রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
ঘোষনা
ভোট প্রভাবিত করতে সুন্দরগঞ্জে কালো টাকা ছড়ানোর অভিযোগ জামায়াত প্রার্থীর বহিরাগতদের নিয়ে বিশৃঙ্খলার দায় জামায়াতকেই নিতে হবে: আমিনুল হক এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান নির্বাচিত হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল ব্রাহ্মণবাড়িয়ায় নবচেতনার জেলা প্রতিনিধির ওপর হামলার অভিযোগ গ্রেপ্তারের দাবিতে সাংবাদিক মহলের নিন্দা ও প্রতিবাদ মামলা দায়ের, তদন্তে পুলিশ। লোহাগাড়ায় যৌথ অভিযানে ১১ মামলার পলাতক আসামি গ্রেপ্তার গভীর সমুদ্রে কোস্ট গার্ডের অভিযান: অবৈধ ট্রলিং বোটসহ ৩৪ জেলে আটক সোনাতলাবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের ধানের শীষের সমর্থনে ১০ নম্বর ওয়ার্ড বিএনপির বিশাল মিছিল ও জনসভা সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে পরিবার পরিজন নিয়ে সাংবাদিকদের মিলন মেলা শ্যামনগরে এয়ারগান, গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার কোটচাঁদপুরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর জনসভা উপলক্ষে মিছিল ও নেতৃবৃন্দের সমাবেশ যুক্তরাজ্য প্রবাসী গীতিকার আছাব আলীকে বিমানবন্দরে সংবর্ধনা ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর প্রচার মিছিল মনপুরায় বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত ৮। মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ চুয়াডাঙ্গায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। দ্রুতগতির বাসের ধাক্কায় টেকনাফে টমটমচালক নিহত, আহত ৬ ভোলা-লালমোহনে মদ, ইয়াবা, গাঁজা ও জুয়ার ভয়াবহ বিস্তার ঝিনাইদহে ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি

কমিউনিটি পুলিশিং ডে-২০২২ ইং উপলক্ষে গোদাগাড়ীতে আলোচনা সভা অনুষ্ঠিত।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ৩৫৩ বার পঠিত

মোঃ আলতাফ হোসেন বাবু স্টাফ রিপোর্টারঃ-রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়ন পরিষদের অন্তরগত রাজাবাড়ি হাট উচ্চ বিদ্যালয় মাঠে (২৯ অক্টোবর) শনিবার পুলিশিং ডে ২০২২ ইং অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব আব্দুল বাতেন বি পি এম পি পি এম ডিআইজি, রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশ রাজশাহী মহোদয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জনাব এ বি এম মাসুদ হোসেন বিপিএম বার পুলিশ সুপার রাজশাহী মহোদয়।

কমিউনিটি পুলিশিং ডে ২০২২ ইং উদযাপন উপলক্ষে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইজুদ্দিন বিশ্বাস মেয়র গোদাগাড়ী পৌরসভা ও সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ, গোদাগাড়ী উপজেলা,উপস্থিত ছিলেন জনাব আব্দুর রশিদ সাধারণ সম্পাদক আওয়ামী লীগ গোদাগাড়ী উপজেলা ও সদস্য জেলা পরিষদ রাজশাহী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সার্কেল এস পি গোদাগাড়ী জনাব আসাদুজ্জামান, গোদাগাড়ী মডেল থানার মানবিক ও বিচক্ষণ অফিসার ইনচার্জ মোঃ কামরুল ইসলাম।

বক্তব্য রাখেন, জননেতা মোঃ বেলাল উদ্দিন সোহেল চেয়ারম্যান, দেওপাড়া ইউনিয়ন পরিষদ গোদাগাড়ী, রাজশাহী।

সহযোগিতায় ছিলেন, প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের দায়দায়িত্ব শীল ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, কাঁকন হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ কবীর হোসেন সহ সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সকল কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, মহিলা কাউন্সিলর, সকল কাউন্সিলর, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সর্বস্তরের জনগণ, সাংবাদিক বৃন্দ।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান কালে জনাব আব্দুল বাতেন বিপিএম পিপিএম ডিআইজি, রাজশাহী রেঞ্জ, মহোদয় বলেন, কমিউনিটি পুলিশিংয়ের মূল মন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র এই হোক আমাদের বাংলাদেশ পুলিশের দায়িত্ব। তিনি আরও বলেন, জঙ্গি, সত্রাস, মাদক সহ সকল অপতৎপরতা রুখে দাঁড়ানো পুলিশের দায়িত্ব ও কর্তব্য তাই পুলিশ জনগণের বন্ধু হিসেবে কাজ করতে বদ্ধপরিকর।

সভাপতির বক্তব্য প্রদান কালে রাজশাহী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এবিএম মাসুদ হোসেন বিপিএম বার মহোদয় সকল মাদক কারবারির উদ্দেশে বলেন, গোদাগাড়ী উপজেলার মাদক ব্যবসায় জড়িত যারা আছেন তারা যেই হন কোন ছাড় দেওয়া হবে না। তিনি পুলিশকে জনগণের বন্ধু হিসেবে পাশে থেকে কাজ করার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন।
দেওপাড়া ইউনিয়ন পরিষদের দুই নং ওয়ার্ডের সভা সফল করতে এলাকার পক্ষ থেকে সার্বিক সহায়তা করে মোঃ কামাল হোসেন সাধারণ সম্পাদক, দুই নং ওয়ার্ড আওয়ামী যুবলীগ ও মোঃ সফিকুর রহমান সকুল যুগ্ম সাধারণ সম্পাদক দুই নং ওয়ার্ড আওয়ামী লীগ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991