সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
ঘোষনা
নওগাঁর মহাদেবপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধার, ১ চোর গ্রেফতার শীলখালী চেকপোস্টে বিজিবির অভিযান: প্রাইভেটকারে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ১ সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা চট্টগ্রামে বাজার তদারকি অভিযানে এক লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে আগুন, ককটেল বিস্ফোরণ ঝিনাইদহে পেট্রোল কিনতে গিয়ে তেলপাম্প কর্মচারীদের হাতে যুবক নিহত। গুম ও শহীদ পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নাটোরের নলডাঙ্গায় জ্বালানি তেলের দাম বেশি রাখায় ১০ হাজার টাকা জরিমানা আনোয়ারা জুঁইদন্ডী ইউনিয়নে ৭০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ‘স্ত্রীকে দামি জুতা কিনে দিতে না পেরে’ আত্মহত্যার গল্প ফেসবুকে, আসলে যা ঘটেছে ঢাকা প্রেসক্লাবের সভাপতিকে পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য ও বাংলাদেশ শাখার সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জ্বালানি তেল পাচার রোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর অবস্থান সাতক্ষীরার মেয়ে সুমি খুলনা থেকে অস্ত্রসহ আটক সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৯ মাদক পাচারকারী আটক গোমস্তাপুরে অভিযান : আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার ঈদকে ঘিরে সাঘাটায় অনুমোদনহীন বেকারির দৌরাত্ম্য, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাদ্যপণ্য গাজীপুরের শ্রীপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে মনোয়ারা নামে এক নারী গুলিবিদ্ধ ভোলার লালমোহনে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁ গোয়েন্দার পৃথক ৩টি মাদকবিরোধী অভিযানে ৮ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করতে গেলে তিন পুলিশ কর্মকর্তা কে কুপিয়ে আসামি ছিনতাই

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ১৯৩ বার পঠিত

 

মোঃ শাহ সৈয়দ খান ময়মনসিংহ জেলা ব্যুরো প্রধান:  ময়মনসিংহের ত্রিশালে তিন পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে আহত করে এক আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পরে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। উপজেলার ধানিখলা ইউনিয়নের শিমুলিয়াপাড়া এলাকায় রোববার (১৭ মার্চ) দিনগত রাত সাড়ে ১০ টার দিকে এই ঘটনা ঘটে। আহত পুলিশ কর্মকর্তারা হলেন– ত্রিশাল থানায় কর্মরত সহকারী উপপরিদর্শক ইসমাইল হোসেন (৩০), গোলাম রসুল (৩৫) ও রাকিব (৩৯) ত্রিশাল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ চাঁদ মিয়া জানান, এক মারামারি মামলার বেদেনা আক্তার নামে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ধরতে ধানিখলা ইউনিয়নের শিমুলিয়াপাড়া এলাকায় যান ত্রিশাল থানায় কর্মরত তিন পুলিশ কর্মকর্তা। বেদেনাকে বাড়িতে পেয়ে গ্রেফতার করতে চাইলে তার ছেলে নাইম ও হারুন তিন পুলিশ কর্মকর্তাকে এলোপাথাড়ি কুপিয়ে তাদের মাকে ছিনিয়ে নিয়ে যায়। ইন্সপেক্টর তদন্ত চাঁদ মিয়া আরও বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে ওই সময়ের মাঝে আসামি বেদেনাসহ অন্যরা পালিয়ে যায়। তাদের গ্রেফতারে অভিযান চলছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, এএসআই রাকিবের পেটে কোপের আঘাত রয়েছে। এসআই ইসমাইলের পিঠে কোপানোর আঘাত ও এএসআই গোলাম রসুলের কনুইয়ের ওপরে আঘাত রয়েছে। প্রথমে ব্লিডিং তো কোনো মতেই বন্ধ হচ্ছিল না। এখন ব্লিডিং বন্ধ হয়েছে। তাদের বেডে পাঠানো হয়েছে। তবে বর্তমানে তিনজনই আশঙ্কামুক্ত আছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991