রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
ঘোষনা
ভোট প্রভাবিত করতে সুন্দরগঞ্জে কালো টাকা ছড়ানোর অভিযোগ জামায়াত প্রার্থীর বহিরাগতদের নিয়ে বিশৃঙ্খলার দায় জামায়াতকেই নিতে হবে: আমিনুল হক এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান নির্বাচিত হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল ব্রাহ্মণবাড়িয়ায় নবচেতনার জেলা প্রতিনিধির ওপর হামলার অভিযোগ গ্রেপ্তারের দাবিতে সাংবাদিক মহলের নিন্দা ও প্রতিবাদ মামলা দায়ের, তদন্তে পুলিশ। লোহাগাড়ায় যৌথ অভিযানে ১১ মামলার পলাতক আসামি গ্রেপ্তার গভীর সমুদ্রে কোস্ট গার্ডের অভিযান: অবৈধ ট্রলিং বোটসহ ৩৪ জেলে আটক সোনাতলাবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের ধানের শীষের সমর্থনে ১০ নম্বর ওয়ার্ড বিএনপির বিশাল মিছিল ও জনসভা সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে পরিবার পরিজন নিয়ে সাংবাদিকদের মিলন মেলা শ্যামনগরে এয়ারগান, গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার কোটচাঁদপুরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর জনসভা উপলক্ষে মিছিল ও নেতৃবৃন্দের সমাবেশ যুক্তরাজ্য প্রবাসী গীতিকার আছাব আলীকে বিমানবন্দরে সংবর্ধনা ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর প্রচার মিছিল মনপুরায় বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত ৮। মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ চুয়াডাঙ্গায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। দ্রুতগতির বাসের ধাক্কায় টেকনাফে টমটমচালক নিহত, আহত ৬ ভোলা-লালমোহনে মদ, ইয়াবা, গাঁজা ও জুয়ার ভয়াবহ বিস্তার ঝিনাইদহে ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি

কলাপাড়ায় সাংবাদিক প্রদীপ হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ।

নীলরতন কুন্ডু নিলয়
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ৩৫৯ বার পঠিত

নীলরতন কুন্ডু নিলয়, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় সাংবাদিক আবু জাফর প্রদীপ হত্যাকাণ্ডের প্রতিবাদে কলাপাড়া সাংবাদিক ক্লাবের আয়োজনে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে বৃহস্পতিবার সকাল ১১ টায় কলাপাড়া প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে।

মানববন্ধনে কলাপাড়া সাংবাদিক ক্লাবের সভাপতি নীলরতন কুন্ডু নিলয়ের সভাপতিত্বে, বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির, সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননু,সাবেক সাধারণ সম্পাদক নেছার উদ্দিন আহমে্দ টিপু, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মিন্টু, সদস্য এ্যাড. গোফরান বিশ্বাস পলাশ, সাবেক সাধারণ সম্পাদক নেছার উদ্দিন আহমে্দ টিপু, রিপোর্টার্স ক্লাবের সভাপতি এসকে রঞ্জন, রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি রাসেল কবির মুরাদ, কলাপাড়া সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম দোলন ঢালী, কলাপাড়া সাংবাদিক ফোরামের সভাপতি নুরুল আমিন,সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কলাপাড়ার শাখার সাধারণ সম্পাদক মো: ওমর ফারুক, মফস্বল সাংবাদিক ফোরাম কলাপাড়া শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমন আল আহসান,পরিবারের পক্ষ থেকে নিহত‌ সাংবাদিকের বড় ভাই মিজানুর রহমান টুটু, পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রিপোর্টার্স ক্লাবের সহ সাধারণ সম্পাদক রাসেল মোল্লা।

এছাড়াও উপস্থিত ছিলেন কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, মহিপুর প্রেসক্লাবের সদস্য মনির হাওলাদার, কলাপাড়া মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি এইচ আর মুক্তা, মহিপুর রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক রুমি শরীফসহ কলাপাড়া উপজেলায় কর্মরত সকল গণমাধ্যমকর্মী বৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে দ্রুততম সময়ের মধ্যে সাংবাদিক আবু জাফর প্রদীপের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। ঘটনার পাঁচদিন পেরোলোও এখনো কোনো ঘাতক আসামি গ্রেপ্তার না হওয়ায় বক্তারা সবাই ক্ষোভ প্রকাশ করেন।

উল্লেখ্য কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামে সাংবাদিক আবু জাফর প্রদীপকে (৩০) রোববার ঘর থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়। রাত ৯টা থেকে সাড়ে ১০ টার মধ্যে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে পরিবার সদস্যরা ও কলাপাড়া থানার অফিসার ইনচার্জ ধারণা করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991