শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
ঘোষনা
কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় নসিমন চালকের মৃত্যু। ঝিনাইদহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প তালা’র সাধারণ মানুষের মাঝে সাক্ষাৎ বিনিময়ে এড. ইয়ারুল ইসলাম আনোয়ারায় খালে ঝাঁপ দিয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা, প্রাণ হারালো শিশু সন্তান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক মোমিনের শয্যাপাশে জামায়াত প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ দক্ষিণ কেরানীগঞ্জ তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোরশেদ জমিদার দল থেকে বহিষ্কার বগুড়া–৫ আসনের গণমানুষের নেতা আলহাজ্ব গোলাম মোঃ সিরাজের জন্মদিনে শুভেচ্ছা জানালো জিয়া সাইবার ফোর্স আজ পবিত্র শবে মেরাজ রাজধানী ও রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন মিথ্যা মামলায় সাংবাদিক ও মানবাধিকার নেতা নুরুল হোসাইন গ্রেপ্তারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ। চোরাচালানের লাইনম্যান আল আমিন, কামাল ও আব্দুল্লাহ সিন্ডিকেটের বেপরোয়া চাদাবাজি! লালমোহনের শতবর্ষী ঐতিহ্যবাহী চতলা বাজারে ময়লা-আবর্জনা ও পানি জমে দুর্ভোগ মায়ানমারে পাচারকালে নিত্যপণ্যসহ ১০ জন আটক সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ঝিনাইদহে ইজিবাইক–মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, একজন আহত সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৩৬ লক্ষাধিক টাকার মালামাল আটক রাজশাহী-১ আসনে অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেকের মনোনয়ন বৈধ ঘোষণা তজুমদ্দিনে অনিল বাবাজির আশ্রমে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহেশপুর সীমান্তে ৫৮ বিজিবির বড় সাফল্য: মাদক উদ্ধার, নারী ও শিশুসহ ১১ জন আটক কোটচাঁদপুরে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুইটি আগ্নেয়াস্ত্র উদ্ধার

কালীগঞ্জে আইসক্রিমের ফ্যাক্টারী ও গোডাউনে মোবাইলকোর্ট : ৩৫ হাজার টাকা জরিমানা, নিম্নমানের আইসক্রিম ধ্বংস

লালন মন্ডল,ঝিনাইদহ প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ২৫১ বার পঠিত

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বিহারীমোড় নদীপাড়া আবাসিক এলাকায় মমতাজ ভবন নামে একটি ৪ তলা আবাসিক ভবনের নিচতলার বাম পাশের ফ্ল্যাটে দীর্ঘদিন ধরে চলা চকবার,কোন, কাপসহ নানা ধরনের আইসক্রিম এবং রোবো ও ললি বিক্রির গোডাউনে এবং ঈশ্বেরবায় অবস্থিত মীম আইসক্রিম ফ্যাক্টারীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয় ১৯ মার্চ বেলা ১১ টার দিকে । খাদ্যদ্রব্য উৎপাদন এবং বিপণনের নিয়ম-নীতির তোয়াক্কা না করে অস্বাস্থ্যকর, নোংরা ও দুর্গন্ধযুক্ত পরিবেশে মেয়াদ ও বিএসটি আই এর অনুমোদনহীন আইসক্রিম মজুদ ও বিক্রি করার অপরাধে মেসার্স মারুফ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মারুফ হোসেনকে ১০ হাজার টাকা এবং মীম আইসক্রিম ফ্যাক্টরির উৎপাদিত আইসক্রিম বিএসটিআই এর অনুমোদনবিহীন বিক্রির অভিযোগে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আব্দুল কাদেরকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।এ সময় মারুফ এন্টারপ্রাইজ থেকে চারটি ককশিট বোঝাই প্রায় ২০ হাজার টাকা মূল্যের নিম্নমানের মেয়াদবিহীন আইসক্রিম জব্দ করা হয়। জব্দকৃত আইসক্রিম বিহারী মোড় টু নদী পাড়া সড়কের শেষ মাথায় চিত্রা নদীর ধারে নিয়ে সহকারি কমিশনার ভূমি’র উপস্থিতিতে বিনষ্ট করা হয়।বিভিন্ন গণমাধ্যমে মেদবিহীন নিম্নমানের আইসক্রিম নিয়ে খবর প্রকাশ হওয়ার দুই দিন পার না হতেই মোবাইলকোর্ট পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাবিবুল্লাহ হাবিব। এসময় তার সাথে আরও উপস্থিত ছিলেন বিএসটিআই খুলনা অফিস থেকে আগত ফিল্ড অফিসার (সিএম) শাহানূর হোসেন খান,পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর আলমগীর হোসেন,কালীগঞ্জ থানার এসআই ইকবাল হোসেন ও পুলিশ সদস্যরা। সহকারী কমিশনার(ভূমি) হাবিবুল্লাহ হাবিব বলেন, বিএসটি আই এর অনুমোদনবিহীন যেকোনো খাদ্যদ্রব্য বাজারজাত করা আইনত দণ্ডনীয় অপরাধ। আইসক্রিম বিশেষ করে শিশুদের খুব পছন্দনীয় একটি খাবার। তাই এই আইসক্রিম জাতীয় খাদ্যদ্রব্য উৎপাদন এবং বিপণনে যথাযথ নিয়ম নীতি মানা আবশ্যক। আর এক্ষেত্রে ব্যত্যয় ঘটলেই উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991