সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
ঘোষনা
নবাবগঞ্জে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল শাখা কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত মিয়ানমারের জলসীমায় প্রবেশের অভিযোগে আরাকান আর্মির হাতে আটক ৭৩ জেলের প্রত্যাবর্তন মান্দায় ফার্নিচার দোকানে আগুন, ক্ষতি প্রায় ২ লাখ টাকা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা-এর উদ্যোগে রামকানাই দিঘীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ভোলার চরফ্যাশনে মাদক বিরোধকে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে হত্যা বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ টেকনাফে কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে ১৫ জন উদ্ধার অতি উৎসাহী হয়ে অপরাধ করলে দায়ভার বিএনপি নেবে না — নলডাঙ্গায় বিজয়োত্তর বক্তব্যে বুলবুল ঝিনাইদহে ইতালি প্রবাসী ‘রেমিট্যান্স যোদ্ধা’ রিন্টু মিয়াকে সংবর্ধনা দিলেন পুলিশ সুপার মাহফুজ আফজাল বগুড়ার সাতটি আসনেই বিএনপির জয় ভোরের চেতনা পত্রিকার সাংবাদিক আমজাদের অকাল মৃত্যু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬: ঢাকায় নিরাপত্তা তৎপরতা বৃদ্ধি। নির্বাচনী নিরাপত্তায় ডিজিটাল বিপ্লব,ঝিনাইদহে চালু হলো ‘আমার ভোট কেন্দ্র’ অ্যাপ ইন্দুরকানিতে মানবিক উদ্যোগ: ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের শীতবস্ত্র বিতরণ জাতীয় পার্টিতে বড় ভাঙন: সাঘাটায় ৫ শতাধিক নেতাকর্মীসহ বিএনপিতে যোগ দিলেন আতাউর রহমান সরকার ভোটের সর্বশেষ প্রস্তুতি পরিদর্শনে সীতাকুণ্ড ও মীরসরাইয়ের কেন্দ্র ঘুরে দেখলেন জেলা প্রশাসক রিটার্নিং অফিসার রায়গঞ্জে ডুমরাই বাজারের মিষ্টি ব্যবসায়ী নিখোঁজ সাতক্ষীরায় ভোটের প্রস্তুতি সম্পর্কে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং টাঙ্গাইলের ভূঞাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সব ভোটকেন্দ্র সিসিটিভি নজরদারিতে।

কারখানা পরিদর্শন ও আইনশৃঙ্খলা সভায় যোগদান করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহ জোনের পুলিশ সুপার ।

মোঃ শাহ্ সৈয়দ খাঁন‌
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ২৮২ বার পঠিত

কারখানা পরিদর্শন ও আইনশৃঙ্খলা সভায় যোগদান করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহ জোনের পুলিশ সুপার ।অদ্য ইং ১৭/০৮/২০২২ খ্রিঃ তারিখ সকাল ১০.৩০ ঘটিকায় অত্র ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহ জোনের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মহোদয় অত্র ময়মনসিংহ শিল্পাঞ্চল এলাকার ভালুকা থানাধীন ,Lopdot Fashion Limited, কারখানাটি পরিদর্শন করেন। এসময় শিল্প কারখানার সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ে কারখানার মালিক পক্ষ ও শ্রমিকদের সমন্বয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সভায় যোগদান করেন।

সভায় শ্রমিকদের সকল প্রকার সুবিধা-অসুবিধা সহ বকেয়া বেতন ভাতা সংক্রান্ত খোঁজখবর নেন। দেশের প্রবৃদ্ধি অর্জনে ও উন্নয়নের স্বার্থে মালিক-শ্রমিক একত্রে কাজ করার আহ্বান জানান। বর্তমান বিশ্ব অর্থনীতি মঙ্গা সময় অতিবাহিত করছে, তৎপ্রেক্ষিতে বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূলের দাম বৃদ্ধি, বিদ্যুৎ ও জ্বালানির সংকট সমাধানে বাংলাদেশ সরকারের পাশে থেকে কাজ করার আহ্বান জানান। অহেতুক কোন প্রকার অসন্তোষে জড়িয়ে শিল্প কারখানার ক্ষতি সাধন হতে বিরত থাকতে শ্রমিকবৃন্দের প্রতি অনুরোধ জানান। শ্রমিকদের বেতন ভাতা সঠিক সময়ে পরিশোধ করতে মালিক পক্ষকে নির্দেশ প্রদান করেন। এছাড়া শিল্প-কারখানার উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সকল পর্যায়ের ব্যক্তিবর্গের সেবায় ও ফ্যাক্টরির নিরাপত্তা নিশ্চিত করতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, ময়মনসিংহ সর্বদা প্রস্তুত থাকবে বলে আশ্বস্ত করেন।

পরিদর্শনকালে উক্ত কারখানার মালিক, ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ, সদস্যবৃন্দ, শ্রমিক নেতৃবৃন্দ এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ইউনিটের কর্মকর্তাগণ ও বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991