রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
ঘোষনা
ভোট প্রভাবিত করতে সুন্দরগঞ্জে কালো টাকা ছড়ানোর অভিযোগ জামায়াত প্রার্থীর বহিরাগতদের নিয়ে বিশৃঙ্খলার দায় জামায়াতকেই নিতে হবে: আমিনুল হক এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান নির্বাচিত হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল ব্রাহ্মণবাড়িয়ায় নবচেতনার জেলা প্রতিনিধির ওপর হামলার অভিযোগ গ্রেপ্তারের দাবিতে সাংবাদিক মহলের নিন্দা ও প্রতিবাদ মামলা দায়ের, তদন্তে পুলিশ। লোহাগাড়ায় যৌথ অভিযানে ১১ মামলার পলাতক আসামি গ্রেপ্তার গভীর সমুদ্রে কোস্ট গার্ডের অভিযান: অবৈধ ট্রলিং বোটসহ ৩৪ জেলে আটক সোনাতলাবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের ধানের শীষের সমর্থনে ১০ নম্বর ওয়ার্ড বিএনপির বিশাল মিছিল ও জনসভা সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে পরিবার পরিজন নিয়ে সাংবাদিকদের মিলন মেলা শ্যামনগরে এয়ারগান, গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার কোটচাঁদপুরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর জনসভা উপলক্ষে মিছিল ও নেতৃবৃন্দের সমাবেশ যুক্তরাজ্য প্রবাসী গীতিকার আছাব আলীকে বিমানবন্দরে সংবর্ধনা ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর প্রচার মিছিল মনপুরায় বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত ৮। মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ চুয়াডাঙ্গায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। দ্রুতগতির বাসের ধাক্কায় টেকনাফে টমটমচালক নিহত, আহত ৬ ভোলা-লালমোহনে মদ, ইয়াবা, গাঁজা ও জুয়ার ভয়াবহ বিস্তার ঝিনাইদহে ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি

কালীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১৫ বার পঠিত

মোঃ পারভেজ কালীগঞ্জ ঝিনাইদহ

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় শহরের ভূষণ স্কুল সড়ক থেকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জনতা ব্যাংক মোড়ে এসে শেষ হয়। এর আগে দুপুর থেকে ঝিনাইদহ-৪ সংসদীয় আসনের ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডের নেতাকর্মীরা মিছিল সহকারে শহরের সরকারি নলডাঙ্গা ভূষণ হাইস্কুল সড়কে আসতে থাকে। এ সময় নজর কাড়ে মহিলা দলের বিপুল সংখ্যক নারীর উপস্থিতি। বাদ্যযন্ত্রের তালে তালে ও নেতাকর্মীদের শ্লোগানে মুখর হয়ে ওঠে পুরো শহর। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মাহাবুবার রহমান, সাবেক যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, জাবেদ আলী, মোহাম্মদ আলী জিন্নাহসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মৎস্যজীবী দল, তাঁতীদল, কৃষকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিলে অংশ নেয়। পরে শহরের জনতা ব্যাংক মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি সাইফুল ইসলাম ফিরোজ বলেন, নির্বাচন বন্ধ করার জন্য ষড়যন্ত্র চলছে। কোন ষড়যন্ত্র করে বাংলাদেশের নির্বাচন বন্ধ করা যাবে না। যারা নির্বাচন বন্ধের ষড়যন্ত্র করবে তাদেরকে হাসিনার মতো বাংলাদেশ থেকে তারেক রহমানের নেতৃত্বে তাদেরকেও বিতাড়িত করা হবে। তিনি আরো বলেন, ড. ইউনুস সাহেব আপনি একজন সম্মানীয় ব্যক্তি। জনগণ দীর্ঘ ১৭ বছর ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত। আপনি ওয়াদা করেছেন আগামী ফেব্রুয়ারিতে একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিয়ে ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দিবেন। আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়ে রাজপথ থেকে ঘরে ফিরে যাবে নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991