন্দ মিছিল।

উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা জানান, উল্লাপাড়া মুক্ত দিবস উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, পৌর শহরে মুক্তিযোদ্ধাদের বিজয় মিছিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991