রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
ঘোষনা
ভোট প্রভাবিত করতে সুন্দরগঞ্জে কালো টাকা ছড়ানোর অভিযোগ জামায়াত প্রার্থীর বহিরাগতদের নিয়ে বিশৃঙ্খলার দায় জামায়াতকেই নিতে হবে: আমিনুল হক এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান নির্বাচিত হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল ব্রাহ্মণবাড়িয়ায় নবচেতনার জেলা প্রতিনিধির ওপর হামলার অভিযোগ গ্রেপ্তারের দাবিতে সাংবাদিক মহলের নিন্দা ও প্রতিবাদ মামলা দায়ের, তদন্তে পুলিশ। লোহাগাড়ায় যৌথ অভিযানে ১১ মামলার পলাতক আসামি গ্রেপ্তার গভীর সমুদ্রে কোস্ট গার্ডের অভিযান: অবৈধ ট্রলিং বোটসহ ৩৪ জেলে আটক সোনাতলাবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের ধানের শীষের সমর্থনে ১০ নম্বর ওয়ার্ড বিএনপির বিশাল মিছিল ও জনসভা সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে পরিবার পরিজন নিয়ে সাংবাদিকদের মিলন মেলা শ্যামনগরে এয়ারগান, গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার কোটচাঁদপুরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর জনসভা উপলক্ষে মিছিল ও নেতৃবৃন্দের সমাবেশ যুক্তরাজ্য প্রবাসী গীতিকার আছাব আলীকে বিমানবন্দরে সংবর্ধনা ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর প্রচার মিছিল মনপুরায় বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত ৮। মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ চুয়াডাঙ্গায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। দ্রুতগতির বাসের ধাক্কায় টেকনাফে টমটমচালক নিহত, আহত ৬ ভোলা-লালমোহনে মদ, ইয়াবা, গাঁজা ও জুয়ার ভয়াবহ বিস্তার ঝিনাইদহে ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি

এদেশের মানুষ সন্ত্রাসীদের পছন্দ করেনা খাদ্যমন্ত্রী 

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ২১৯ বার পঠিত

মোঃ শহিদুল ইসলাম ধামইরহাট নওগাঁ অফিসঃ বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বেশি বাড়াবাড়ি করবেন না। পূর্বের ন্যায় আগুন সন্ত্রাস করলে সমুচিত জবাব দেওয়া হবে।এদেশের মানুষ সন্ত্রাসীদের সমর্থন করেনা।

শুক্রবার (১৪জুলাই ) দুপুরে সাপাহারে চৌধুরী চান মোহাম্মাদ মহিলা কলেজ প্রাঙ্গনে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ সাপাহার উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনারের উপকারভোগী সবদলের সব ধর্মের মানুষ। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় মুক্তিযোদ্ধাদের সন্মানীভাতা বাড়িয়েছেন তিনি। বিধবাভাতা, বয়স্কভাতা,প্রতিবন্ধীদের ভাতাসহ শিক্ষার্থীদের উপবৃত্তি দিচ্ছে সরকার।এসময় প্রধানমন্ত্রীর উন্নয়ন বার্তা ঘরে ঘরে পৌঁছাতে মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহবান জানান মন্ত্রী ।

উন্নয়নের ধারাবাহিকতা রাখতে হলে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় রাখতে হবে। তিনি বলেন,শেখ হাসিনা বলেছিলেন নিজের টাকায় পদ্মা সেতু করবেন।তিনি সেটা করে বিশ্ববাসীকে আমাদের সক্ষমতা দেখিয়ে দিয়েছেন।সরকার উড়ালসেতু ,বঙ্গবন্ধু ট্যানেল,এক্সপ্রেসওয়ে,মেট্রোরেলের মত মেগা প্রজেক্ট বাস্তবায়ন করেছে।

খাদ্যমন্ত্রী বলেন,শেখ হাসিনার সরকার জনগণের স্বাস্থ্যসেবা দিতে প্রতি ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছিল। নারী ও শিশুদের কাছে আস্থার প্রতিষ্ঠান ছিল কমিউনিটি ক্লিনিক। অথচ বিএনপি সরকার কমিউনিটি ক্লিনিক বন্ধ করে তাদের স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত করেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারো কমিউনিটি ক্লিনিক চালু করেছে। বিনামূল্যে ২৭ ধরনের ঔষধ পাচ্ছে জনগণ।

দেশ উন্নত হচ্ছে।শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এদেশের কৃষককূল ভালফসলের নায্যমূল্য পাচ্ছে। ১৫ টাকার খাদ্যবান্ধব কর্মসূচি ও ৩০ টাকায় ওএমএস এর চাল দিয়ে সাধারণ মানুষের পাশে আছে সরকার।

পোরশা উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ফাহিমা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাপাহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: সাহজাহান হোসেন ,সাধারণ সম্পাদক মো: মাসুদ রেজা সারোয়ার এবং

নওগাঁ জেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সোমা মজুমদার ।

অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ নওগাঁ জেলা শাখার সভাপতি মোছা. পারভিন আক্তার। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ সাপাহার শাখার সাধারণ সম্পাদক ইসফাত জেরিন মিনা।

সম্মেলনে সভাপতি হিসেবে ফাহিমা বেগম ও সাধারণ সম্পাদক ইসফাত জেরিন মিনার নাম ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991