শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
ঘোষনা
হযরত খাজা মুহিউদ্দিন চিশতী (রহ.) এর সিলসিলার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা। আটঘরিয়ায় সুদের টাকার চাপের কারণে দুই সন্তানের জনক বিষপানে আত্মহত্যা নওগাঁর মহাদেবপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধার, ১ চোর গ্রেফতার শীলখালী চেকপোস্টে বিজিবির অভিযান: প্রাইভেটকারে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ১ সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা চট্টগ্রামে বাজার তদারকি অভিযানে এক লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে আগুন, ককটেল বিস্ফোরণ ঝিনাইদহে পেট্রোল কিনতে গিয়ে তেলপাম্প কর্মচারীদের হাতে যুবক নিহত। গুম ও শহীদ পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নাটোরের নলডাঙ্গায় জ্বালানি তেলের দাম বেশি রাখায় ১০ হাজার টাকা জরিমানা আনোয়ারা জুঁইদন্ডী ইউনিয়নে ৭০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ‘স্ত্রীকে দামি জুতা কিনে দিতে না পেরে’ আত্মহত্যার গল্প ফেসবুকে, আসলে যা ঘটেছে ঢাকা প্রেসক্লাবের সভাপতিকে পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য ও বাংলাদেশ শাখার সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জ্বালানি তেল পাচার রোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর অবস্থান সাতক্ষীরার মেয়ে সুমি খুলনা থেকে অস্ত্রসহ আটক সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৯ মাদক পাচারকারী আটক গোমস্তাপুরে অভিযান : আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার ঈদকে ঘিরে সাঘাটায় অনুমোদনহীন বেকারির দৌরাত্ম্য, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাদ্যপণ্য গাজীপুরের শ্রীপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে মনোয়ারা নামে এক নারী গুলিবিদ্ধ

কালন্দি খাল মুক্তের দাবিতে মানববন্ধন

লায়ন রাকেশ কুমার ঘোষ
  • আপডেট টাইম : বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ৬৮৯ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার পৌরশহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া কালন্দি খালের দখল ও ময়লা আবর্জনা মুক্ত করে পানির গতিপ্রবাহ স্বাভাবিক করার দাবিতে মানববন্ধন করা হয়েছে।বুধবার(৯ মার্চ) সকাল ১১ টায় আখাউড়া প্রকৃতি ও পরিবেশ ক্লাবের আয়োজনে পৌরশহরের সড়ক বাজারস্থ পৌর মুক্তমঞ্চের সামনে এ মানববন্ধন অনুষ্টিত হয়েছে ঐ মানববন্ধনে রাজনীতিবিদ,সাংবাদিক,ব্যবসায়ী,প্রকৃতি ও পরিবেশ ক্লাবের সদস্যসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

এসময় মানববন্ধন কারীরা বক্তব্যে বলেন, প্রকৃতি আমাদের শেখায়, প্রকৃতি আমাদের বাঁচায়, কালন্দি খাল দূষন মুক্ত করে সংস্কার করুন, এবং বিভিন্ন স্লোগানে সম্বলিত ব্যানার প্রদর্শন করে প্রতিবাদ জানায়। প্রকৃতি ও পরিবেশ ক্লাবের আহবায়ক রুবেল আহমেদ, সঞ্চালনায় উপজেলা প্রবাসী আওয়ামীলীগের সভাপতি নেছার আহমেদ খলিফার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেনশ অনেকে।

বক্তারা বলেন,কালন্দি খাল আখাউড়ার শ্বাসনালী।কিন্তু বর্তমানে ময়লা আবর্জনায় ভরাট হয়ে যাচ্ছে।স্বাভাবিক পানি প্রবাহ ব্যহত হয়ে দূর্গন্ধে পরিবেশ দূষিত করছে।এ সময় খালের ময়লা আবর্জনা মুক্ত করে পানি প্রবাহ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা। উল্লেখ্য,কালন্দি খালটি আখাউড়া-আগরতলা সড়কের পাশ দিয়ে প্রবাহিত হয়ে পৌরশহরের সড়ক বাজারের ওপর দিয়ে পশ্চিমে তিতাস নদীতে গিয়ে মিলিত হয়েছে।

শত বছর আগে ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি ঢলের পানি নিষ্কাশন ও সেচ কাজের সুবিধার জন্য খালটি খনন করা হয় বলে জনশ্রুতি আছে। এক সময় শুস্ক মৌসুম বাদে বছরের বাকী সময়ে এ খাল দিয়ে নৌকা চলাচল করতো। নৌকা দিয়ে বাজারে মালামাল নিয়ে আসতে ব্যবসায়ীরা। খালের পানি এখানকার কৃষিজমির সেচের কাজে ব্যবহৃত হতো। দখল দূষণে খালটি এখন মৃতপ্রায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991