শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
ঘোষনা
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক মিথ্যা মামলার প্রতিবাদে সরব ঢাকা প্রেস ক্লাব: সাংবাদিক খোকনের পরিবারের নিরাপত্তা ও ন্যায়বিচার দাবি দড়ি বেয়ে মসজিদে যাওয়া প্রায় ১২০ বছর বয়সী অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান আর নেই বাঘায় দুই বোনের ওপর হামলার ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার অধ্যাদেশ দ্রুত আইনে রূপান্তরের দাবি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হলেন মাহদী আমিন ও ছালেহ শিবলী দিলারা হাফিজের স্মরণে দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অভিন্ন লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রত্যাশা রাষ্ট্রদূতের বগুড়া সদর উপ-নির্বাচনে ধানের শীষের প্রার্থী বাদশার পক্ষে জেলা জিসাসের ব্যাপক গণসংযোগ আমরা সব ধর্মের মানুষকে এক চোখে দেখি: প্রধানমন্ত্রী সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণ সাংবাদিক পরিচয়ে ‘ভাই’ বলায় চটলেন এসিল্যান্ড ঝিনাইদহ শৈলকুপায় জ্বালানি তেলের সংকট নিয়ে কঠিন হুঁশিয়ারি আইনমন্ত্রীর প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর উদ্যোগে বগুড়া সদর উপনির্বাচনে ধানের শীষের পক্ষে গণসংযোগ ডিসি জাহিদের নেতৃত্বে সবুজায়নের নতুন দিগন্তে চট্টগ্রাম ডিসি পার্ক। দেশের সব কোচিং সেন্টার বন্ধের ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী কালিয়াকৈরে ফ্যাক্টরিতে চুরি: সিআইডির অভিযানে কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৫ লাখ টাকার সরঞ্জাম বগুড়ায় র‍্যাবের অভিযানে আন্তঃজেলা গরু চোর চক্রের সর্দারসহ ৫ জন গ্রেফতার, উদ্ধার ট্রাক দূর্গাপুরে অতিরিক্ত মুল্যে জ্বালানি তেল বিক্রি করায় ৩০ হাজার টাকা জরিমানা, মামলা দায়ের

কালিয়াকৈর প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১৭৮ বার পঠিত

জুয়েল হোসেন স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মকিষবাথান এলাকায় কালিয়াকৈর প্রেসক্লাবের উদ্যোগে রবিবার প্রেসক্লাব ভবনে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রেসক্লাবের সভাপতি সরকার আব্দুল আলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর থানা অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ।
ইফতারের আগে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও সাবেক সভাপতি মোঃ আইয়ুব রানা ও সাবেক সাধারন সম্পাদক এম. মাহবুব হাসান মেহেদী। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সেলিম হোসেন সানী।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার কাউছার আহম্মেদ বলেন, “রমজান মাস আত্মশুদ্ধির মাস। এই মাসে আমরা সবাই যেন একে অপরের প্রতি সহানুভূতিশীল হই এবং সমাজের কল্যাণে কাজ করি।”
বিশেষ অতিথির বক্তব্যে কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ বলেন, “কালিয়াকৈর প্রেসক্লাবের সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করছেন। আমরা তাদের এই মহতী উদ্যোগের সাথে থাকতে পেরে আনন্দিত।”
সভাপতির বক্তব্যে সরকার আব্দুল আলীম বলেন, “কালিয়াকৈর প্রেসক্লাব সবসময় সমাজের কল্যাণে কাজ করে আসছে। ভবিষ্যতেও আমাদের এই ধারা অব্যাহত থাকবে।”
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এরপর উপস্থিত রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়। ইফতার ও দোয়া মাহফিলে কালিয়াকৈর উপজেলার বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991