শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
ঘোষনা
সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যা: দুই দিন পর মামলা, গ্রেপ্তার ৩ পতনের পর মাসির দেশে আশ্রয় নিয়েছে হাসিনা: মেজর (অব.) হাফিজ। গলাচিপায় ইলিশের পোনাসহ ৩০ ব্যারেল গুড়া মাছ জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা সাতক্ষীরা-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী আশরাফুজ্জামানের মতবিনিময় লালমোহনে মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত নওগাঁর মান্দায় নির্বাচনী আচরণবিধি মানতে প্রশাসনের কঠোর নজরদারি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের টহল জোরদার মনপুরায় ভোলা-৪ আসনে বিএনপি প্রার্থী নয়নের গণসংযোগ ফ্যামিলি কার্ডের মাধ্যমে নাগরিকদের মৌলিক চাহিদা পূরণের প্রতিশ্রুতি। সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন নিশ্চিতে দায়িত্বশীল সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা রাখবে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল “দেশ গড়ার পরিকল্পনা” আটঘরিয়ায় শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  নওগাঁ সদরে প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে ভোটারদের কাছে ভোট চাইছেন সকল দলের প্রার্থীরা রাজশাহী-৫ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলামের পক্ষে প্রচারণা শুরু। সাতক্ষীরা-২ আসনে বিএনপি প্রার্থী আব্দুর রউফের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কোটচাঁদপুরে অধ্যাপক মতিয়ার রহমানের দাঁড়িপাল্লার মিছিল সাতক্ষীরা-১ আসনের জনসাধারণ কে ডাব প্রতিকে ভোট দেয়ার আহ্বান হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক সর্ট সার্কিটে আগুন, অবরুদ্ধ ফায়ার সার্ভিস টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ কোস্ট গার্ডের অভিযানে এক পাচারকারী আটক ঢাকা-১৬ আসন মা-বাবার কবর জিয়ারত করে প্রচারণা শুরু বিএনপির প্রার্থী আমিনুল হকের। গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ আগুন গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

কক্সবাজারে র‍্যাব-১৫ অভিযানে দুই ভূয়া র‍্যাব আটক

ইয়াছিন আরাফাত
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২
  • ৩৯২ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ
কক্সবাজারের উখিয়া থানাধীন রাজাপালং এর হাজেমপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে
র‍্যাব-১৫ অভিযান চালিয়ে দুই ভূয়া র‍্যাব- সদস্যকে আটক করেছে। জানাগেছে তারা বিভিন্ন দোকান
পাটে র‌্যাব পরিচয় দিয়ে চাঁদা দাবি করছিল। ঘটনার সত্যতা যাচাই এর লক্ষ্যে অদ্য ০৪/০৪/২০২২ তারিখ আনুমানিক ১১.১০ মিনিটের সময় র‌্যাব-১৫ এর এক আভিযানিক দল উক্ত স্থানে পৌঁছালে স্থানীয় লোকজনের সহায়তায় দুইজন ব্যক্তিকে, র‌্যাব আটক করতে সক্ষম হয়।

আটককৃতরা হলেন ১,মৃত আবুল কাসেমের পুত্র মোঃ ফয়েজ উদ্দিন (১৯),ঠিকানা, মাহামুদ পাড়া (নুর আলম মিস্ত্রীর বাড়ি), রুপসীপাড়া (০৩ নং ওয়ার্ড),লামা,বান্দরবান ২,মোঃ আব্দুল জলিলের পুত্র, মোহাম্মদ আল আমিন(৩৩),ঠিকানা-আলগী, কান্দাপাড়া (মোহাম্মদ আলী মুন্সির বাড়ি), নুরালাপুর এ/পি-আলগী নতুন বাজার (মাইনুদ্দিন এর বাড়ি), মাধবদী পৌরসভা,নরসিংদী’ বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, তারা বেশ কিছুদিন যাবৎ এলিট ফোর্স র‌্যাবের পরিচয় দিয়ে বিভিন্ন দোকানে চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তাদের বিরুদ্ধে অভিযোগের বিষয়টির সত্যতা স্বীকার করে এবং তারা জানায় যে, তাদের ভাড়াবাসায় চাঁদাবাজিতে ব্যবহৃত র‌্যাব জ্যাকেট, র‌্যাবের পরিচয় দিয়ে বিভিন্ন মানুষের নিকট হতে আদায়কৃত অর্থ ও অন্যান্য জিনিসপত্র রাখা আছে। উপস্থিত সাক্ষীদের নিয়ে তাদের ভাড়া বাসায় তল্লাশী করে ০২ টি ভুয়া র‌্যাব জ্যাকেট, ০১ টি পিস্তলের কভার, ০১ টি রিভলবার, লাইটার, ০১ টি স্টিলের ছোরা এবং তাদের দেহ তল্লাশী করে বিভিন্ন দোকান থেকে চাঁদাবাজিকৃত ২,১০০/- টাকা ও ০২ টি মোবাইল উদ্ধার করা হয়।

পলাতক আসামীরা হলেন,আকবর আলী মুন্সির পুত্র, সুমন মুন্সি (৩০),ঠিকানা-রাজপাট, (০৫ নং ওয়ার্ড),কাশিয়ানী, গোপালগঞ্জ পলাতক আসামির সহযোগীতায় তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকায় র‌্যাব জ্যাকেট ব্যবহার করে র‌্যাব সদস্য পরিচয় দিয়ে মানুষজনকে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন জিনিস ও অর্থ আত্নসাৎ করতো বলে জানা গেছে, আটককৃত আসামিরা বিষয়টি স্বীকার করে।

আটককৃতদের বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার রেপিড একশন ব্যাটেলিয়ন র‍্যাব-১৫ এর সহকারি পরিচালক মোহাম্মদ বিল্লাল উদ্দিন। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়া চলছে

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991