সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
ঘোষনা
নওগাঁর মহাদেবপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধার, ১ চোর গ্রেফতার শীলখালী চেকপোস্টে বিজিবির অভিযান: প্রাইভেটকারে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ১ সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা চট্টগ্রামে বাজার তদারকি অভিযানে এক লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে আগুন, ককটেল বিস্ফোরণ ঝিনাইদহে পেট্রোল কিনতে গিয়ে তেলপাম্প কর্মচারীদের হাতে যুবক নিহত। গুম ও শহীদ পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নাটোরের নলডাঙ্গায় জ্বালানি তেলের দাম বেশি রাখায় ১০ হাজার টাকা জরিমানা আনোয়ারা জুঁইদন্ডী ইউনিয়নে ৭০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ‘স্ত্রীকে দামি জুতা কিনে দিতে না পেরে’ আত্মহত্যার গল্প ফেসবুকে, আসলে যা ঘটেছে ঢাকা প্রেসক্লাবের সভাপতিকে পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য ও বাংলাদেশ শাখার সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জ্বালানি তেল পাচার রোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর অবস্থান সাতক্ষীরার মেয়ে সুমি খুলনা থেকে অস্ত্রসহ আটক সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৯ মাদক পাচারকারী আটক গোমস্তাপুরে অভিযান : আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার ঈদকে ঘিরে সাঘাটায় অনুমোদনহীন বেকারির দৌরাত্ম্য, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাদ্যপণ্য গাজীপুরের শ্রীপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে মনোয়ারা নামে এক নারী গুলিবিদ্ধ ভোলার লালমোহনে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁ গোয়েন্দার পৃথক ৩টি মাদকবিরোধী অভিযানে ৮ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

এইবার নোয়াখালী জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন হাতিয়া থানা ওসি।

জাকের হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ৯ জানুয়ারি, ২০২২
  • ৬১১ বার পঠিত

নোয়াখালী জেলায় প্রশংসায় ভাসছেন হাতিয়া থানা ওসি আনোয়ারুল ইসলাম।ডিসেম্বর মাসে নোয়াখালী জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন হাতিয়া থানার অফিসার ইনচার্জ মো আনোয়ারুল ইসলাম।তিনি শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় নোয়াখালীর পুলিশ সুপার প্রতি কৃতজ্ঞতা জানান।

২৮/০৭/২০২১ইং সালে হাতিয়া থানা ওসি আনোয়ারুল ইসলাম যোগদানের পর পাল্টে গেছে হাতিয়া থানার আইন-শৃঙ্খলার চিত্র।তিনি হাতিয়া থানায় যোগদান করার পর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। মাদক বিরোধী এই অভিযানে তিনি শুধু ইয়াবা ব্যবসায়ীদের গ্রেফতার করেই চুপ থাকেননি।প্রতি শুক্রবার হাতিয়া উপজেলার প্রত্যেকটি মসজিদে জুম্মার নামাজের খুৎবার পর সামাজিক সচেতনতা বৃৃদ্ধির লক্ষ্যে মুসল্লিদের মধ্যে সচেতনতামূলক বক্তব্য দেন। ওসি আনোয়ারুল ইসলাম যোগদানের পর এখন পর্যন্ত হাতিয়া থানায় সফলতার বহরে সবচেয়ে বড় সফলতা,বর্তমানে চলমান করোনা পরিস্থিতিতে কঠোর ভূমিকা রেখেছেন তিনি।

লকডাউন বাস্তবায়নে ও শারীরিক দূরত্ব নিশ্চিত করতে যে সব অভিযান ক্রমান্বয়ে করে যাচ্ছেন, তা বর্তমানে অনলাইনে ভাইরাল হয়ে গেছে। জনমনে প্রশংসা কুড়িয়েছে। হাতিয়া জনগন বলেন, হাতিয়া থানার ওসিকে যে কোন প্রয়োজনে ফোন করলে তিনি সুন্দরভাবে সম্ভোধন করে কথা বলেন এবং যে কোন বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন।

হাতিয়া থানা ওসি ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, আমার প্রথম কাজ হলো পুলিশ সাধারণ মানুষের বন্ধু, তা প্রমাণ করা। এ কাজটি আমি করি শিষ্টের লালন, দুষ্টের দমন এই নীতিতে। আমি বিশ্বাস করি অপরাধী কোনো দলের নয়। একজন ওসি হিসেবে জনগনকে যে সেবা দেওয়ার কথা আমি শুধু আমার পেশাদারিত্ব থেকে সেটাই করছি।

তবে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ সহ যে কোন অপকর্মের বিরুদ্ধে হাতিয়া থানায় এই কর্মকাণ্ড চলবে। হাতিয়া থানা এলাকায় কোনো ইয়াবা ব্যবসায়ী ও সন্ত্রাসীর স্থান হবে না। আমার অনুপ্রেরণার জায়গা হলো আমাদের নোয়াখালী জেলা পুলিশ সুপার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991