শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
ঘোষনা
সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যা: দুই দিন পর মামলা, গ্রেপ্তার ৩ পতনের পর মাসির দেশে আশ্রয় নিয়েছে হাসিনা: মেজর (অব.) হাফিজ। গলাচিপায় ইলিশের পোনাসহ ৩০ ব্যারেল গুড়া মাছ জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা সাতক্ষীরা-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী আশরাফুজ্জামানের মতবিনিময় লালমোহনে মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত নওগাঁর মান্দায় নির্বাচনী আচরণবিধি মানতে প্রশাসনের কঠোর নজরদারি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের টহল জোরদার মনপুরায় ভোলা-৪ আসনে বিএনপি প্রার্থী নয়নের গণসংযোগ ফ্যামিলি কার্ডের মাধ্যমে নাগরিকদের মৌলিক চাহিদা পূরণের প্রতিশ্রুতি। সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন নিশ্চিতে দায়িত্বশীল সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা রাখবে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল “দেশ গড়ার পরিকল্পনা” আটঘরিয়ায় শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  নওগাঁ সদরে প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে ভোটারদের কাছে ভোট চাইছেন সকল দলের প্রার্থীরা রাজশাহী-৫ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলামের পক্ষে প্রচারণা শুরু। সাতক্ষীরা-২ আসনে বিএনপি প্রার্থী আব্দুর রউফের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কোটচাঁদপুরে অধ্যাপক মতিয়ার রহমানের দাঁড়িপাল্লার মিছিল সাতক্ষীরা-১ আসনের জনসাধারণ কে ডাব প্রতিকে ভোট দেয়ার আহ্বান হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক সর্ট সার্কিটে আগুন, অবরুদ্ধ ফায়ার সার্ভিস টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ কোস্ট গার্ডের অভিযানে এক পাচারকারী আটক ঢাকা-১৬ আসন মা-বাবার কবর জিয়ারত করে প্রচারণা শুরু বিএনপির প্রার্থী আমিনুল হকের। গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ আগুন গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

কমলনগরে প্রকাশিত নিউজ ‘বিকৃত করে প্রচার করায়’ আদালতে মামলা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১৪৮ বার পঠিত

 

কমলনগর(লক্ষ্মীপুর) উপজেলা সংবাদদাতা
লক্ষ্মীপুরের কমলনগরে প্রকাশিত নিউজ ‘বিকৃত করে প্রচার করায়’ আদালতে মানহানি মামলা হয়েছে। মঙ্গলবার লক্ষ্মীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন কমলনগরে কর্মরত অনলাইন পত্রিকা Day Night news’র প্রতিনিধি মোঃ নুর হোসেন। ঘটনার বিবরণে জানা যায়,গত ২০এপ্রিল রোববার দুপুর ২.৫৪ মিঃ Day night News’র অনলাইন সংস্করণে ‘ ‘কমলনগরে লাইসেন্সবিহীন ও টেকনোলজিস্ট ছাড়া নামে বেনামে ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠেছে’ শিরোনামে নিউজ প্রকাশিত হয়।প্রকাশিত নিউজ ও নিউজ শিরোনাম’ বিকৃত করে সোস্যাল মিডিয়া তথা ফেসবুকে আপলোড করে প্রচারের চেষ্টা করে এক ডায়াগনস্টিক সেন্টারের মালিক।এতে নিউজ পোর্টালটির ব্যাপক ভাবমূর্তিক্ষুন্নসহ প্রতিষ্ঠানটির সম্পাদক ও স্থানীয় প্রতিনিধিকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও মর্যাদাহানি করা হয়েছে। এহেন অপকর্মের বিরুদ্ধে নিউজ পোর্টালটির স্থানীয় প্রতিনিধি বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন।এ বিষয়ে তিনি জানান, অনলাইন পোর্টাল ডে নাইট নিউজ ২০এপ্রিল কমলনগরের ডায়াগনস্টিক সেন্টারগুলোর অনিয়ম নিয়ে একটা প্রতিবেদন করা হলে অভিযুক্ত ইমরান হোসেন তার নিজস্ব ফেসবুক আইডি Imran Hossain’ তে নিউজের শিরোনাম ও মূল বিবরণকে বিকৃত করে অসংলগ্ন শব্দচয়ন করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দেয়।তাঁর বিকৃত শিরোনামাংশে তিনি ‘কমলনগরে শান্তিবিহীন ও টেকনোলজিস্ট ছাড়া বেলনামে ডায়াগনস্টিক কেন্দ্র পাকিস্তান’ এহেন অসংলগ্ন বিকৃত শব্দ,বাক্য ও নিউজের বর্ণনায়ও অসংলগ্ন বিকৃত বাক্য গঠন করে তাঁর(ইমরান হোসেনের)ফেসবুক আইডিতে ছড়িয়ে দেয়। এতে সংবাদটির মূল মর্মার্থকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা করা হয়েছে।
অভিযুক্ত ইমরান হোসেন উপজেলার হাজির হাটের মর্ডাণ ডায়াগনস্টিক সেন্টারের মালিক। রোগ নির্ণয়কারী এ প্রতিষ্ঠানের নেই কোন বৈধ লাইসেন্স।নাই কোন টেকনোলজিস্ট। অভিযুক্ত ইমরান নিজে ডায়াগনস্টিক সেন্টারের মালিক আবার নিজেই বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার নামে অসহায় অসচেতন রোগীর নিকট থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়।যদিও ইমরানের এ সংক্রান্ত কোন শিক্ষা বা প্রশিক্ষণ নাই।
এ বিষয়ে অভিযুক্ত ইমরান হোসেনকে জানতে চাইলে সে কোন সদুত্তর না দিয়ে কৌশলে এড়িয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991