রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
ঘোষনা
ভোট প্রভাবিত করতে সুন্দরগঞ্জে কালো টাকা ছড়ানোর অভিযোগ জামায়াত প্রার্থীর বহিরাগতদের নিয়ে বিশৃঙ্খলার দায় জামায়াতকেই নিতে হবে: আমিনুল হক এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান নির্বাচিত হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল ব্রাহ্মণবাড়িয়ায় নবচেতনার জেলা প্রতিনিধির ওপর হামলার অভিযোগ গ্রেপ্তারের দাবিতে সাংবাদিক মহলের নিন্দা ও প্রতিবাদ মামলা দায়ের, তদন্তে পুলিশ। লোহাগাড়ায় যৌথ অভিযানে ১১ মামলার পলাতক আসামি গ্রেপ্তার গভীর সমুদ্রে কোস্ট গার্ডের অভিযান: অবৈধ ট্রলিং বোটসহ ৩৪ জেলে আটক সোনাতলাবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের ধানের শীষের সমর্থনে ১০ নম্বর ওয়ার্ড বিএনপির বিশাল মিছিল ও জনসভা সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে পরিবার পরিজন নিয়ে সাংবাদিকদের মিলন মেলা শ্যামনগরে এয়ারগান, গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার কোটচাঁদপুরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর জনসভা উপলক্ষে মিছিল ও নেতৃবৃন্দের সমাবেশ যুক্তরাজ্য প্রবাসী গীতিকার আছাব আলীকে বিমানবন্দরে সংবর্ধনা ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর প্রচার মিছিল মনপুরায় বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত ৮। মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ চুয়াডাঙ্গায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। দ্রুতগতির বাসের ধাক্কায় টেকনাফে টমটমচালক নিহত, আহত ৬ ভোলা-লালমোহনে মদ, ইয়াবা, গাঁজা ও জুয়ার ভয়াবহ বিস্তার ঝিনাইদহে ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি

কক্সবাজারের রাসেল ইয়াবাসহ ঢাকায় আটক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ৩৬০ বার পঠিত

ইয়াছিন আরাফাত কক্সবাজারঃ চকলেটের প্যাকেটে ইয়াবা পাচারকালে মো: রাসেল নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এসময় তার কাছ থেকে ছয় হাজার ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৪শে মার্চ) রাতে ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের সহকারী পরিচালক সুব্রত সরকার এ তথ্য জানান।

তিনি বলেন, আজ বৃহস্পতিবার রাজধানীর মেরুল বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে চকলেটের প্যাকেটে বিশেষ প্রক্রিয়ায় পাচারকালে রাসেলকে গ্রেফতার করা হয়। তার বাড়ি কক্সবাজারের দক্ষিণ কলাতলীতে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার রাসেল জানান, জব্দ করা ইয়াবা মেরুল বাড্ডা এলাকায় মাদক কারবারিদের কাছে পৌঁছে দেওয়ার জন্য কক্সবাজার থেকে নিয়ে আসছিলেন তিনি। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারেও অভিযান চলছে বলে জানান সুব্রত সরকার শুভ।

তিনি আরও জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ঢাকা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো: জাফরুল্ল্যাহ কাজল ও ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপ-পরিচালক মো: মাসুদ হোসেনের সার্বিক দিকনির্দেশনায় মতিঝিল সার্কেলের পরিদর্শক মো: সুমনুর রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991