বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
ঘোষনা
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক মিথ্যা মামলার প্রতিবাদে সরব ঢাকা প্রেস ক্লাব: সাংবাদিক খোকনের পরিবারের নিরাপত্তা ও ন্যায়বিচার দাবি দড়ি বেয়ে মসজিদে যাওয়া প্রায় ১২০ বছর বয়সী অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান আর নেই বাঘায় দুই বোনের ওপর হামলার ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার অধ্যাদেশ দ্রুত আইনে রূপান্তরের দাবি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হলেন মাহদী আমিন ও ছালেহ শিবলী দিলারা হাফিজের স্মরণে দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অভিন্ন লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রত্যাশা রাষ্ট্রদূতের বগুড়া সদর উপ-নির্বাচনে ধানের শীষের প্রার্থী বাদশার পক্ষে জেলা জিসাসের ব্যাপক গণসংযোগ আমরা সব ধর্মের মানুষকে এক চোখে দেখি: প্রধানমন্ত্রী সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণ সাংবাদিক পরিচয়ে ‘ভাই’ বলায় চটলেন এসিল্যান্ড ঝিনাইদহ শৈলকুপায় জ্বালানি তেলের সংকট নিয়ে কঠিন হুঁশিয়ারি আইনমন্ত্রীর প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর উদ্যোগে বগুড়া সদর উপনির্বাচনে ধানের শীষের পক্ষে গণসংযোগ ডিসি জাহিদের নেতৃত্বে সবুজায়নের নতুন দিগন্তে চট্টগ্রাম ডিসি পার্ক। দেশের সব কোচিং সেন্টার বন্ধের ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী কালিয়াকৈরে ফ্যাক্টরিতে চুরি: সিআইডির অভিযানে কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৫ লাখ টাকার সরঞ্জাম বগুড়ায় র‍্যাবের অভিযানে আন্তঃজেলা গরু চোর চক্রের সর্দারসহ ৫ জন গ্রেফতার, উদ্ধার ট্রাক দূর্গাপুরে অতিরিক্ত মুল্যে জ্বালানি তেল বিক্রি করায় ৩০ হাজার টাকা জরিমানা, মামলা দায়ের

কালীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে একজনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১৫৬ বার পঠিত

 

মোঃ পারভেজ কালীগঞ্জ ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে জাহাঙ্গীর হোসেন (৩৫) নামের একজনের মৃত্যু হয়েছে। তিনি কোলা ইউনিয়নের সড়াবাড়িয়া গ্রামের হাসেম আলীর ছেলে ও নতুন বাজার নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী পদে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার দুপুর আনুুমানিক সাড়ে ১২ টার দিকে বিদ্যুৎচালিত মটরে জমিতে সেচ দিয়ে বীজতলা তৈরীর কাজ শেষে মটর বন্ধ করতে গেলে তিনি বিদ্যুতে স্পৃষ্ট হন।

স্থানীয়রা জানায়, জাহাঙ্গীর বৃহস্পতিবার দুপুরে বৈদ্যুতিক মটরে সেচ দিয়ে মাঠে আমনের বীজতলা তৈরীর কাজ করছিলেন। কাজ শেষে বৈদ্যুতিক মটর বন্ধ করতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নতুনবাজার নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান মতিন বলেন, জাহাঙ্গীর হোসেন তার বিদ্যালয়ে ২০১৬ সাল থেকে অফিস সহকারী পদে কর্মরত ছিলেন।

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোফাজ্জেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991