সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:৫৩ পূর্বাহ্ন
ঘোষনা
চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাদিকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে গলাচিপায় পৌর বিএনপির বিক্ষোভ মিছিল রাজশাহীতে পিওনকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, থানায় এজাহার ওসমান হাদীকে গুলি করার প্রতিবাদে ঝিনাইদহ জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ মাধবপুরে নোটিশ ছাড়াই উচ্ছেদে মানবেতর জীবন – পুনর্বাসনের দাবিতে আর্তনাদ কয়েক পরিবারের গলাচিপাকে আধুনিক শহরে রূপান্তরিত করতে ব্যস্ত সময় পার করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান সাতক্ষীরার সাবেক পিপি ছেলেসহ কারাগারে ব্রাহ্মণবাড়িয়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ধানমন্ডিতে আইএসটির নবীন বরণ, অতিথিদের প্রশংসা ঝিনাইদহ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ২০২৬–২০২৭ মেয়াদের নবনির্বাচিত কমিটি ঘোষণা। ব্রাহ্মণবাড়িয়ায় দেশবরেণ্য গণমাধ্যম ব্যক্তিত্ব খান সেলিম রহমানের শুভ জন্মদিন পালন চট্টগ্রামে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (বি,সি,পি,সি )এর প্রতিষ্ঠাতা সভাপতি মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮ তম জন্মদিন উদযাপন। মারাত্মক ঝুঁকিতে গলাচিপা উপজেলা আদালত ভবন খান সেলিম রহমানের শুভ জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ব্রাহ্মণবাড়িয়ায় হৃদরোগজনিত সমস্যায় সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা হাসপাতালে ভর্তি চুয়াডাঙ্গা–২ আসনে নির্বাচনী আচরণবিধি নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় বক্তব্য রাখলেন এমপি প্রার্থী মোঃ রুহুল আমিন গোমস্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম বাইরুল ইসলাম এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত। ঝিনাইদহ জেলা বিএনপির আনন্দ মিছিল ঝিনাইদহে মোবারকগঞ্জ চিনিকলে ৫৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

কারখানা পরিদর্শন ও কমিউনিটি পুলিশিং সভায় যোগদান করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহ জোনের পুলিশ সুপার।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ৩১৩ বার পঠিত

মোঃ-শাহ সৈয়দ খাঁন ময়মনসিংহ জেলা ব্যুরো প্রধান:- বুধবার (২৩ নভেম্বর) সকাল ১০.০০ ঘটিকায় অত্র ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহ জোনের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মহোদয় ময়মনসিংহ শিল্পাঞ্চলের ভালুকা সাবজোন এলাকার Experience Group & Herry Fastion Limited, কারখানাটি পরিদর্শন করেন। এসময় শিল্প মালিক, মালিক প্রতিনিধি ও শ্রমিক নেতৃবৃন্দের সাথে কারখানার সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ে কমিউনিটি পুলিশিং সভায় যোগদান করেন।

পুলিশ সুপার মহোদয় সভায় কারখানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে আলোচনা করেন। শ্রমিকদের সকল প্রকার সুবিধা-অসুবিধা সহ বকেয়া বেতন ভাতা সংক্রান্ত খোঁজখবর নেন। দেশে চলমান বিভিন্ন সংকটে বাংলাদেশ সরকারের পাশে থেকে প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করতে অনুরোধ জানান। অহেতুক কোন প্রকার অসন্তোষে জড়িয়ে শিল্প কারখানার ক্ষতি সাধন হতে বিরত থাকতে শ্রমিকবৃন্দের প্রতি অনুরোধ জানান। স্বার্থান্বেষী মহল দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে শিল্প কারখানার শ্রমিকদের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে মর্মে সচেতন থাকতে পরামর্শ প্রদান করেন। শ্রমিকদের বেতন ভাতা সঠিক সময়ে পরিশোধ করতে মালিক পক্ষকে নির্দেশ প্রদান করেন। সকল ক্ষেত্রে শ্রমিকদের সাথে উত্তম আচরণ করতে মালিক পক্ষকে অনুরোধ করেন। তিনি কমিউনিটি পুলিশিং ও এর কার্যপরিধি সম্পর্কে ধারণা দেন। এছাড়া শিল্প-কারখানার উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সকল পর্যায়ের ব্যক্তিবর্গের সেবায় ও ফ্যাক্টরির সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ -০৫, ময়মনসিংহ জোন সর্বদা প্রস্তুত থাকবে বলে আশ্বস্ত করেন। এছাড়া অত্রশিল্প কারখানার কমিউনিটি পুলিশিং কমিটি গঠন কার্যক্রমে গতিশীলতা আনতে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পরিদর্শনকালে সাবজোন ইনচার্জ কাজী সাইদুর রহমান সহকারী পুলিশ সুপার, পুলিশ পরিদর্শকগণসহ উক্ত শিল্পকারখানার মালিক, প্রতিনিধি ও সদস্যবৃন্দ এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ইউনিটের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991