শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৫:০৫ অপরাহ্ন
ঘোষনা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ব্রাহ্মণবাড়িয়ায় হৃদরোগজনিত সমস্যায় সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা হাসপাতালে ভর্তি চুয়াডাঙ্গা–২ আসনে নির্বাচনী আচরণবিধি নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় বক্তব্য রাখলেন এমপি প্রার্থী মোঃ রুহুল আমিন গোমস্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম বাইরুল ইসলাম এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত। ঝিনাইদহ জেলা বিএনপির আনন্দ মিছিল ঝিনাইদহে মোবারকগঞ্জ চিনিকলে ৫৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন বগুড়ায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮তম জন্মদিন উদযাপন ঝিনাইদহে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় ঝাউদিয়ার দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত ইবি, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক ঝিনাইদহে অজ্ঞাতনামা এক নারী অজ্ঞান অবস্থায় উদ্ধার, পরিচয় জানতে পুলিশ-জনতার সহায়তা প্রয়োজন ঝিনাইদহে স্বপ্নচূড়া স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ঝিনাইদহে যুবকের রহস্যজনক মৃত্যু: বিদ্যুৎস্পৃষ্ট নাকি অন্য কিছু? খান সেলিম রহমান এর শুভ জন্মদিন উপলক্ষে মাতৃজগত পরিবারের উদ্যোগে জন্মদিনে আনন্দ, শ্রদ্ধা ও শুভেচ্ছার বর্ণিল সমারোহ আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত একদন্তে আব্দুল কাদের গার্লস স্কুলে ১১ শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন বিতরণ ঝিনাইদহের সাগান্না ইউনিয়নে সেনাবাহিনীর অভিযান অবৈধভাবে সার মজুদ রাখায় ব্যবসায়ী কে জরিমানা তানোরে দুই বছরের সাজিদের করুণ মৃত্যুতে স্তব্ধ পুরো গ্রাম ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে ব্যাপক গণসংযোগ সাংবাদিকদের সাথে পুলিশ সুপার এর মতবিনিময়: ময়মনসিংহে হিজলা সিন্ডিকেটের ভয়ঙ্কর দৌরাত্ম্য বরযাত্রীর গাড়ি টার্গেট, নারী–শিশুকে হেনস্থায় ক্ষোভ ও আতঙ্ক বাড়ছে

একজন সাংবাদিকের দক্ষতা ও জ্ঞান থাকা আবশ্যক; তথ্য প্রদানকারীর সুরক্ষা বিষয়ক আইন সম্মুখ ধারনা 

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ২৭৯ বার পঠিত

মোঃ মোজাম্মেল হোসেন বাবু মফস্বল সম্পাদকঃ

“প্রচ্ছদ / গণমাধ্যম”সাংবাদিক জাতির বিবেক!

একজন সাংবাদিকের কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকা আবশ্যক?

ভাষাগত দক্ষতাঃ বাংলা ও ইংরেজি – দুই ভাষাতে ভালো দখল থাকা জরুরি।

অনুসন্ধানী মনোভাবঃ কোন কিছুর ব্যাপারে অনুসন্ধান করে তথ্য সংগ্রহের মানসিকতা থাকতে হবে।

যোগাযোগের দক্ষতাঃ বিভিন্ন স্তরের মানুষের সাথে যোগাযোগের অভ্যাস থাকা প্রয়োজন।

উপস্থাপনার জ্ঞানঃ পাঠক বা দর্শক-শ্রোতার কাছে খবর উপস্থাপন করার ব্যাপারে জ্ঞান থাকতে হবে।

লেখালেখির দক্ষতাঃ বিভিন্ন ধরনের লেখালেখিতে অভ্যস্ত থাকা জরুরি এ পেশায়।

বিশ্লেষণী ক্ষমতাঃ কিছু ক্ষেত্রে শুধু তথ্য-উপাত্তের উপর নির্ভর না করে লেখায় বা সংবাদে যৌক্তিক চিন্তার প্রকাশ ঘটানো প্রয়োজন।

কারিগরি কিছু জ্ঞান থাকলে আপনি অন্য অনেকের চেয়ে এগিয়ে থাকতে পারবেন। যেমন, ফটোশপ বা ইলাস্ট্রেটরের প্রাথমিক ব্যবহার শিখে রাখলে তা কাজে দেবে। এর বাইরে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন ও অন্যান্য সোশ্যাল মিডিয়াতে যুক্ত থাকলে আপনার কাজ অনেক সহজ হয়ে আসবে।

