সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:৪৫ পূর্বাহ্ন
ঘোষনা
চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাদিকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে গলাচিপায় পৌর বিএনপির বিক্ষোভ মিছিল রাজশাহীতে পিওনকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, থানায় এজাহার ওসমান হাদীকে গুলি করার প্রতিবাদে ঝিনাইদহ জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ মাধবপুরে নোটিশ ছাড়াই উচ্ছেদে মানবেতর জীবন – পুনর্বাসনের দাবিতে আর্তনাদ কয়েক পরিবারের গলাচিপাকে আধুনিক শহরে রূপান্তরিত করতে ব্যস্ত সময় পার করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান সাতক্ষীরার সাবেক পিপি ছেলেসহ কারাগারে ব্রাহ্মণবাড়িয়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ধানমন্ডিতে আইএসটির নবীন বরণ, অতিথিদের প্রশংসা ঝিনাইদহ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ২০২৬–২০২৭ মেয়াদের নবনির্বাচিত কমিটি ঘোষণা। ব্রাহ্মণবাড়িয়ায় দেশবরেণ্য গণমাধ্যম ব্যক্তিত্ব খান সেলিম রহমানের শুভ জন্মদিন পালন চট্টগ্রামে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (বি,সি,পি,সি )এর প্রতিষ্ঠাতা সভাপতি মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮ তম জন্মদিন উদযাপন। মারাত্মক ঝুঁকিতে গলাচিপা উপজেলা আদালত ভবন খান সেলিম রহমানের শুভ জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ব্রাহ্মণবাড়িয়ায় হৃদরোগজনিত সমস্যায় সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা হাসপাতালে ভর্তি চুয়াডাঙ্গা–২ আসনে নির্বাচনী আচরণবিধি নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় বক্তব্য রাখলেন এমপি প্রার্থী মোঃ রুহুল আমিন গোমস্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম বাইরুল ইসলাম এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত। ঝিনাইদহ জেলা বিএনপির আনন্দ মিছিল ঝিনাইদহে মোবারকগঞ্জ চিনিকলে ৫৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

কলাপাড়ায় সড়কেই মহিষের আবসস্থল মানুষের দুর্ভোগ চরমে।

নীল রতন কুন্ডু নিলয়
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪৮ বার পঠিত

পটুয়াখালীর কলাপাড়ায় কাঁচা সড়কেই মহিষের আবসস্থল। ফলে আশপাশের পাচঁ গ্রামের মানুষ চলাচলে চরম দুর্ভোগ পোহাচ্ছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে। তখন যানবাহন তো দূরের কথা, পায়ে হেঁটে চলাচল করা অসম্ভব হয়ে যায়। স্থানীয় বাসিন্দারা বলছেন, রাস্তাটি পাকা করার জন্য দীর্ঘদিন ধরে তাঁরা জনপ্রতিনিধিদের কাছে দাবি করছেন। কোনো কাজ হয়নি।

সরেজমিনে দেখা যায়, উপজেলা বালিয়াতলী ইউনিয়নের লেমুপাড়া প্রামের পশ্চিমকান্দা কর্দমাক্ত রাস্তার উপর সন্ধ্যা নামতেই মহিষ গরুর আবসস্থল হয়ে উঠে। লেমুপাড়া পশ্চিমকান্দা বড় ¯øুইজ থেকে ডোস হয়ে বাবলাতলা বাজার যেতে রাস্তাটি বেহাল দশা। সামান্য বৃষ্টি হলেই গরু,মহিষের বৃষ্ঠা ও পানি জমে কাদা মটিতে একাকার হয়ে যায়। প্রায় পাঁচ কিলোমিটার এই রাস্তা দিয়ে গ্রামের মানুষ যাতায়াত করে। ঝুঁকি নিয়ে এই সড়ক দিয়ে স্থানীয় জনসাধারণ চলাচল করছে। শুধু তা-ই নয়, ওই এলাকার স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রীরাও এ সড়কের ওপর নির্ভরশীল। এলাকার কৃষকেরা তাঁদের উৎপাদিত পণ্য বাজারজাত করতে এ রাস্তা ব্যবহার করেন। গর্ভবতী নারী ও অসুস্থ রোগীদের এই রাস্তায় চিকিৎসার্থে হাসপাতালে নেওয়াও ঝুঁকিপূর্ণ।

স্থানীয় বাসিন্দারা বলেন, এমনিতেই কাঁচা রাস্তা একটু বৃিষ্ট হলেই হাটু পর্যন্ত কাদায় আটকে যায়। এলাকার প্রভাশালী ব্যক্তিরা রাস্তা দখল করে তাদের পালিত মহিষ, গরু বেধে রাখে। মহিষ গরু চলাচলের কারনে মানুষসহ যানবাহন চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। গত বছর এলাকা বাসিদের নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবার অভিযোগ করেছিলো। সেই সময় মাত্র একদিন গরু-মহিষ রাস্তার ওপর বাঁধা বন্ধ ছিলো। এরপর আবার গরু মহিষ রাস্তার উপরই বেঁধে রাখছে। ভোটের সময় অনেক জনপ্রতিনিধি এলাকার দুঃখ-দুর্দশা লাঘবে এই রাস্তা পাকা করার প্রতিশ্রæতি দেন। তাদের কাছে একাধিকার বলা সত্বেও রাস্তার উপর মহিষ গরু রাখা বন্ধ ও রাস্তাটি পাকার করনের জন্য কোন পদক্ষেপ নেয়নি।

এ বিষয়ে মহিষের মালিক মিন্টু তালুকদার, রাস্তার উপর মহিষ রাখার কথা ¯^ীকার করে বলেন বর্ষা মৌসুম তো প্রায় শেষ। মানুষ চলাচলে আর কোন সমস্যা হবেনা।

 

শাহজাহান তালুকদার বলেন গোয়াল ঘর না থাকায় ওয়াবদা রাস্তার উপর মহিষ বেধে রাখতাম। এখন আর রাখিনা।

স্থানীয় হুন্ডা চালক মো: জামাল বলেন, কয়েক দিনে আগে হুন্ডায় নারী যাত্রি নিয়ে এই সড়ক দিয়ে যাবার যাত্রী কাদার মধ্যে পড়ে পরে যাই। মহিষ,গরু কাচা রাস্তাটির উপর রাখা ও বর্ষার কারনে রাস্তাটি আরো খারাপ হয়ে যায়। রাস্তাটি পাকা করা হলে দুর্ঘটনা কমে যাবে, আমাদের আয় রোজগার বেড়ে যাবে।

 

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান এবিএম হমায়ুন কবির বলেন, পশ্চিমকান্দা এলাকার কয়েকটি পরিবার রাস্তার উপর মহিষ, গরু না রাখতে বারা বার নিষেধ করা সত্যেও কোন কর্নপাত করছে না। চৌককিদার পাঠিয়ে বিষষটি দেখছি।

উপজেলা নির্বাহী অফিসার শংকর চন্দ্র বৌদ্য সাংবাদিকদের বলেন, বিষয়টি শুনলাম। বিষয়টি তদন্ত করে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।

###

তারিখ:২৭.০৯.২০২২

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991