সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
ঘোষনা
নওগাঁর মহাদেবপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধার, ১ চোর গ্রেফতার শীলখালী চেকপোস্টে বিজিবির অভিযান: প্রাইভেটকারে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ১ সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা চট্টগ্রামে বাজার তদারকি অভিযানে এক লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে আগুন, ককটেল বিস্ফোরণ ঝিনাইদহে পেট্রোল কিনতে গিয়ে তেলপাম্প কর্মচারীদের হাতে যুবক নিহত। গুম ও শহীদ পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নাটোরের নলডাঙ্গায় জ্বালানি তেলের দাম বেশি রাখায় ১০ হাজার টাকা জরিমানা আনোয়ারা জুঁইদন্ডী ইউনিয়নে ৭০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ‘স্ত্রীকে দামি জুতা কিনে দিতে না পেরে’ আত্মহত্যার গল্প ফেসবুকে, আসলে যা ঘটেছে ঢাকা প্রেসক্লাবের সভাপতিকে পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য ও বাংলাদেশ শাখার সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জ্বালানি তেল পাচার রোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর অবস্থান সাতক্ষীরার মেয়ে সুমি খুলনা থেকে অস্ত্রসহ আটক সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৯ মাদক পাচারকারী আটক গোমস্তাপুরে অভিযান : আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার ঈদকে ঘিরে সাঘাটায় অনুমোদনহীন বেকারির দৌরাত্ম্য, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাদ্যপণ্য গাজীপুরের শ্রীপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে মনোয়ারা নামে এক নারী গুলিবিদ্ধ ভোলার লালমোহনে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁ গোয়েন্দার পৃথক ৩টি মাদকবিরোধী অভিযানে ৮ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কালীগঞ্জে গালাগালের প্রতিবাদ করায় প্রাক্তন স্ত্রীকে বেধড়ক মারধর, অতঃপর…

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৯৭ বার পঠিত

মোঃ পারভেজ কালীগঞ্জ ঝিনাইদহ

ঝিনাইদহের কালীগঞ্জে গালাগালের প্রতিবাদ করায় প্রাক্তন স্ত্রীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বাচ্চু মিয়া নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী নারী টুনি খাতুন। বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে শহরের নদীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত বাচ্চু মিয়া কাঁচামালের ব্যবসায়ী। সে ব্যবসায়ী সুত্রে কালীগঞ্জের নদীপাড়া এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করেন। সে কুমিল্লার লাকসাম এলাকার বাসিন্দা।

লিখিত অভিযোগে ওই নারী উল্লেখ করেছেন, বিবাহ বিচ্ছেদের পর থেকে আমরা আলাদা বসবাস করি। ওই ব্যক্তি নদীপাড়ায় ভাড়া থাকেন। সে একজন চরিত্রহীন ব্যক্তি। তার বাড়িতে আমার মামাতো বোন কাজ করে। সম্প্রতি তাকে আমি কাজ না করার কথা বলি। এ নিয়ে বৃহস্পতিবার সকালে ফোন দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও আমাকে কালীগঞ্জ ছাড়া করার হুমকি দেন। বিকেল ৪ টার দিকে তার বসতবাড়ির সামনে গেলে সে আমাকে আবারো অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। আমি গালাগাল করার প্রতিবাদ করলে সে ঘরের মধ্যে থেকে বাঁশ এনে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তিনি থানায় গিয়ে অভিযাগ দিয়েছেন।

এদিকে এ ঘটনার পর প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে ঘরের দরজা ভেঙে ৮০ লাখ টাকা লুটের অভিযোগ করেছেন ব্যবসায়ী বাচ্চু মিয়া। এ সময় তার প্রাক্তন স্ত্রী ও ছেলে বাপ্পিসহ তিনজন তাকে মারধর করেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বাচ্চু মিয়া কাঁচামালের ব্যবসা করেন। সেই সুবাদে তিনি কালীগঞ্জে বসবাস করেন। কুমিল্লার লাকসামে তার স্ত্রী ও সন্তান রয়েছে। ২০০৮ সালের দিকে কালীগঞ্জে টুনি খাতুনকে বিয়ে করেন তিনি। এরপর গত ৫ বছর আগে টুনি খাতুনকে ডিভোর্স দেন। ১২ বছর টুনির সঙ্গে দাম্পত্য জীবন কাটান বাচ্চু মিয়া। বাচ্চুর নারীঘটিত কাহিনীর জন্য টুনির সঙ্গে সম্পর্কের বিচ্ছেদ হয়েছে। বাচ্চু মিয়া নদীপাড়ার এই ভাড়া বাড়িতে বিভিন্ন সময় নারী নিয়ে আসেন বলে জানান একাধিক এলাকাবাসী।

এ ব্যাপারে জানতে বাচ্চু মিয়ার মোবাইলে একাধিকবার ফোন দিলে সেটি বন্ধ পাওয়া গেছে।

কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেছি। নারীঘটিত বিষয় নিয়ে মারামারির সুত্রপাত। বাচ্চু মিয়া তার প্রাক্তন স্ত্রীকে প্রথমে মারধর করে। ওই নারীর মাথায় কয়েকটি সেলাই দেওয়া হয়েছে। ওই বাচ্চু মিয়া তার স্ত্রীর সন্তানকে অস্বীকার করে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন বিভিন্ন সময় বাচ্চু মিয়া তার বাসায় নারী নিয়ে আসেন। ৮০ লাখ টাকা নেওয়ার ঘটনা সত্য মনে হয়নি বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991