আগে থেকে নিজের পছন্দের বিষয়ে ঠিকভাবে জানা উচিত। যেমন, ক্রীড়া সাংবাদিক হতে চাইলে খেলাধুলা বিষয়ক বই, ম্যাগাজিন ও ওয়েবসাইট থেকে আপডেট নেবার অভ্যাস থাকা কাজে দেবে।

একজন সাংবাদিক হিসেবে কপিরাইট বিষয়ক আইনের জ্ঞান থাকা আপনার জন্য জরুরি। সর্বশেষ যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো সৃজনশীলতা। তাই নিজেকে প্রতিনিয়ত সৃষ্টিশীল করে তোলার চেষ্টা থাকা চাই।

সাংবাদিকদের তথ্য প্রদানকারীর সুরক্ষা বিষয়ক আইনঃ

সাংবাদিকদের তথ্য প্রদানকারীদের প্রেস কাউন্সিল আইন ১৯৭৪ ও তথ্য অধিকার আইন ২০০৯ এর আওতায় সুরক্ষা প্রদান করা হয়েছে। জনগণকে আকর্ষণ করে বা তাদের উপর প্রভাব ফেলে, এমন বিষয়ে তাদের অবহিত রাখা সাংবাদিকের দায়িত্ব (প্রেস কাউন্সিল আইন ১৯৭৪, ১১ ধারা)। সাংবাদিককে প্রচুর তথ্য ও সংবাদ জানতে হয় এবং সেজন্য সংবাদসূত্র হিসেবে কিছু মানুষের উপর নির্ভর করতে হয়। প্রেস কাউন্সিল অ্যাক্ট ১৯৭৪- এর ১৩ (২) ধারা অনুযায়ী সাংবাদিককে তার তথ্য সূত্র প্রকাশে বাধ্য করা যাবে না এমন নিশ্চয়তা দেয়া হয়েছে। এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে যদি তিনি তথ্য অধিকার আইনের অধীনে তথ্য প্রদানকারীর (হুইসেল ব্লোয়ারের) দায়মুক্তির বিষয়টি জানান তাহলে তার কাজ সহজতর হতে পারে। তথ্য অধিকার আইনের ৩১ ধারা অনুসারে আইনি বাধা নেই এমন তথ্য যদি কোন কর্মকর্তা সরল বিশ্বাসে প্রকাশ করে, সেজন্য অন্য কেউ ক্ষতিগ্রস্ত হলেও উক্ত কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা যাবে না।

যেমনঃ ১৮ জানুয়ারি ২০১৯ দৈনিক প্রথম আলো পত্রিকায় “মান খারাপ, ভিটামিন ‘এ’ খাওয়ানো বন্ধ” শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একটি জেলার সংশ্লিষ্ট একজন কর্মকর্তার বরাত দিয়ে পত্রিকাটি জানায়, ওই কর্মকর্তা ক্যাপসুলে ছত্রাক দেখতে পেয়েছেন। এখানে সাংবাদিক তার তথ্য সূত্র প্রকাশ না করে তথ্য প্রদানকারীর সুরক্ষা নিশ্চিত করেছেন।

 

তথ্য অধিকার আইনের অনেকটা সম্পূরক হিসেবে জনস্বার্থ-সংশ্লিষ্ট “তথ্য প্রকাশ সুরক্ষা আইন ২০১১” প্রণীত হয়েছে। এ আইনের বলে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কর্মীরা জনস্বার্থ-সংশ্লিষ্ট সঠিক তথ্য প্রকাশ করতে পারবেন এবং তা প্রকাশের কারণে তথ্য প্রকাশকারীর বিরুদ্ধে কোনো প্রকার ফৌজদারি, দেওয়ানি বা বিভাগীয় মামলা দায়ের করা যাবে না। তথ্য প্রকাশকারীর সম্মতি ব্যতীত তার পরিচয় প্রকাশ করা বা তার বিরুদ্ধে কোনো প্রকার মানসিক , আর্থিক বা সামাজিকভাবে ক্ষতিকারক কোনো ব্যবস্থা গ্রহণ করা যাবে না। অবশ্য এই আইনটির বাস্তব প্রয়োগ এখনো শুরু হয়নি, এমনকি এটি সম্পর্কে উল্লেখযোগ্য কোনও প্রচারণা ও জনসচেতনতামূলক উদ্যোগ সরকারি বা বেসরকারি পর্যায়ে নেওয়া হয়নি।

 

মোঃ মোজাম্মেল হোসেন বাবু

বীর মুক্তিযোদ্ধা সন্তান

দৈনিক মাতৃজগত

মফস্বল সম্পাদকঃ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991