বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:৪০ পূর্বাহ্ন
ঘোষনা
জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক ও মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮তম শুভ জন্মদিন আজ চট্টগ্রামপ্রধান খবর চট্টগ্রাম প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি জাহিদুল করিম কচি ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ নির্বাচিত নিজস্ব প্রতিবেদক : ১০ ডিসেম্বর ২০২৫, ৫:৩৯ চাঁদপুর-৪ ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণজোয়ার—বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা লায়ন হারুনুর রশিদের বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক মীর ইমরান হোসেন মিথুনের সাদকায়ে জারিয়া। বামৈল দক্ষিণে আ. লীগ নেতা মালুর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার–সহ নানা অভিযোগ এলাকায় আতঙ্ক, তদন্ত দাবি স্থানীয়দের দুর্নীতিবিরোধী কবিতা গানে ভোলা দক্ষিণ প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নিউজ ২১ টিভির প্রতিনিধি শিশির রঞ্জন হাওলাদারের বাবার মৃত্যুতে গলাচিপা উপজেলা প্রেসক্লাবের গভীর শোক প্রকাশ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গলাচিপায় দোয়া মাহফিল অনুষ্ঠিত গাজীপুর শ্রীপুরে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি তে অর্ধশত মানুষের যোগদান করেছে, তানোরে পরিত্যক্ত নলকূপের পাইপে ৩৫ ফুট গভীরে আটকা দুই বছরের শিশু, চলছে প্রাণপণ উদ্ধার অভিযান লালমনিরহাটে এসপির সাথে জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও কমিটির তালিকা হস্তান্তর ঝিনাইদহে মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় যুবক গুরুতর আহত, হাসপাতাল ভর্তি ঝিনাইদহে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল আয়োজনে ঝিনাইদহ জেলা কার ও মাইক্রোবাস চালক সমিতি চাঁদাবাজির মামলায় রাঙ্গাবালীর তহশিলদারসহ তিনজনকে আদালতের সমন বাঞ্ছারামপুরে বেগম রোকেয়া দিবসে পাঁচ অদম্য নারীকে সম্মাননা। সাংবাদিক সাইদুলের উপর হামলার ঘটনায় ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় একদন্তে বিএনপির দোয়া মাহফিল ১০ ডিসেম্বর হিউম্যান এইড এর ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন করেছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঝিনাইদহে র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

কলাপাড়ায় সাংবাদিক আবু জাফর প্রদীপ হত্যাকাণ্ডের শিকার।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৬ জুন, ২০২২
  • ৩২৭ বার পঠিত

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

কলাপাড়ায় দলিল লেখক, দৈনিক সরেজমিন বার্তায় কর্মরত ও মানবাধিকারকর্মী মোঃ আবু-জাফর প্রদীপ (৩০) খুন হয়েছে। তিনি বর্তমানে কলাপাড়া সাংবাদিক ক্লাবের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। প্রদীপের বাড়ির নিকটে একটি পুকুর থেকে রবিবার রাতে মৃতদেহ উদ্ধার করে কলাপাড়া থানার পুলিশ।

তার পেটে ও হাতে ধারালো অস্ত্রের মারাত্মক কোপ চিহ্ন রয়েছে বলে কলাপাড়া থানার এসআই মাসুম সরকার নিশ্চিত করেছেন। তার স্ত্রী জানিয়েছেন রোববার সন্ধ্যায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ভাইয়ের সাথে ঝগড়া হয়, আবু জাফর প্রদীপ রাতে থানায় যাবে বলে বাসা থেকে বের হয়। নয়টার দিকে পুকুরে একটি আওয়াজ শুনি তখন বিষয়টি গুরুত্ব দেয়নি।পরবর্তীতে ওই পুকুরে লাশ ভাসমান অবস্থায় পরিবারের লোকজন দেখতে পায়। সেসময় ঘটনাস্থলেই কলাপাড়া থানা পুলিশের অবস্থান ছিল। পুলিশ লাশ উদ্ধার করে সোমবার সকালে পটুয়াখালী মর্গে প্রেরণ করেন। তিনি টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামের মৃত আঃ খালেক পাহলানের ছোট ছেলে।

কলাপাড়া থানার ওসি মোঃ জসিম জানান, তার আপন ভাই সোহাগের সাথে রবিবার রাত নয়টার দিকে বাকবিতণ্ডা হয়। এরপরে রাত বারোটার দিকে খোঁজাখুঁজি করে পরিবারের সদস্যরা তাকে না পাওয়ার পরে পাশের পুকুরে লাশটি দেখতে পায়, পুলিশে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে । ময়নাতদন্তের জন্য লাশ পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে।এ নিয়ে আরো অধিকতর তদন্ত হবে।

কলাপাড়া সাংবাদিক ক্লাবের সভাপতি নীলরতন কুন্ডু নিলয় জানান,প্রদীপ অত্যন্ত ভদ্র ছেলে ছিল। আমাদের ক্লাবের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। জমিজমা সংক্রান্ত প্রতিহিংসার শিকার হয়ে এই হত্যাকাণ্ড ঘটনো হয়েছে। কলাপাড়া সাংবাদিক ক্লাবের পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991