শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
ঘোষনা
সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যা: দুই দিন পর মামলা, গ্রেপ্তার ৩ পতনের পর মাসির দেশে আশ্রয় নিয়েছে হাসিনা: মেজর (অব.) হাফিজ। গলাচিপায় ইলিশের পোনাসহ ৩০ ব্যারেল গুড়া মাছ জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা সাতক্ষীরা-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী আশরাফুজ্জামানের মতবিনিময় লালমোহনে মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত নওগাঁর মান্দায় নির্বাচনী আচরণবিধি মানতে প্রশাসনের কঠোর নজরদারি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের টহল জোরদার মনপুরায় ভোলা-৪ আসনে বিএনপি প্রার্থী নয়নের গণসংযোগ ফ্যামিলি কার্ডের মাধ্যমে নাগরিকদের মৌলিক চাহিদা পূরণের প্রতিশ্রুতি। সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন নিশ্চিতে দায়িত্বশীল সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা রাখবে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল “দেশ গড়ার পরিকল্পনা” আটঘরিয়ায় শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  নওগাঁ সদরে প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে ভোটারদের কাছে ভোট চাইছেন সকল দলের প্রার্থীরা রাজশাহী-৫ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলামের পক্ষে প্রচারণা শুরু। সাতক্ষীরা-২ আসনে বিএনপি প্রার্থী আব্দুর রউফের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কোটচাঁদপুরে অধ্যাপক মতিয়ার রহমানের দাঁড়িপাল্লার মিছিল সাতক্ষীরা-১ আসনের জনসাধারণ কে ডাব প্রতিকে ভোট দেয়ার আহ্বান হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক সর্ট সার্কিটে আগুন, অবরুদ্ধ ফায়ার সার্ভিস টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ কোস্ট গার্ডের অভিযানে এক পাচারকারী আটক ঢাকা-১৬ আসন মা-বাবার কবর জিয়ারত করে প্রচারণা শুরু বিএনপির প্রার্থী আমিনুল হকের। গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ আগুন গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

এক কিশোরকে অপহরণের পর মুক্তিপণ দাবি; অবশেষে ভিকটিম উদ্ধার গ্রেফতার ছয় মিরপুর মডেল থানা পুলিশ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৫০ বার পঠিত

সুমন খান: মিরপুর প্রতিনিধি:. রাজধানীর মিরপুর এলাকা হতে অপহৃত ভিকটিম আসাদুল্লাহ আল গালিজ খাঁনকে (১৭) উদ্ধারসহ অপহরণকারী চক্রের ছয় সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ আব্বাস (২০),  রাকিব হোসেন (২৭) সাগর মাতব্বর (২৪), সিয়াম (১৮),  মোঃ রিয়াদ(২০) ও সাহিদা আক্তার (৩৫)।

গত সোমবার (১৭ ফেব্রুযারি ২০২৫খ্রি.) বিকেল ০৫:৩০ ঘটিকায় রাজধানীর চকবাজার থানাধীন সোয়ারিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণকারী চক্রের ছয় সক্রিয় সদস্যকে গ্রেফতার করে মিরপুর মডেল থানার একটি চৌকস টিম।

মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, গত ১৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ মিরপুর মডেল থানাধীন ৬০ ফিট আমতলা এলাকা হতে ভিকটিম আসাদুল্লাহ আল গালিজ খাঁনকে ৬/৭ জন অজ্ঞাতনামা দুষ্কৃতকারী জোরপূর্বক গাড়িতে তুলে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এরপর ভিকটিমকে মারধর করে তার মাতা সেতু আক্তার এর কাছে এক লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা । দাবিকৃত মুক্তিপণ ১৭ ফেব্রুয়ারি সকাল ১০:০০ ঘটিকার মধ্যে না দিলে তারা ভিকটিমকে হত্যা করবে বলে হুমকি প্রদান করে। ভিকটিমের মাতা নিরুপায় হয়ে ১৬ ফেব্রুয়ারি রাত ০৯:০০ ঘটিকায় দুষ্কৃতকারীদের সাত হাজার টাকা বিকাশের মাধ্যমে প্রদান করেন। টাকা পাওয়ার পর উক্ত চক্রটি আরও টাকা দাবি করতে থাকে। এ ঘটনায় সেতু আক্তারের অভিযোগের ভিত্তিতে মিরপুর মডেল থানায় একটি অপহরণের মামলা রুজু করা হয়।

মিরপুর মডেল থানা সূত্রে আরও জানা যায়, মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অপহরণের সাথে জড়িতদের অবস্থান শনাক্ত করা হয়। এরপর সোমবার (১৭ ফেব্রুযারি ২০২৫খ্রি.) বিকেল ০৫:৩০ ঘটিকায় রাজধানীর চকবাজার থানাধীন সোয়ারীঘাট এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণকারী চক্রের উক্ত ছয় সদস্যকে গ্রেফতার করে মিরপুর মডেল থানার একটি চৌকস টিম । অতঃপর তাদের হেফাজত হতে ভিকটিম আসাদুল্লাহ আল গালিজ খাঁনকে (১৭) উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991