মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:২৫ অপরাহ্ন
ঘোষনা
স্বাধীনতার স্বপ্ন নিয়ে নতুন বাংলাদেশ বিএনপি’র নেতৃত্বে এগিয়ে যাবে : চান মিয়া বেপারী তারেক রহমানের নেতৃত্বেই স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন হবে : বিল্লাল হোসেন ধামইরহাটে বিজয় দিবসের পুষ্পার্পণে সময় বিভ্রাট, ক্ষুব্ধ সাংবাদিক ও স্থানীয়রা ঝুঁকিপূর্ণ সড়কঘেঁষে দৃষ্টিনন্দন স্থাপনা আখাউড়ায় বড় দুর্ঘটনার আশঙ্কা স্থানীয়দের নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: যুবদল সরাইলে স্বেচ্ছাসেবী ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ১৬০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক হোয়াইক্যংয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, আহত সাইফুল শাহজাদপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা সাতক্ষীরায় নির্বাচনী আচরণবিধি ও আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি পদে ২৭’শে ডিসেম্বর নির্বাচন। অরুয়াইল ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক বুশির আহমেদ খানকে ঘিরে এলাকাবাসীর প্রত্যাশা ঝিনাইদহের শৈলকুপায় মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও মাহফুজুর রহমান। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে গলাচিপায় চলছে ব্যাপক প্রস্তুতি কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মীর মিথুনের রক্তিম শুভেচ্ছা কালীগঞ্জে মকসেদ আলী ব্রিকসে চতুর্থবারের মতো পরিবেশ অধিদপ্তরের অভিযান, শ্রমিকদের বাধা চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাদিকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে গলাচিপায় পৌর বিএনপির বিক্ষোভ মিছিল রাজশাহীতে পিওনকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, থানায় এজাহার ওসমান হাদীকে গুলি করার প্রতিবাদে ঝিনাইদহ জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ

কসবায় সাংবাদিকদের মিলন মেলা ও বনভোজন: ঐক্যের আহ্বানে এক অনন্য দিন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১৯৯ বার পঠিত

জাহাঙ্গীর আলম ক্রাইম রিপোর্টার

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সাংবাদিকদের বন্ধন ও ঐক্যকে আরও দৃঢ় করতে অনুষ্ঠিত হয়েছে “সাংবাদিক মিলন মেলা ও বনভোজন ২০২৫”। শনিবার (৮ নভেম্বর) দিনব্যাপী উপজেলার ঐতিহ্যবাহী গোপিনাথপুর লাল কুঠির বাগান বাড়িতে এ মিলনমেলার আয়োজন করে কসবা উপজেলা প্রেসক্লাব ও কসবা টিভি।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কসবা উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, কসবা টিভির পরিচালক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা অনলাইন মিডিয়া এসোসিয়েশনের (বুমা) সাধারণ সম্পাদক খ. ম. হারুনুর রশীদ ঢালী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহ-সভাপতি মো. ইব্রাহিম খান সাদাত, প্রধান আলোচক ছিলেন ব্রাহ্মণবাড়িয়া অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি লিটন হোসাইন জিহাদ এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা বিআরডি চেয়ারম্যান জিয়াউল হুদা শিপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী হেলাল খান, কসবা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুন্সি রুহুল আমিন টিটু, কসবা উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি সবুজ খান জয়, সাধারণ সম্পাদক আশরাফ উজ্জল, আখাউড়া মোহনা টেলিভিশনের প্রতিনিধি মোশারব হোসেন কবীর, বিজয়নগর বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ও কসবা টিভির প্রতিনিধি মো: জাহাঙ্গীর আলম সহ জেলার বিভিন্ন মিডিয়ায় কর্মরত এক ঝাঁক সাংবাদিক। অনুষ্ঠানে অতিথি ও বক্তারা বলেন, “সাংবাদিক সমাজের মধ্যে ঐক্যের কোনো বিকল্প নেই। একে অপরের প্রতি সম্মান ও সহযোগিতার মাধ্যমেই সত্য ও ইতিবাচক সাংবাদিকতা সম্ভব।” তাঁরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে সাংবাদিকদের সম্পর্ক আরও সুদৃঢ় করবে। অনুষ্ঠানে সভাপতি, প্রধান অতিথি, প্রধান আলোচক ও উদ্বোধকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। পুরো অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন কসবা উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. জামশেদ মিয়া ও সহ-সাংগঠনিক সম্পাদক এস. এম. নাছির উদ্দিন খান। অনুষ্ঠানে সহযোগিতা করেন প্রেসক্লাবের প্রচার সম্পাদক ও জয় টিভির প্রতিনিধি জুয়েল রানা। দিনব্যাপী এই মিলনমেলা ছিল এক প্রাণবন্ত সাংবাদিক সমাবেশ, যেখানে আনন্দ, সৌহার্দ্য ও ঐক্যের বার্তা ছড়িয়ে পড়ে কসবার সাংবাদিক সমাজে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991