শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
ঘোষনা
ছাতকে মোবাইল কোর্টে অবৈধ বালু উত্তোলনের দায়ে দেড় লাখ টাকা জরিমানা মর্যাদাপূর্ণ সিলেট ১ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির এর প্রচারণা শুরু। শ্রীপুরে, প্রতারণার শিকার হয়ে উদ্যোক্তা থেকে দেউলিয়ার দ্বারপ্রান্তে, কাকলী ফার্নিচারের মালিক। নির্বাচনে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহবান চট্টগ্রামের জেলা প্রশাসকের দেশকে কিছু দেওয়ার মাধ্যমেই জীবনের সার্থকতা খুঁজে বের করতে হবে — চট্টগ্রাম জেলা প্রশাসক মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত উখিয়ায় সীমান্ত দিয়ে ইয়াবা পাচারের চেষ্টা, বিজিবির অভিযানে ১০ হাজার পিসসহ যুবক আটক রাজশাহী–চাঁপাই সীমান্তে নীরব অস্ত্রের ঝুঁকি, নির্বাচনের আগে বাড়ছে অবৈধ অস্ত্র প্রবেশের আশঙ্কা শৈলকুপায় রাত নামলেই ডাকাত আতঙ্ক, নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ নওগাঁয় ১৯ মাস পর ডোবা থেকে সুমনের কঙ্কাল উদ্ধার কালীগঞ্জে জামায়াত প্রার্থীর পোস্টার পোড়ানো–ছেঁড়ার অভিযোগ, ক্ষুব্ধ সাধারণ ভোটাররা সোনারগাঁওয়ে দাঁড়িপাল্লার প্রার্থী বহালের দাবিতে বিক্ষোভ মানববন্ধন। সাঈদা খাতুন শিশু শিক্ষা নিকেতন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  নির্যাতিত সাংবাদিকদের পাশে থাকার অঙ্গীকার বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলা সাক্ষ্যগ্রহণ শুরু, বিচারিক প্রক্রিয়ায় ঐতিহাসিক অগ্রগতি গলাচিপায় উৎসবমুখর পরিবেশে উদযাপিত সরস্বতী পূজা; শিক্ষার্থীদের মিলনমেলায় রূপ নেয় মন্দির ও বিদ্যালয় প্রাঙ্গণ। ভোলা-৩ আসনে ট্রাক প্রতীকে গণসংযোগে ব্যস্ত আবু তৈয়ব (আতিক) চুয়াডাঙ্গায় ডিবির অভিযানে ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার। ঝিনাইদহ-৩ আসনে নির্বাচনী পরিবেশ নস্যাৎ করার অভিযোগ: জামায়াত প্রার্থীর বিলবোর্ড ভাঙচুর, কোটচাঁদপুর–মহেশপুরে উত্তেজনা ঝিনাইদহ-৪ ভোটের পরিবেশ নষ্টসহ আইনশৃংখলা অবনতির শংকা জানিয়ে কালীগঞ্জে জামায়াতের সংবাদ সন্মেলন

কর্ণফুলীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
  • ৪০ বার পঠিত

সৈয়দ মুহাম্মদ জহিরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধি:

​চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মো. আলী আব্বাস (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার দৌলতপুর ফাজিল খাঁর হাট এলাকায় পিএবি সড়কে এই দুর্ঘটনা ঘটে।

​নিহত আলী আব্বাস আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঝিওরী গ্রামের গোলাম শরীফের বাড়ির মো. মুছার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আলী আব্বাস নিজের পালসার মোটরসাইকেলে করে চট্টগ্রাম নগরী থেকে আনোয়ারার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে দৌলতপুর ফাজিল খাঁর হাট এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি অজ্ঞাত দ্রুতগামী গাড়ি তাঁর মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।

​খবর পেয়ে কর্ণফুলী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে।

কয়েকজন প্রত্যক্ষদর্শী দাবি করেছেন, কক্সবাজারগামী ‘গ্রিনল্যান্ড পরিবহন’র একটি বাসের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটতে পারে। তবে পুলিশের পক্ষ থেকে বিষয়টি এখনও নিশ্চিত করা হয়নি।

​নিহতের চাচাতো ভাই মো. শিবলু জানান, পুলিশের কাছ থেকে খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। তবে দুর্ঘটনার বিস্তারিত কারণ সম্পর্কে তাঁরা তাৎক্ষণিকভাবে কিছু জানতে পারেননি।

​কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আমরা খবর পাওয়া মাত্রই মরদেহ উদ্ধার করেছি। ঘাতক গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991