সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
ঘোষনা
গাজীপুর-৩ আসনে ডা. রফিকুল ইসলাম বাচ্চুর প্রার্থিতা বৈধ ঘোষণা প্রেস ইনস্টিটিউটে সাতক্ষীরা জেলার গণমাধ্যমকর্মীদের জন্য ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক প্রশিক্ষণ জয়পুরহাটে বিজ্ঞান মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত মায়ানমারে পাচারের চেষ্টা: ৭৫০ বস্তা সিমেন্টসহ ১১ জন আটক হোয়াইক্যং চেকপোস্টে ৩০ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক ঝিনাইদহে মাটি ধসে শ্রমিক চাপা, জীবিত উদ্ধার গোমস্তাপুরে ইমারত নির্মাণ শ্রমিকদের ১৮ দফা বাস্তবায়ন দাবিতে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত। হলফনামা অনুযায়ী সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে প্রার্থীদের সম্পদের হিসাব জয়পুরহাটে ইয়ানুরকে কুপিয়ে হত্যা: মামলার আসামি ঢাকার ধামরাইয়ে র‍্যাবের হাতে গ্রেফতার রাজশাহীর সীমান্তবর্তী কাটাখালী এলাকায় বিজিবির অভিযানে বিদেশি অস্ত্র উদ্ধার সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে দুই শতাধিক হরিণ শিকারের ফাঁদ উদ্ধার গাজীপুরের শ্রীপুরে তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম কোটচাঁদপুরে নিষিদ্ধ পলিথিনে পরিবেশ বিপর্যয়ের চরম আশঙ্কা নামের মিলেই টেকনাফে মসজিদের মুয়াজ্জিন হত্যা মামলার আসামি মনপুরায় সুস্থ নির্বাচন ও মাদকমুক্ত সমাজ গড়তে নৌবাহিনীর বিশেষ ফুট পেট্রোলিং আছিদ উল্লা উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নিলেন মোঃ শাহজাহান সদস্য গ্রহণ চলছে বাংলাদেশ ক্রাইম সাংবাদিক সংগঠন (B.C.S.S) কেন্দ্রীয় কমিটিতে। প্রশংসার মোড়কে প্রতারণা, দাম্পত্য ভাঙনের নীরব ফাঁদ থেকে সাবধান। মহেশখালীতে কোস্ট গার্ড–নৌবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার শীলখালীতে প্রাইভেটকারে ইয়াবা পাচার, জাবেদ আটক

কলাপাড়ায় প্রধানমন্ত্রী আগমনে নৌকায় রংবেরঙের আলপনা।

মোঃ ইলিয়াস শেখ
  • আপডেট টাইম : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ৩৩০ বার পঠিত

বিশেষ প্রতিনিধিঃ উন্নয়নের জোয়ারে ভাসছে দক্ষিণ অঞ্চল। ২১ মার্চ উদ্বোধন হতে যাচ্ছে দেশের সর্ববৃহৎ পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র। ১৩২০ মেগাওয়াটের এই বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সশরীরে এটি উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে তাকে বরণ করে নিতে কলাপাড়ায় চলছে বিভিন্ন সাজসজ্জা। তার মধ্য অন্যতম আকর্ষণ হলো রংবেরঙের আলপনা দিয়ে সাজানো জেলেদের মাছ ধরার ২০০ নৌকা। এরই মধ্যে কাজ প্রায় শেষের দিকে। প্রধানমন্ত্রীর আগমনের দিন নৌকাগুলো বিদ্যুৎকেন্দ্র উদ্বোধনস্থলের পাশে পায়রা নদীতে ভাসানো হবে বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, উপজেলার মহিপুরের আন্ধারমানিক নদীর মোহনায় এসব নৌকা সাজানোর কাজ চলছে বেশ কয়েকদিন ধরে। একটি চারুকলা টিম নৌকাগুলোতে বিভিন্ন ডিজাইনের নকশা করছেন। তাদের সহযোগিতা করছেন স্থানীয় জেলেরা।

কুয়াকাটা মৎসজীবী সংগঠন আশার আলো সমবায় সমিতির সভাপতি নিজাম শেখ বলেন, দক্ষিণবঙ্গের উন্নয়নের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কলাপাড়ায় আসছেন এর থেকে সুখবর আর কী হতে পারে। আমাদের বেড়ে ওঠা জেলেপল্লীতে। সমুদ্র ও সামুদ্রিক জীবন নিয়ে আমরা বেড়ে উঠেছি। নৌকা আমাদের জীবনেরই একটি অংশ। তাই একে রংবেরঙের ডিজাইন করে সাজিয়েছি ।তিনি আরও বলেন, আগামী ২১ মার্চ আমরা নৌকাগুলোতে পাল তুলে পায়রা নদীতে প্রধানমন্ত্রীর আগমনস্থলের পাশে প্রদর্শনী করবো। যাতে প্রধানমন্ত্রী কলাপাড়া, কুয়াকাটা ও উপকূলীয় জেলেদের কথা ভুলে না যান।

পটুয়াখালী জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সর্বোচ্চ গুরুত্ব সহকারে নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। এই নিরাপত্তার মধ্যে কোভিট প্রটোকলও রয়েছে। সব পরিকল্পনা বাস্তবায়নের লক্ষে কাজ চলছে। এরই মধ্যে সাদা পোশাকের নিরাপত্তা বাহিনীসহ চার স্তরবিশিষ্ট নিরাপত্তা বাহিনী মাঠে কাজ করছে।

পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, শুধু পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুতই নয়, ওইদিন দেশের শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তার আগমনকে ঘিরে এরই মধ্যে আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991